AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পোশাকের পর গৌর-গানের লঞ্চ, ডিজাইনার অভিষেক রায় কী বললেন?

ফ্যাশন ডিজাইনার অভিষেক রায় কিছুদিন আগে তাঁর গৌর কালেকশন লঞ্চ করেছিলেন। সাদা রঙ এই কালেকশনের প্রাণ। এই কালেকশনে ইমন চক্রবর্তী থেকে যিশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়ের মতো তারকাদের দেখা গিয়েছিল। তারকারা যখন এই পোশাক পরে হেঁটেছিলেন, তখন সুন্দর একটা গান ব্যবহার করা হয়েছিল। যিশু আর পরমব্রত দু' জনকেই দেখা গিয়েছিল সাদা ধুতি-পাঞ্জাবিতে।

পোশাকের পর গৌর-গানের লঞ্চ, ডিজাইনার অভিষেক রায় কী বললেন?
| Edited By: | Updated on: Apr 09, 2026 | 2:17 PM
Share

ফ্যাশন ডিজাইনার অভিষেক রায় কিছুদিন আগে তাঁর গৌর কালেকশন লঞ্চ করেছিলেন। সাদা রঙ এই কালেকশনের প্রাণ। এই কালেকশনে ইমন চক্রবর্তী থেকে যিশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়ের মতো তারকাদের দেখা গিয়েছিল। তারকারা যখন এই পোশাক পরে হেঁটেছিলেন, তখন সুন্দর একটা গান ব্যবহার করা হয়েছিল। যিশু আর পরমব্রত দু’ জনকেই দেখা গিয়েছিল সাদা ধুতি-পাঞ্জাবিতে।

সম্প্রতি গৌর কালেকশনের সঙ্গে যুক্ত গানটির প্রকাশ অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে গৌর কালেকশনেই পাওয়া গেল ইমন চক্রবর্তী, অনিন্দ্য চট্টোপাধ্যায়, বিবৃতি চট্টোপাধ্যায়, দেবলীনা কুমারের মতো নামী মুখরা। সঙ্গে ছিলেন সৃজন চট্টোপাধ্যায়, যিনি এই গান তৈরি করেছেন।

ইমন চক্রবর্তী এদিন সেজে এসেছিলেন গৌর কালেকশনে। এবার বিধানসভা নির্বাচনের আগে তিনি প্রার্থী হবেন কিনা, তা নিয়ে অনেক জল্পনা ছিল। তবে শেষ পর্যন্ত নির্বাচনে লড়তে দেখা যায়নি ইমনকে। যদিও সবুজ শিবিরের হয়ে প্রচারে পাওয়া গিয়েছে গায়িকাকে।

গৌর গানের লঞ্চ নিয়ে অভিষেক রায় বললেন, ”গৌর কালেকশনের সঙ্গে অঙ্গাগীভাবে জড়িয়ে রয়েছে এই গান। এই কালেকশন শুধু পোশাকেই সীমাবদ্ধ নয়। তারচেয়ে বেশি কিছু। এটাই আমার বাংলার সংস্কৃতি, গান সব কিছুর সেলিব্রেশন।” গান লঞ্চের অনুষ্ঠানটি ছিল জমজমাট। অনিন্দ্য, অভিষেক, ইমন, বিবৃতি বা দেবলীনা ব্যক্তিগত জীবনেও বন্ধু। তাই গান লঞ্চের ফাঁকেই আড্ডা জমিয়েছিলেন তাঁরা। আশা অডিও-র তরফে প্রকাশ করা হয় এই গান। গান এবং পোশাকের কালেকশনের যৌথ প্রকাশের ভাবনা অভিনব, তা নিয়ে সংশয় নেই।

Follow Us