AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

LPG e-KYC Update: ১৬ অগস্ট শেষ নয়, গ্রাহকদের কথা ভেবে বাড়ানো হল LPG সিলিন্ডারে e-KYC-র ডেডলাইন

LPG e-KYC deadline: এলপিজি গ্যাসের ডিলাররা জানিয়েছেন, ১৬ অগস্টের ডেডলাইন সামান্য বাড়ানো হয়েছে। ১৫ অগস্ট ও ১৬ অগস্ট ছুটি পড়ায় বহু গ্রাহকই চিন্তায় পড়েছেন। অনেকেরই এখনও ই-কেওয়াইসি করা হয়নি। তাদের কথা মাথায় রেখেই ই-কেওয়াইসি করার সময়সীমা আরও কিছুটা বাড়ানো হয়েছে।

LPG e-KYC Update: ১৬ অগস্ট শেষ নয়, গ্রাহকদের কথা ভেবে বাড়ানো হল LPG সিলিন্ডারে e-KYC-র ডেডলাইন
ফাইল চিত্র।Image Credit: PTI
| Updated on: Aug 15, 2026 | 10:23 AM
Share

নয়া দিল্লি: এলপিজি গ্রাহকদের চিন্তা কমল একটু। এলপিজি সিলিন্ডার (LPG Cylinder) পেতে ই-কেওয়াইসি (e-KYC) করা বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার। আগামিকাল, ১৬ অগস্ট শেষ তারিখ ছিল ই-কেওয়াইসি আপডেট করার। তবে এখনও অনেকেরই ই-কেওয়াইসি করা হয়নি। এদিকে ডেডলাইন তো প্রায় শেষ! গ্রাহকদের কথা ভেবেই বাড়ানো হল ই-কেওয়াইসির ডেডলাইন।

এলপিজি গ্যাসের ডিলাররা জানিয়েছেন, ১৬ অগস্টের ডেডলাইন সামান্য বাড়ানো হয়েছে। ১৫ অগস্ট ও ১৬ অগস্ট ছুটি পড়ায় বহু গ্রাহকই চিন্তায় পড়েছেন। অনেকেরই এখনও ই-কেওয়াইসি করা হয়নি। তাদের কথা মাথায় রেখেই ই-কেওয়াইসি করার সময়সীমা আরও কিছুটা বাড়ানো হয়েছে। আগামী ২৩ অগস্ট পর্যন্ত ই-কেওয়াইসি করা যাবে। যদিও কেন্দ্রীয় সরকারের তরফে সরাসরি এই বিষয়ে কোনও নির্দেশিকা জারি করা হয়নি। এলপিজি ডিলারদের দাবি, অয়েল মার্কেটিং সংস্থাগুলি তাদের কাছে এই বার্তা পাঠিয়েছে।

যারা উজ্জ্বলা যোজনার অধীনে এলপিজি সিলিন্ডার পান, তাদের ই-কেওয়াইসি করতে হবে না। তাদের বাদ দিয়ে সকল গ্রাহককেই বাধ্যতামূলকভাবে ই-কেওয়াইসি করাতে হবে।

ই-কেওয়াইসি না করালে কী হবে?

যদি কোনও গ্রাহক নির্দিষ্ট সময়সীমার মধ্যে ই-কেওয়াইসি না করান, তবে চরম সমস্যায় পড়বেন। বন্ধ হয়ে যেতে পারে এলপিজি সাবসিডি বা ভর্তুকি। পাশাপাশি এলপিজি সিলিন্ডারও চড়া দামে কিনতে হবে। এই সমস্যা এড়াতেই ই-কেওয়াইসি করানোর পরামর্শ দেওয়া হয়েছে।

কীভাবে ই-কেওয়াইসি করবেন?

গ্রাহকরা অনলাইন ও অফলাইনে ই-কেওয়াইসি করা যাবে। অনলাইনে যে কোম্পানির এলপিজি সংযোগ রয়েছে, অর্থাৎ ইন্ডেন, এইচপি বা ভারত গ্যাসের অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর সেই অ্যাপের মাধ্যমে ই-কেওয়াইসি সম্পন্ন করতে হবে। আধার ভিত্তিক ভেরিফিকেশন যেহেতু, তাই আধার ফেস আরডি (Aadhaar Face RD) অ্যাপটিও ডাউনলোড করতে হবে এবং সেখান থেকে ফেস ভেরিফিকেশন করতে হবে।

অনলাইনে সমস্যা হলে, অফলাইনে নিজের গ্যাস ডিলার বা ডিস্ট্রিবিউটরের অফিসে গিয়েও ই-কেওয়াইসি আপডেট করানো যাবে।

Follow Us
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে