AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC 440 crore Freeze: সব হারাচ্ছে তৃণমূল! ৪৪০ কোটির অ্যাকাউন্ট ফ্রিজ করল ED, ১৯ টি অ্যাকাউন্টে নজর

TMC Bank Account: অভিষেকের বিমান ও হেলিকপ্টার কেনার টাকা নিয়েও উঠেছে প্রশ্ন। ঘুরপথে তৃণমূলের টাকাতেই একটি সংস্থা ওই বিমান ও কপ্টার কেনে বলে জানা গিয়েছে। সেই বিষয়টিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

TMC 440 crore Freeze: সব হারাচ্ছে তৃণমূল! ৪৪০ কোটির অ্যাকাউন্ট ফ্রিজ করল ED, ১৯ টি অ্যাকাউন্টে নজর
তৃণমূলের ফান্ড বাজেয়াপ্তImage Credit: PTI (AI Edited)
| Edited By: | Updated on: Jul 08, 2026 | 8:52 PM
Share

কলকাতা: বেনিয়ম তথা বেআইনি লেনদেনের অভিযোগে এফআইআর দায়ের হয়েছিল। তারপরই তদন্ত শুরু করে পুলিশ। সূত্রের খবর, লেনদেন নিয়ে সন্দেহ হওয়াতেই ওই মামলার তদন্তভার নিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এরপরই ফ্রিজ করা হল তৃণমূলের তিনটি অ্যাকাউন্ট। ওই তিন অ্যাকাউন্টে ৪৪০ কোটি টাকা ছিল বলে জানা গিয়েছে। বাকি অ্যাকাউন্টেও রয়েছে ইডি-র নজর।

১৯টি অ্যাকাউন্টে নজর ইডি-র

তৃণমূল বিধায়কের করা অভিযোগের ভিত্তিতে বিধাননগর সাইবার থানা তদন্ত শুরু করেছিল প্রথমে। পরে ইডি তদন্তভার নিজেদের হাতে তুলে নিয়েছে। সূত্রের খবর, কাটমানির টাকা সহ আরও বেশ কিছু টাকার বেআইনি লেনদেনের হদিশ পাওয়া গিয়েছে। তাই এই সিদ্ধান্ত।

তৃণমূলের দলীয় তহবিলের টাকা রয়েছে মোট ১৯টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে। সেগুলির মধ্যে ৩টি অ্যাকাউন্টেই ছিল ৪৪০ কোটি টাকা। আপাতত আতসকাচের নীচে রয়েছে সেই সবকটি অ্য়াকাউন্টই।

অভিষেকের বিমান কেনার টাকাও সন্দেহের তালিকায়

মঙ্গলবার সকালে তৃণমূলের তহবিল সংক্রান্ত মামলায় শহরের একাধিক জায়গায় তল্লাশি চালায় ইডি। ‘কেয়ারওয়েল অ্যাভিয়েশন’ নামে এক সংস্থার অফিস ও সংস্থার ডিরেক্টরের বাড়িতেও তল্লাশি চালানো হয়। অভিযোগ, ওই সংস্থার অ্যাকাউন্টে তৃণমূলের তহবিল থেকে ১৬০ কোটি টাকা গিয়েছিল। সেই টাকায় কেনা হয়েছিল একটি ছোট বিমান ও একটি হেলিকপ্টার। তদন্তকারীরা জানতে পেরেছেন, পরে আবার সেই বিমান ও হেলিকপ্টারই ভাড়া নিয়ে চড়তেন অভিষেক। প্রশ্ন উঠেছে, তৃণমূলের টাকা কি এভাবেই ঘুরিয়ে সাইফন করা হত?

আদালতের দ্বারস্থ হয়েছে তৃণমূল

অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় অন্যান্য অ্যাকাউন্ট ব্যবহার করতে দেওয়ার আর্জি নিয়ে আদালতের হাজির হয় তৃণমূল। তৃণমূলের অভিযোগ, প্রথমে তিনটি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল, এখন সেই সংখ্যা আরও বেড়েছে। অতিরিক্ত হলফনামা দিয়ে জানাল তৃণমূল কংগ্রেস।

অন্যদিকে, বিচারপতি সুব্রত তালুকদার বিশেষ অফিসারকে দায়িত্ব দেওয়ার বিষয় সব পক্ষের মত চাইল আদালতে। ব্যাঙ্ক জানিয়েছে, তারা তিনটি অ্যাকাউন্টের উপর ভিত্তি করেই হলফনামা দিয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে বৃহস্পতিবার এই মামলার শুনানি রয়েছে।

Follow Us
অভিযুক্তের মাথায় ছিল অন্য ছক, ঘটনার পুনর্নির্মাণে নিয়ে যেতেই...
অভিযুক্তের মাথায় ছিল অন্য ছক, ঘটনার পুনর্নির্মাণে নিয়ে যেতেই...
'ক্রিমিনাল কমতে থাকবে', কেন বললেন তামান্নার মা?
'ক্রিমিনাল কমতে থাকবে', কেন বললেন তামান্নার মা?
বারুইপুরকাণ্ডে অন্যতম অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যুর পর ধরা পড়ল আরও ১
বারুইপুরকাণ্ডে অন্যতম অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যুর পর ধরা পড়ল আরও ১
'আমার একদম দুঃখ নেই', এনকাউন্টারে ছেলের মৃত্যুর খবর পেয়ে বললেন মা
'আমার একদম দুঃখ নেই', এনকাউন্টারে ছেলের মৃত্যুর খবর পেয়ে বললেন মা
'ভোটব্যাঙ্ক বাঁচাতে কামদুনিতে...', মমতাকে নিশানা করে কী বললেন টুম্পা?
'ভোটব্যাঙ্ক বাঁচাতে কামদুনিতে...', মমতাকে নিশানা করে কী বললেন টুম্পা?
বারুইপুরকাণ্ডে এনকাউন্টারে মৃত্যুর পর কী চাইছে গুড়াপের পরিবার?
বারুইপুরকাণ্ডে এনকাউন্টারে মৃত্যুর পর কী চাইছে গুড়াপের পরিবার?
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?