AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2026 : আইপিএল-ই ফেরার লক্ষ্য, নজরে ৫ বোলার!

Best bowlers in IPL 2026 :এই আইপিএল চলবে ৩১ মে পর্যন্ত। সবে একটি করে ম্যাচ খেলেছে আইপিএল দলগুলি। ইতিমধ্যেই আজ দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামবে কলকাতা ও হায়দ্রাবাদ। কলকাতার বোলিং নিয়ে চিন্তা থাকলেও হায়দরাবাদের বোলিং শক্তিশালী।

IPL 2026 : আইপিএল-ই ফেরার লক্ষ্য, নজরে ৫ বোলার!
আইপিএলে নজরে থাকবেন বুমরা থেকে শামিImage Credit: PTI
| Edited By: | Updated on: Apr 02, 2026 | 6:37 PM
Share

কলকাতা : শুরু হয়ে গিয়েছে আইপিএল। আপাতত ৫ ম্যাচ হয়ে গিয়েছে। ইতিমধ্যেই চমক দেখাচ্ছে দলগুলি। এই আইপিএলের ৫টি ম্যাচেই রান তাড়া করে জিতেছে। গতকালও দিল্লি বনাম লখনৌ ম্যাচে চমক দেখিয়েছেন সমীর রিজভী। উত্তরপ্রদেশের এই ব্যাটারের বয়স মাত্র ২৩। এই আইপিএলে নজর থাকবে এমন ৫ বোলারের দিকে, যাঁরা এই আইপিএলে হতে পারেন তুরুপের তাস।

১. নান্দ্রে বার্গার – রাজস্থান রয়্যালস দক্ষিণ আফ্রিকার এই বাঁ-হাতি পেসার ২০২৬ আইপিএলে শুরুতেই বড় চমক দিয়েছেন। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে মাত্র ১২.১ ওভারের মধ্যে ক্যাসিনো রয়্যালসের জয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং সেই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হন। তাঁর গতি এবং বাউন্স প্রতিপক্ষ ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

২. জ্যাকব ডাফি – রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নিউজিল্যান্ডের এই বোলারকে নিয়ে নিলামের আগে থেকেই অনেক আলোচনা ছিল। ২০২৬ মরসুমের উদ্বোধনী ম্যাচেই সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে অসাধারণ বোলিং করে তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ হন। আরসিবির বোলিং আক্রমণে তিনি এই মরসুমের অন্যতম বড় ‘সারপ্রাইজ প্যাকেজ’।

৩. যশপ্রীত বুমরা – মুম্বই ইন্ডিয়ান্স টি-টোয়েন্টির স্পেশালিস্ট হিসেবে পরিচিত বুমরা। তাঁর নিখুঁত ইয়র্কার বারবার দিকভ্রষ্ট করে ব্যাটারকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর জন্যই সেমিফাইনাল ম্যাচ জিতেছে ভারত। আইপিএলে তাঁর দিকেই তাকিয়ে মুম্বই সমর্থকরা কারণ তিনি মাঠে আছেন অর্থ বিপক্ষ ৪ ওভার কম বল করার সুযোগ পাবে।

৪. প্রসিদ্ধ কৃষ্ণ – গুজরাট টাইটান্স আইপিএলে কলকাতার হয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে গুজরাটের দামি সদস্য প্রসিদ্ধ। প্রথম ম্যাচেই নিয়েছেন ৩ উইকেট। দীর্ঘদিন জাতীয় দলের হয়ে না খেললেও এই আইপিএল হতে পারে প্রসিদ্ধের জাতীয় দলে প্রত্যাবর্তনের মঞ্চ।

৫. মহম্মদ শামি – লখনউ সুপারজায়ান্টস গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফির পর ভারতীয় দলে আর জায়গা হয়নি শামির। একটা সময় ভারতীয় বোলিং আক্রমণের অন্যতম ভরসা ছিলেন। বিশেষ করে টেস্ট এবং এক দিনের ক্রিকেটে শামিকে ছাড়া ভারতীয় দল ভাবাই যেত না। গত এক দিনের বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নিয়েছিলেন। ২০২৩ সালেই আইপিএলে বেগুনি টুপি জেতেন। সে বছর ক্রিকেটজীবনের সম্ভবত সেরা ফর্মে ছিলেন তিনি। শামি এ বার আইপিএল খেলছেন লখনউ সুপারজায়ান্টসের হয়ে। নতুন দলের হয়ে নিজেকে আবার প্রমাণ করতে হবে ৩৫ বছরের জোরে বোলারকে।

এই আইপিএল চলবে ৩১ মে পর্যন্ত। সবে একটি করে ম্যাচ খেলেছে আইপিএল দলগুলি। ইতিমধ্যেই আজ দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামবে কলকাতা ও হায়দ্রাবাদ। কলকাতার বোলিং নিয়ে চিন্তা থাকলেও হায়দরাবাদের বোলিং শক্তিশালী। কিন্তু এই ৫ বোলারের মধ্যে অনেকেই নিজেদের জাতীয় দলের জার্সিতে দেখতে মুখিয়ে রয়েছেন। তাই এই আইপিএলই পাখির চোখ করেছেন তাঁরা।

Follow Us
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
'অমিত শাহের পদত্যাগ দাবি করছি', তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের
'অমিত শাহের পদত্যাগ দাবি করছি', তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের
'আমার কিছু হয়ে গেলে...', বিচারকের কাতর কন্ঠস্বর, শুনলে চমকে যাবেন
'আমার কিছু হয়ে গেলে...', বিচারকের কাতর কন্ঠস্বর, শুনলে চমকে যাবেন
অমিত শাহ এগোতেই শুরু হল জুতো ছোড়াছুড়ি
অমিত শাহ এগোতেই শুরু হল জুতো ছোড়াছুড়ি
কালিয়াচকের পর মালদহের নারায়ণপুরে জাতীয় সড়ক অবরোধ
কালিয়াচকের পর মালদহের নারায়ণপুরে জাতীয় সড়ক অবরোধ
বিচারকরা আটকে! কোনও ভাবেই বরদাস্ত নয়, কড়া বার্তা সুপ্রিম কোর্টের
বিচারকরা আটকে! কোনও ভাবেই বরদাস্ত নয়, কড়া বার্তা সুপ্রিম কোর্টের
কালীঘাটে মমতার বাড়ির সামনে কী হল দেখুন
কালীঘাটে মমতার বাড়ির সামনে কী হল দেখুন
SIR বিক্ষোভে আজ উত্তপ্ত মালদহ, ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ
SIR বিক্ষোভে আজ উত্তপ্ত মালদহ, ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ