AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Petrol price hike : ভোট মিটলেই কি বাড়বে পেট্রল-ডিজেলের দাম? বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার!

Petrol price hike after election : ভোট মিটলেই কি আকাশ ছোঁবে পেট্রোল ও ডিজেলের দাম? এই নিয়ে দেশজুড়ে দানা বাঁধছিল চরম উদ্বেগ। জল্পনা উস্কে হু হু করে খালি হচ্ছিল পাম্পের মজুত। অবশেষে জট কাটাল কেন্দ্র। কী সেই গোপন বার্তা?

| Edited By: | Updated on: Apr 30, 2026 | 3:22 AM
Share
পশ্চিমবঙ্গ নির্বাচন মিটলেই পেট্রল ও ডিজেলের দাম বেড়ে যাবে, এমন জল্পনা দেশজুড়ে ছড়িয়ে পড়িয়েছিল। তবে মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই কল্পনা উড়িয়ে দিয়েছে কেন্দ্র। (Getty Images)

1 / 8
পেট্রোলিয়াম মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা সাফ জানিয়েছেন, বর্তমানে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা বা প্রস্তাব সরকারের নেই। (Getty Images)

2 / 8
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ক্রমাগত বৃদ্ধি পাওয়া সত্ত্বেও ভারতের অভ্যন্তরীণ বাজারে তার প্রভাব পড়তে দিচ্ছে না সরকার। সাধারণ মানুষের স্বার্থে জ্বালানির দাম বর্তমানে স্থিতিশীল রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ? (Getty Images)

3 / 8
গুজব ছড়িয়েছিল যে, ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গ নির্বাচনের দ্বিতীয় দফার পরেই তেলের দাম বাড়বে। কিন্তু সরকারের এই ঘোষণার পর ভোটার ও সাধারণ মানুষ অনেকটাই স্বস্তিতে থাকবেন বলে আশা করা হচ্ছে। (Getty Images)

4 / 8
দাম বাড়ার ভয়ে বেশ কিছু রাজ্যে মানুষের মধ্যে আতঙ্কিত হয়ে তেল কেনার হিড়িক লক্ষ্য করা গিয়েছে। এর ফলে অনেক জায়গাতেই তেলের চাহিদা অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে। (Getty Images)

5 / 8
অন্ধ্রপ্রদেশের একাধিক শহরে এই গুজবের প্রভাবে পরিস্থিতি এতটা খারাপ হয়ে গিয়েছিল, যে প্রায় ৪০০-র বেশি পেট্রোল পাম্পে তেলের মজুত শেষ হয়ে গিয়েছিল। (Getty Images)

6 / 8
সরকার দেশবাসীকে আশ্বস্ত করে জানিয়েছে, যে দেশে পেট্রোল, ডিজেল ও এলপিজি গ্যাসের পর্যাপ্ত মজুত রয়েছে। সরবরাহে কোনো ঘাটতি নেই ও সব রিটেইল আউটলেটগুলির উপর নজর রাখা হচ্ছে। (Getty Images)

7 / 8
আতঙ্কিত হয়ে প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি সংগ্রহ না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। সরকার রাজ্যগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে যাতে কোথাও কৃত্রিম সংকট তৈরী না হয় এবং সরবরাহ স্বাভাবিক থাকে। (Getty Images)

8 / 8
Follow Us