AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aishwarya Rai: গোটা বিশ্বের মাত্র একজনকে ফলো করেন ঐশ্বর্য! জানেন কে?

Bollywood News: ঐশ্বর্য রাই বচ্চনের ইনস্টাগ্রামে দেড় কোটি ফলোয়ার থাকলেও, তিনি মাত্র একজনকে ফলো করেন। অমিতাভ বচ্চন বা শাহরুখ খান নন, জানুন বচ্চন-বধূর ফলোয়িং লিস্টে থাকা সেই বিশেষ মানুষটি কে।

Aishwarya Rai: গোটা বিশ্বের মাত্র একজনকে ফলো করেন ঐশ্বর্য! জানেন কে?
কে সেই ব্যক্তি?
| Updated on: Oct 13, 2026 | 8:20 AM
Share

ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা প্রায় দেড় কোটি। গোটা বিশ্বের অগণিত ভক্ত প্রতিদিন তাঁর এক ঝলক দেখার অপেক্ষায় থাকেন। কিন্তু বলিউড ডিভা ঐশ্বর্য রাই (Aishwarya Rai) নিজে কাকে ফলো করেন? তালিকাটা ঘাঁটলে রীতিমতো চমকে যেতে হয়। কারণ, এই ১৪.৮ মিলিয়ন ফলোয়ারের মালকিনের ‘ফলোয়িং’ লিস্টে জ্বলজ্বল করছে মাত্র একটি নাম! না, সেই তালিকায় অমিতাভ বচ্চন বা শাহরুখ খান (Shah Rukh Khan) নেই। তাহলে কে সেই বিশেষ ব্যক্তি?

প্রায় তিন দশক ধরে রুপোলি পর্দায় রাজত্ব করছেন বচ্চন-বধূ। দেশে-বিদেশে তাঁর জনপ্রিয়তা আকাশছোঁয়া। সোশাল মিডিয়াতেও তাঁর ফ্যান ফলোয়িং দেখার মতো। কিন্তু আশ্চর্যের বিষয় হল, তিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে বলিউডের তাবড় তারকা, এমনকি শ্বশুরমশাই অমিতাভ বচ্চনকেও ফলো করেন না।

ফলোয়িং লিস্টে রয়েছেন কে?

তাহলে কাকে ফলো করেন ঐশ্বর্য? উত্তরটা হল, তাঁর স্বামী অভিষেক বচ্চন। হ্যাঁ, ইনস্টাগ্রামে গোটা বিশ্বে তিনি শুধুমাত্র জুনিয়র বচ্চনকেই ফলো করেন। ২০০৭ সালে সাত পাকে বাঁধা পড়েন এই তারকা জুটি। তাঁদের একমাত্র মেয়ে আরাধ্যা।

অন্যদিকে, সোশাল মিডিয়ায় অভিষেকও দারুণ সক্রিয়। তাঁর ফলোয়ার সংখ্যা ১ কোটি ২১ লাখ। তবে স্ত্রীর মতো তিনি মাত্র একজনে আটকে নেই। অভিষেকের ফলোয়িং লিস্টে রয়েছেন ৩২৯ জন। সেখানে স্ত্রী ঐশ্বর্য, বাবা অমিতাভ থেকে শুরু করে শাহরুখ, আলিয়া ভাটের মতো তারকারাও রয়েছেন।

শ্বশুরমশাইকে ইনস্টাগ্রামে ফলো না করলেও, তাঁর জন্মদিনে বিশেষ পোস্ট করতে কখনও ভোলেননি ঐশ্বর্য। গত ১১ অক্টোবর ছিল অমিতাভ বচ্চনের জন্মদিন। সেই বিশেষ দিনে মেয়ে আরাধ্যা ও বিগ বি-র একটি মিষ্টি ছবি শেয়ার করেন অভিনেত্রী। ক্যাপশনে লেখেন, “শুভ জন্মদিন প্রিয় পা-দাদাজি। অনেক ভালোবাসা। ঈশ্বরের আশীর্বাদ সব সময় আপনার ওপর থাকুক।”

প্রসঙ্গত, ১৯৯৭ সালে তামিল ছবি ‘ইরুভার’-এর হাত ধরে গ্ল্যামার জগতে পা রাখেন তিনি। একই বছরে ববি দেওলের সঙ্গে ‘অউর প্যায়ার হো গয়া’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাঁর। এরপর থেকে আর পিছনে তাকাতে হয়নি। একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি।

Follow Us