AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মাত্র ৪ মাস বয়স থেকে অভিনয় শুরু, চিনে নিন ‘রামপ্রসাদ’ সব্যসাচী চৌধুরীর অনস্ক্রিন কন্যাকে

Sabyasachi Choudhury: 'রামপ্রসাদ' ধারাবাহিকে কালীভক্ত রামপ্রসাদের চরিত্রে অভিনয় করছেন তিনি। এর আগে তাঁকে 'মহাপীঠ তারাপীঠ' ধারাবাহিকে সাধক বামাক্ষ্যাপার চরিত্র দেখা গিয়েছিল। কালীভক্তের চরিত্রে পরপর দুটি ধারাবাহিকে সমান গ্রহণযোগ্যতার সঙ্গে কাজ করছেন সভ্যসাচী। রামপ্রসাদ ধারাবাহিকে এক অভিনেত্রীর প্রতি বেশি দুর্বল হয়ে পড়েছেন সব্যসাচী। কে তিনি?

মাত্র ৪ মাস বয়স থেকে অভিনয় শুরু, চিনে নিন 'রামপ্রসাদ' সব্যসাচী চৌধুরীর অনস্ক্রিন কন্যাকে
ঐন্দ্রিলার সঙ্গে সব্যসাচী।
| Updated on: Feb 10, 2024 | 9:44 AM
Share

প্রেমিকা ঐন্দ্রিলা শর্মার মৃত্যুর পর খানিক বিরতি নিয়ে ফের সিরিয়ালের পর্দায় ফিরেছেন অভিনেতা সব্যসাচী চৌধুরী। ‘রামপ্রসাদ’ ধারাবাহিকে কালীভক্ত রামপ্রসাদের চরিত্রে অভিনয় করছেন তিনি। এর আগে তাঁকে ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকে সাধক বামাক্ষ্যাপার চরিত্র দেখা গিয়েছিল। কালীভক্তের চরিত্রে পরপর দুটি ধারাবাহিকে সমান গ্রহণযোগ্যতার সঙ্গে কাজ করছেন সভ্যসাচী। রামপ্রসাদ ধারাবাহিকে এক অভিনেত্রীর প্রতি বেশি দুর্বল হয়ে পড়েছেন সব্যসাচী। কে তিনি?

এই অভিনেত্রীর বয়স মাত্র ১০ মাস। ‘রামপ্রসাদ’ ধারাবাহিকে সব্যসাচীর একরত্তি কন্যা পরমেশ্বরীর চরিত্রে অভিনয় করছে সে। তার নাম সৌরিকা। রামপ্রসাদ ধারাবাহিক যে সময় শুরু হয়েছিল, তখন সৌরিকার জন্মই হয়নি। এই খুদে শিশু শিল্পী মাত্র চার মাস বয়স থেকে অভিনয় জগতে পা রেখেছে। বর্তমানে তার বয়স দশ মাস। ধারাবাহিকের চিত্রনাট্য অনুযায়ী রামপ্রসাদের কন্যার যে বয়স হওয়ার কথা, সৌরিকার বর্তমান বয়স ঠিক সেটাই। ধারাবাহিকটি যেহেতু পুরনো সময়কে তুলে ধরছে, তাই পুরনো দিনের সময় অনুযায়ী চরিত্রদের তৈরি করা হয়েছে। সেই সময় সদ্যজাত শিশুরা যে ধরনের পোশাক পরত, সেরকমই পোশাক পরানো হয় সৌরিকাকেও। অধিকাংশ সময় সে মায়ের কোলে থাকে। অর্থাৎ, রামপ্রসাদের স্ত্রীর কোলে।

রামপ্রসাদ, থুড়ি সব্যসাচী তাঁর খুদের সহ-অভিনেত্রী সম্পর্কে বেশ আবেগপ্রবণ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “‘রামপ্রসাদ’ ধারাবাহিকটি যখন শুরু হয়েছিল আমার সৌরিকার জন্ম হয়নি। চার মাস বয়স থেকে ও আমাদের সঙ্গে কাজ করছে। এখন ওর দশ মাস বয়স। আমাদের সেটেই বড় হয়ে উঠছে ও। এটা ওর জন্য একটা অভাবনীয় বিষয়। আমরা সকলে ওকে খুব ভালবাসি। বড় বিষয়, ও আমাদের গ্রহণ করে নিয়েছে। এছাড়াও পরিচালক এবং সহ-পরিচালকের কোলেও থাকে সৌরিকা।”

দশ মাসের সৌরিকাকে এখন মাথায় লাল ফিতে দিয়ে ঝুঁটি করে দেওয়া হয়। তাকে শাড়ি পরানো হয় প্রথম থেকেই। রামপ্রসাদের ধারাবাহিক সম্প্রচারের প্রায় গোটা সময়টাতেই সৌরিকাকে দেখা যায় স্ক্রিনে। তার উপস্থিতিতে ধারাবাহিকের নির্মাতা এবং দর্শকের ভাল লাগলেও সারাদিনের ধকলে কতটা আনন্দ পায় সৌরিকা, সেই প্রশ্ন থেকেই যায়!

Follow Us
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে