‘আদিপুরুষ’-ই কি তবে ভালো ছিল? ‘রামায়ণ’ এর টিজার দেখে কী বলছে নেটপাড়া?
২০২৩ সালের ১৬ জুন মুক্তি পেয়েছিল ওম রাউত পরিচালিত 'আদিপুরুষ'। সেই সময় প্রভাসের লুক এবং ছবির সংলাপ— বিশেষ করে হনুমানের মুখে 'কাপড়া তেরে বাপ কা' ধরনের সংলাপ নিয়ে দেশজুড়ে তোলপাড় হয়েছিল। বিষয়টি জলঘোলা হয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছিল। বক্স অফিসে মুখ থুবড়ে পড়া সেই ছবিকে এখন ঢাল হিসেবে ব্যবহার করছেন সমালোচকরা।

নীতিশ তিওয়ারির পরিচালিত ‘রামায়ণ’-এর প্রথম ঝলক বা টিজার অবশেষে মুক্তি পেয়েছে। রণবীর কাপুরকে পর্দায় ‘রাম’ রূপে দেখার জন্য চাতক পাখির মতো অপেক্ষা করছিলেন দর্শকরা। কিন্তু টিজার প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে চরম বিতর্ক। যে উন্মাদনা নিয়ে দর্শকরা স্ক্রিনের দিকে তাকিয়ে ছিলেন, সেই উন্মাদনা মুহূর্তেই বদলে গিয়েছে তীব্র সমালোচনায়। এমনকি নেটিজেনদের একাংশ তো সাফ জানিয়ে দিলেন— এর চেয়ে প্রভাস অভিনীত ফ্লপ ছবি ‘আদিপুরুষ’ অনেক গুণ ভালো ছিল!
কেন এত বিতর্ক?
টিজার মুক্তির পর থেকেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘X’ (সাবেক টুইটার)-এ সমালোচনার ঝড় উঠেছে। নেটিজেনদের নিশানায় ছবির ভিএফএক্স (VFX)। দীর্ঘ সময় ধরে কাজ চললেও, টিজারে রণবীরের লুক এবং গ্রাফিক্সের মান দর্শকদের মন জয় করতে পারেনি। অনেকের মতে, এই বাজেটের ছবিতে আরও উন্নত প্রযুক্তি আশা করা গিয়েছিল। এক নেটিজেনের কথায়, “রণবীরের ছবিটা তো আদিপুরুষ ২.০ মনে হচ্ছে! ভিএফএক্স এতটাই কাঁচা যে রামায়ণের অমর মহাকাব্যকে ঠিকমতো ফুটিয়ে তুলতে পারবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে।”
#Ramayana – When Adipurush released with Prabhas, it faced huge backlash and boycott. Still, it made around 350+ crore in just 3 days… but money isn’t everything.
People were hurt. The way Hanuman ji and Ramayana were shown didn’t connect with emotions at all. It felt like the… pic.twitter.com/N3L22pWvBS
— Ravi Chaudhary (@BURN4DESIRE1) April 1, 2026
২০২৩ সালের ১৬ জুন মুক্তি পেয়েছিল ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’। সেই সময় প্রভাসের লুক এবং ছবির সংলাপ— বিশেষ করে হনুমানের মুখে ‘কাপড়া তেরে বাপ কা’ ধরনের সংলাপ নিয়ে দেশজুড়ে তোলপাড় হয়েছিল। বিষয়টি জলঘোলা হয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছিল। বক্স অফিসে মুখ থুবড়ে পড়া সেই ছবিকে এখন ঢাল হিসেবে ব্যবহার করছেন সমালোচকরা। তাঁদের দাবি, রণবীরের ‘রামায়ণ’-এর প্রথম ঝলক এতটাই ফিকে যে সেই বির্তকিত ‘আদিপুরুষ’কেও এখন ভালো মনে হচ্ছে।
even adhipurush feels better than this #Ramayana glimpse tbh.
Because of – Ai – Poor VFX – Poor editing pic.twitter.com/TJSZZSMWy0
— 🧊🌨️ (@Dq_Stan5_) April 2, 2026
সোশ্যাল মিডিয়ায় এক ইউজার তো কড়া হুঁশিয়ারি দিয়ে লিখেছেন, “রামায়ণ যদি বক্স অফিসে সফল হয়, তবেই বলিউডের ওপর মানুষের বিশ্বাস ফিরবে। আর যদি ব্যর্থ হয়, তবে দর্শকরা এই ইন্ডাস্ট্রিকে সহজে ক্ষমা করবেন না।” আসলে ভারতীয় দর্শকদের আবেগ জড়িয়ে রয়েছে এই মহাকাব্যের সঙ্গে। সেখানে রামের চরিত্রে রণবীরের অভিনয় কতটা গভীরতা পায়, সেটাই এখন দেখার বিষয়।
যদিও টিজারে রণবীরের শান্ত এবং সংযত লুক অনেকের প্রশংসা কুড়িয়েছে, কিন্তু গ্রাফিক্স এবং নির্মাণের মান নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই গেল। এখন বড় প্রশ্ন একটাই— নীতিশ তিওয়ারি কি সত্যিই বড় পর্দায় রামায়ণের মর্যাদা রক্ষা করতে পারবেন? উত্তর সময় বলবে।
