AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আমিরের বাড়িতে নিষিদ্ধ ছিল প্রেমের ছবি! কেন জানেন?

নিজের এই অদ্ভুত স্বভাবের আরও একটি উদাহরণ দিয়ে আমির বলেন - “অনেকে যেমন ফুটবল খেলতে ভালোবাসেন কিন্তু অন্যদের খেলা দেখতে পছন্দ করেন না, আমার অবস্থাও ঠিক তেমনই। আমি ছবি বানাতে ভালোবাসি, কিন্তু ছবি দেখি খুব কম।” মাত্র ১৮ বছর বয়সে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করা আমির আসলে নিজের তৈরি জগতেই থাকতে বেশি পছন্দ করেন।

আমিরের বাড়িতে নিষিদ্ধ ছিল প্রেমের ছবি! কেন জানেন?
Image Credit: wikipedia
| Updated on: Mar 29, 2026 | 6:23 PM
Share

পর্দায় গত তিন দশক ধরে রোম্যান্টিক হিরোর ভূমিকায় তাঁর জুড়িমেলা ভার। ‘কেয়ামত সে কেয়ামত তক’, থেকে ‘দিল হ্যায় কে মানতা নেহি’-র মত একের পর এক প্রেমের ছবি উপহার দিয়েছেন তিনি। কিন্তু শুনলে অবাক হবেন, সেই আমির খানের ছোটবেলাটাই কেটেছে প্রেমের ছবির থেকে দূরে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ছোটোবেলার কথা ভাগ করে নিয়েছেন খোদ মিস্টার পারফেকশনিস্ট।

বেশ রক্ষণশীল পরিবেশে বড় হয়ে উঠেছেন আমির খান। তিনি জানিয়েছেন ছোটোবেলায় নিজের ইচ্ছা মত ছবি দেখা স্বাধীনতা ছিল না তাঁর। আমির বলেন – “আমাদের বাড়িতে খুব কড়া নিয়ম ছিল। আমি যদি আম্মার কাছে সিনেমা দেখার অনুমতি চাইতাম, তিনি হয়তো রাজি হতেন, কিন্তু রোম্যান্টিক সিনেমা দেখার অনুমতি কোনওভাবেই পাওয়া যেত না।” অর্থাৎ, যে ধরনের ছবি আমিরকে সুপারস্টার বানিয়েছে, সেই প্রেম-ভালোবাসার ছবিই তাঁর নিজের বাড়িতে ছিল ‘নিষিদ্ধ’।

অবাক হওয়ার মত বিষয় হল, নিজে সুপারস্টার হলেও সিনেমা দেখায় নয়, আমিরের ছিল বই পড়ার নেশা। আমির জানিয়েছেন, “আমি নিজেই অবাক হই, কিন্তু আমি সিনেমা দেখার চেয়ে বই পড়তেই বেশি ভালোবাসি। আমি ছোটবেলা থেকেই খুব পড়ুয়া।” তবে পুরনো দিনের সাদাকালো ক্ল্যাসিক ছবিগুলো তিনি এখনও সুযোগ পেলে দেখেন। হলিউড বা বর্তমানের বলিউডে কী ঘটছে, তা নিয়ে তাঁর বিশেষ মাথা ব্যথা নেই।

নিজের এই অদ্ভুত স্বভাবের আরও একটি উদাহরণ দিয়ে আমির বলেন – “অনেকে যেমন ফুটবল খেলতে ভালোবাসেন কিন্তু অন্যদের খেলা দেখতে পছন্দ করেন না, আমার অবস্থাও ঠিক তেমনই। আমি ছবি বানাতে ভালোবাসি, কিন্তু ছবি দেখি খুব কম।” মাত্র ১৮ বছর বয়সে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করা আমির আসলে নিজের তৈরি জগতেই থাকতে বেশি পছন্দ করেন।

অভিনয় থেকে সাময়িক বিরতি নিলেও প্রযোজক হিসেবে এ বছর দারুণ ব্যস্ত আমির খান। আগামী ১ মে মুক্তি পাবে জুনায়েদ খান ও সাই পল্লবী অভিনীত ‘এক দিন’। দীর্ঘ কয়েক দশক পর পরিচালক মনসুর খানের সঙ্গে এই ছবির মাধ্যমে আবারও ফিরছেন আমির। এরপর অগস্টে আসবে ‘লাহোর ১৯৪৭’ এবং বছরের শেষে ‘অতি সুন্দর’ নামের আরও একটি প্রজেক্টের ইঙ্গিত দিয়ে রেখেছেন তিনি।

Follow Us