AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ISL 2026-27: জামশেদপুর এফসির হাতবদল, মাত্র ১০০ টাকায় আইএসএলে চার্চিল ব্রাদার্স!

Churchill Brothers: সাম্প্রতিক সময়ে চরম বিতর্কের মধ্যে ছিল চার্চিল। গত মরসুমেই আই লিগ চ্যাম্পিয়ন হওয়া নিয়ে ইন্টার কাশী ও চার্চিলের বাগবিতণ্ডা আদালত পর্যন্ত গড়িয়েছিল। এরপর আদালতের রায়ে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় ইন্টার কাশীকে। তবে এবার নতুন করে আইএসএল খেলবে চার্চিল।

ISL 2026-27: জামশেদপুর এফসির হাতবদল, মাত্র ১০০ টাকায় আইএসএলে চার্চিল ব্রাদার্স!
জামশেদপুর এফসিImage Credit: PTI
| Edited By: | Updated on: Aug 15, 2026 | 11:31 AM
Share

নয়াদিল্লি : টাটা স্টিল জামশেদপুর ফুটবল অ্যান্ড স্পোর্টস প্রাইভেট লিমিটেড-এর সম্পূর্ণ স্টেক বিক্রি করার অনুমোদন দিয়ে দিয়েছে। দিন কয়েক আগেই জানানো হয়েছিল, আইএসএল থেকে নাম তুলে নিচ্ছে জামশেদপুর এফসি। তাই, জামশেদপুর দলের ফুটবলের ভবিষ্যৎ কি, তা নিয়ে একপ্রকার চিন্তায় ছিলেন সমর্থকরা। তবে সূত্রের খবর, জামশেদপুর এফসির লাইসেন্স নিয়ে আইএসএলে দল নামবে চার্চিল ব্রাদার্স। এমনকি, মাত্র ১০০ টাকার বিনিময়ে নিজেদের ISLফুটবল লাইসেন্স দিয়েছে জামশেদপুর।

শুক্রবারই টাটা স্টিলের পরিচালন পর্ষদ কমিটি জানিয়েছে, টাটা স্টিলের সম্পূর্ণ মালিকানাধীন ফুটবল সংস্থা জামশেদপুরের ৪.০৮ কোটি ইক্যুইটি শেয়ার হস্তান্তর করা হবে। এই চুক্তির শর্তাবলী নির্ধারণ করে দুই দলই একটি শেয়ার পারচেজ অ্যাগ্রিমেন্টেও সই করেছে। তবে শোনা গিয়েছে, সম্পূর্ণ মালিকানা হস্তান্তর হতে ফেডারেশনের অনুমতি লাগবে ও সম্পূর্ণ চুক্তি হতে ১৫ দিন সময় লাগতে পারে। দুজনের চুক্তিতে রয়েছে, জামশেদপুর এফসির স্পোর্টিং লাইসেন্স পাবে চার্চিল ব্রাদার্স। সঙ্গে ১২ জন ফুটবলার ও ২ জন কোচকেও চার্চিল ব্রাদার্স নেবে। সাম্প্রতিক সময়ে চরম বিতর্কের মধ্যে ছিল চার্চিল। গত মরসুমেই আই লিগ চ্যাম্পিয়ন হওয়া নিয়ে ইন্টার কাশী ও চার্চিলের বাগবিতণ্ডা আদালত পর্যন্ত গড়িয়েছিল। এরপর আদালতের রায়ে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় ইন্টার কাশীকে। তবে এবার নতুন করে আইএসএল খেলবে চার্চিল।

যদিও, অতীতে এটিকে-র লাইসেন্স নিয়ে আইএসএল খেলেছিল মোহনবাগান। আবার গত মরসুমে হায়দ্রাবাদ এফসি-র লাইসেন্স নিয়েও আইএসএল খেলেছিল স্পোর্টিং দিল্লি। ১৯৮৭ সালে জামশেদপুরে প্রতিষ্টিত টাটা ফুটবল অ্যাকাডেমি এখনও পর্যন্ত ৩০০-রও বেশি ফুটবলারকে পরিচিতি দিয়েছে, যার মধ্যে ১৫০ জনের বেশি ফুটবলার জাতীয় দলে প্রতিনিধিত্ব করেছেন। তবে চার্চিল ব্রাদার্স আইএসএল খেলার সুযোগ পাওয়ার ফলে গোয়ার ফুটবলে উন্নতি হবে, এমন আশা করছেন সমর্থকরা।

Follow Us
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে