AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘কেন শাঁখা-পলা পরি…’, কোন সত্যি সামনে আনলেন অভিনেত্রী মধুবনী

বিয়ের পর থেকে তুলনায় চওড়া শাঁখা-পলা পরেন অভিনেত্রী মধুবনী গোস্বামী। তবে তাই নিয়ে ফেসবুকে এমন একটা পোস্ট করেছেন অভিনেত্রী, যা নিয়ে অনেকে সমালোচনা করতে শুরু করেছেন।

'কেন শাঁখা-পলা পরি...', কোন সত্যি সামনে আনলেন অভিনেত্রী মধুবনী
| Edited By: | Updated on: Jun 17, 2025 | 1:29 PM
Share
বিয়ের পর থেকে তুলনায় চওড়া শাঁখা-পলা পরেন অভিনেত্রী মধুবনী গোস্বামী। তবে তাই নিয়ে ফেসবুকে এমন একটা পোস্ট করেছেন অভিনেত্রী, যা নিয়ে অনেকে সমালোচনা করতে শুরু করেছেন। মধুবনী লিখেছেন, ”মোটা মোটা শাঁখা পলা পরার চল আমি নিয়ে এসেছি, বললেই চলে… ২০১৬-য় যখন বিয়ে হয়, তখন মোটা শাঁখা পরেই বিয়ে করেছিলাম… তারপর দেখেছিলাম, অনেকেই মোটা শাঁখা পরছে… দেখে খুব ভালো লেগেছিলো… যে যাক, শাঁখা পলা পরাই যেখানে উঠে গিয়েছিলো, সেখানে “স্টাইল” করার জন্য হলেও, লোকে তো পরছে। এরপর, অনেক পরে, যখন মোটা শাঁখার সঙ্গে মোটা পলাও পরা শুরু করলাম, তখন লোকে সেটাও ফলো করলো… আমি সব রকম আউটফিটের সঙ্গেই শাঁখা পলা পরি, আমার এখনকার এই সোনালি চুলের সঙ্গেও পরছি! অনেকে আমায় জিজ্ঞেস করেন, আমি কেন শাঁখা পলা পরি? আমি পরি আমার স্বামীর মঙ্গল কামনায়, স্বামীর শারীরিক এবং মানসিক সুস্বাস্থ্যের কামনায়… এটা আমার বিশ্বাস… সেই বিশ্বাসের জায়গা থেকেই আমি পরি… আর একটা কথা… আমি মনে করি, শাঁখা পলা, সিঁদুর এগুলো এমন আভূষণ, যা চাইলেই পরা যায় না… এর জন্য, অবশ্যই প্রাথমিকভাবে বিয়ে হওয়াটা ম্যান্ডেটরি, এবং স্বামীর দেহে থাকাটাও অত্যাবশ্যক…যারা প্রফেশনের কারণে পরতে পারেন না, তাদেরটা অবশ্যই গ্রহণযোগ্য…  কিন্তু “এমনি পরি না”, বা “দেখতে গাঁইয়া লাগে” ভেবে যারা পরেন না, তাদের অন্তত এটুকু মাথায় রাখা উচিত, যে এমন অনেকে আছেন, যারা এগুলো পরার সুযোগই পান না…”। এরপর মধুবনী যোগ করেছেন, ”আমি কাউকে আমার কথা মেনে চলতে বলছিনা… আমি তেমনটা এক্সপেক্ট ও করি না… আমি শুধু আমার পার্সপেক্টিভটা সবার সাথে শেয়ার করলাম… ”। তবে অনেকেরই বক্তব্য শাঁখা-পলা পরার সঙ্গে মঙ্গল কামনার কোনও সম্পর্ক নেই।

Follow Us
'২০১৭ সালের আগে বাংলা ও উত্তর প্রদেশের মিল ছিল', কেন বললেন যোগী?
'২০১৭ সালের আগে বাংলা ও উত্তর প্রদেশের মিল ছিল', কেন বললেন যোগী?
মহিলারা ঝাঁটা দেখানোয় কী বললেন বিজেপি প্রার্থী জিতেন্দ্র?
মহিলারা ঝাঁটা দেখানোয় কী বললেন বিজেপি প্রার্থী জিতেন্দ্র?
১০,০০০ টাকার বেশি অনলাইনে পাঠালেই আটকে যাবে?
১০,০০০ টাকার বেশি অনলাইনে পাঠালেই আটকে যাবে?
আশাজিকে ব্যক্তিগতভাবে চিনতেন প্রসেনজিৎ, আজ দুঃসংবাদ পেয়ে কী বললেন?
আশাজিকে ব্যক্তিগতভাবে চিনতেন প্রসেনজিৎ, আজ দুঃসংবাদ পেয়ে কী বললেন?
'নো 4G, নো 5G, ওনলি মোদীজি', স্লোগানে কাঁপল সভা
'নো 4G, নো 5G, ওনলি মোদীজি', স্লোগানে কাঁপল সভা
৯২-তে নিষ্প্রভ ধ্রুবতারা, আজ আর কারোর ডাক শুনলেন না আশা...
৯২-তে নিষ্প্রভ ধ্রুবতারা, আজ আর কারোর ডাক শুনলেন না আশা...
'বাংলাকে কাঙাল করছে...', GDP নিয়ে না-জানা কথা যোগীর মুখে
'বাংলাকে কাঙাল করছে...', GDP নিয়ে না-জানা কথা যোগীর মুখে
কী কাণ্ড! শেষ পর্যন্ত ওটি রুমে তৃণমূল প্রার্থী, দেখুন কী করলেন
কী কাণ্ড! শেষ পর্যন্ত ওটি রুমে তৃণমূল প্রার্থী, দেখুন কী করলেন
'মাদ্রাসাকে ৬০০০ কোটি দিয়েছে তৃণমূল, বঞ্চিত উত্তরবঙ্গ', তোপ মোদীর
'মাদ্রাসাকে ৬০০০ কোটি দিয়েছে তৃণমূল, বঞ্চিত উত্তরবঙ্গ', তোপ মোদীর
প্রচারে বেরিয়েছিলেন, অর্জুনকে দেখেই কেঁদে ফেললেন মহিলারা, কিন্তু কেন?
প্রচারে বেরিয়েছিলেন, অর্জুনকে দেখেই কেঁদে ফেললেন মহিলারা, কিন্তু কেন?