AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘লাল সিং চড্ডা’র ব্যর্থতা ভুলে বড় সিদ্ধান্ত আমিরের! বাঙালি চরিত্রে নায়ক?

Aamir Khan: অনেক দিন হল বড় পর্দা থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন তিনি। ইন্ডাস্ট্রির 'মিস্টার পারফেকশনিস্ট' নামে তাঁর পরিচিতি হলেও তাঁর অভিনীত শেষ ছবি বক্স অফিসে আশানুরূপ ফল করতে পারেননি। কথা হচ্ছে অভিনেতা আমির খানের। বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে তিনি তাঁকে নাকি এবার আদ্যোপান্তো এক বাঙালি চরিত্রে দেখা যাবে।

'লাল সিং চড্ডা'র ব্যর্থতা ভুলে বড় সিদ্ধান্ত আমিরের! বাঙালি চরিত্রে নায়ক?
| Edited By: | Updated on: Oct 22, 2024 | 6:58 PM
Share

অনেক দিন হল বড় পর্দা থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন তিনি। ইন্ডাস্ট্রির ‘মিস্টার পারফেকশনিস্ট’ নামে তাঁর পরিচিতি হলেও তাঁর অভিনীত শেষ ছবি বক্স অফিসে আশানুরূপ ফল করতে পারেননি। কথা হচ্ছে অভিনেতা আমির খানের। বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে তিনি তাঁকে নাকি এবার আদ্যোপান্তো এক বাঙালি চরিত্রে দেখা যাবে। খুব শীঘ্রই নাকি পরিচালক অনুরাগ বসু তৈরি করতে চলেছেন সঙ্গীতশিল্পী কিশোর কুমারের জীবনীচিত্র।

প্রথমে শোনা গিয়েছিল এই চরিত্রে দেখা যাবে অভিনেতা রণবীর কাপুরকে। বলিসূত্রে খবর তেমনটা আসলে হচ্ছে না। শিল্পী কিশোর কুমারের বায়োপিকে মুখ্য চরিত্রে নাকি দেখা যাবে আমিরকে। প্রযোজক ভূষণ কুমার ইতিমধ্যেই এই ছবি নিয়ে নায়কের সঙ্গে আলোচনা করেছেন। যদিও এই বিষয়ে মুখে কুলুপ আমিরের। এখনও পর্যন্ত কোনও মন্তব্য় করেননি অভিনেতা। তাঁদের মধ্যে নাকি কয়েক দফায় মিটিং হয়েছে।

পরিচালক অনুরাগ এবং সুজিত সরকার দুজনে মিলে অনেক দিন ধরেই পরিকল্পনা করছেন কিশোর কুমারের জীবনীকে বড় পর্দায় তুলে ধরবেন। প্রথমে তাঁরা রণবীরকে ভেবেও ফেলেছিলেন এই চরিত্রে। কিন্তু কিশোর কুমারের পরিবারের তরফ থেকে মেলেনি কোনও অনুমতি। তাই তখন ছবিটি তৈরি করে ওঠার সিদ্ধান্ত নিতে পারেননি পরিচালকেরা। প্রসঙ্গত, গায়কের পরিবার থেকেই তৈরি হবে তাঁর এই বায়োপিক। সম্প্রতি এক সাক্ষাত্‍কারে গায়কের ছেলে অমিত কুমার বলেন, “কিশোর কুমারকে ওর পরিবারের লোকই সবচেয়ে ভাল চেনে। তাই কিশোর কুমারের বায়োপিক তাঁর পরিবারের হাতে তৈরি হলেই দর্শক কিশোর কুমারের জীবনকে ঠিকভাবে দেখতে পাবেন।”

Follow Us