AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP Campaign: ভোট বড় বালাই! প্রচারে বেরিয়ে দু’বালতি জল টেনে দিলেন বিজেপি প্রার্থী

Bengal BJP: এই ঘটনাকে সামনে রেখে তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। তাঁর দাবি, কেন্দ্র সরকারের হর ঘর জল প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু রাজ্যে সেই কাজ সঠিকভাবে করতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি তিনি আরও অভিযোগ করেন, এলাকায় পর্যাপ্ত আলো নেই, অন্যান্য পরিষেবাও নেই।

BJP Campaign: ভোট বড় বালাই! প্রচারে বেরিয়ে দু'বালতি জল টেনে দিলেন বিজেপি প্রার্থী
জলের সমস্যাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 29, 2026 | 6:12 PM
Share

দুর্গাপুর: নির্বাচনী প্রচারে বেরিয়ে কেউ দাঁড়ি কেটে দিচ্ছেন, কেউ আবার কাঠের বোঝা পৌঁছে দিচ্ছেন, কেউ ঘুঁটে উল্টে দিচ্ছেন, কোথাও আবার দেখা যাচ্ছে প্রার্থীদের ভ্যান চালানোর চিত্র। এবার দুর্গাপুরে দেখা গেল আর এক চিত্র। প্রচার করতে করতে এক বৃদ্ধার জন্য দুই বালতি জল পৌঁছে দিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ ঘরুই। দুর্গাপুরের ১৮ নম্বর ওয়ার্ডের নিশানহাটে প্রচারে বেরিয়ে বিজেপি প্রার্থী অভিযোগ করেন, বহু মানুষ এখনও নিত্যপ্রয়োজনীয় পরিষেবা থেকে বঞ্চিত। বিশেষ করে পানীয় জলের সমস্যা এখানে চরম আকার ধারণ করেছে। অনেক দূর থেকে জল আনতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ, এমনকি বৃদ্ধ-বৃদ্ধারাও এই কষ্টের শিকার হচ্ছেন। এই পরিস্থিতি দেখেই তিনি ওই বৃদ্ধাকে সাহায্য করার সিদ্ধান্ত নেন এবং নিজে হাতে জল পৌঁছে দেন তাঁর বাড়িতে।

এই ঘটনাকে সামনে রেখে তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। তাঁর দাবি, কেন্দ্র সরকারের হর ঘর জল প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু রাজ্যে সেই কাজ সঠিকভাবে করতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি তিনি আরও অভিযোগ করেন, এলাকায় পর্যাপ্ত আলো নেই, অন্যান্য পরিষেবাও নেই। তিনি দাবি করেন, ক্ষমতায় এলে প্রতিটি মানুষের কাছে প্রয়োজনীয় পরিষেবা পৌঁছে দেওয়া হবে। কাউকে আর কষ্ট করে দূর থেকে জল আনতে হবে না। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে কটাক্ষ করেছে তৃণমূল।

তৃণমূল সমর্থকরা বিজেপি প্রার্থীকে দেখা মাত্রই ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। তাঁদের দাবি, পাঁচ বছর কোন দেখা নেই। ভোট এলেই সব করতে নামছে—জল দেওয়া, বোঝা বওয়া সবই এখনই সম্ভব। কিন্তু ভোট শেষ হলেই আর এদের দেখা যাবে না। বাংলার মানুষ এসব বুঝে গিয়েছে, তাই ওদের প্রত্যাখ্যান করছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।

Follow Us
BJP সরকারে পূর্ণ মন্ত্রী, তৃণমূলে গুরুত্ব না পাওয়া নিয়ে কী বললেন তাপস
BJP সরকারে পূর্ণ মন্ত্রী, তৃণমূলে গুরুত্ব না পাওয়া নিয়ে কী বললেন তাপস
নজরে উত্তরবঙ্গের উন্নয়ন, প্রতিফলন দেখা গেল মন্ত্রিসভায়
নজরে উত্তরবঙ্গের উন্নয়ন, প্রতিফলন দেখা গেল মন্ত্রিসভায়
মন্ত্রী হিসেবে কী লক্ষ্য? শপথের পর টিভি৯ বাংলায় কী বললেন শঙ্কর? 
মন্ত্রী হিসেবে কী লক্ষ্য? শপথের পর টিভি৯ বাংলায় কী বললেন শঙ্কর? 
প্রথম কাজ কী হবে, কী বললেন অর্জুন সিং
প্রথম কাজ কী হবে, কী বললেন অর্জুন সিং
দেখুন কীভাবে নামানো হল অত বড় মেসির মূর্তি
দেখুন কীভাবে নামানো হল অত বড় মেসির মূর্তি
কী নালিশ করেছেন ঋতব্রত-সন্দীপন? TV9 বাংলার হাতে বিস্ফোরক নথি
কী নালিশ করেছেন ঋতব্রত-সন্দীপন? TV9 বাংলার হাতে বিস্ফোরক নথি
লুকিয়ে ছিলেন পাটখেতে, তৃণমূল নেতাকে হিড় হিড় করে টেনে বের করল পুলিশ!
লুকিয়ে ছিলেন পাটখেতে, তৃণমূল নেতাকে হিড় হিড় করে টেনে বের করল পুলিশ!
মাথায় হাত দিয়ে লুটিয়ে পড়লেন কল্যাণ, স্থানীয় বাসিন্দারা বললেন...
মাথায় হাত দিয়ে লুটিয়ে পড়লেন কল্যাণ, স্থানীয় বাসিন্দারা বললেন...
পৃথিবীর সবচেয়ে প্রাচীন ইংরেজি কবিতা কোনটা জানেন?
পৃথিবীর সবচেয়ে প্রাচীন ইংরেজি কবিতা কোনটা জানেন?
হেলথ ড্রিঙ্কেও ক্ষতিকর রাসায়নিক! কী কী ক্ষতি হতে পারে শিশুর?
হেলথ ড্রিঙ্কেও ক্ষতিকর রাসায়নিক! কী কী ক্ষতি হতে পারে শিশুর?