AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Akshay-Shilpa break up: ‘প্রায় বিয়েই হয়ে যাচ্ছিল অক্ষয়-শিল্পার’! কেন ভাঙল সম্পর্ক? ফাঁস করলেন পরিচালক

Akshay Shilpa Breakup: অক্ষয় কুমার ও শিল্পা শেট্টির প্রেম একসময় প্রায় বিয়ের পিঁড়ি অবধি পৌঁছে গিয়েছিল। কিন্তু শেষমেশ কেন ভাঙল সেই সম্পর্ক? এত বছর পর আসল সত্যি ফাঁস করলেন পরিচালক সুনীল দর্শন।

Akshay-Shilpa break up: 'প্রায় বিয়েই হয়ে যাচ্ছিল অক্ষয়-শিল্পার'! কেন ভাঙল সম্পর্ক? ফাঁস করলেন পরিচালক
কী ঘটেছিল?
| Updated on: Sep 06, 2026 | 11:30 AM
Share

অক্ষয় কুমার (Akshay Kumar) আর শিল্পা শেট্টির প্রেমের কথা নব্বইয়ের দশকে জানতেন না, এমন সিনেপ্রেমী খুঁজে পাওয়া ভার। বলিউডের অন্দরে তখন শুধুই তাঁদের প্রেমের চর্চা। তবে অনেকেই জানেন না, তাঁদের বিয়ে হওয়াটা ছিল প্রায় নিশ্চিত। চার হাত এক হওয়ার ঠিক আগেই ঘটে ছন্দপতন। এবার সেই পুরনো অধ্যায় নিয়ে খোলামেলা কথা বললেন পরিচালক সুনীল দর্শন।

কী বলেছেন তিনি?

এক সাক্ষাৎকারে অতীত মনে করে সুনীল দর্শন সরাসরি বলেন, “সেই সময় অক্ষয় কুমার এবং শিল্পা শেট্টির সম্পর্কটাও বেশ গভীর ছিল, এবং আমার মনে হয়েছিল ওরা প্রায় বিয়েটাই করতে চলেছে। কিন্তু ওদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হয় এবং ওদের বিচ্ছেদ হয়ে যায়।”

প্রেম ভাঙার পাশাপাশি সেই সময় অক্ষয়ের কেরিয়ারের হালও ছিল বেশ কঠিন। ১৯৯৬ থেকে ১৯৯৭ সালের মধ্যে বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল একাধিক সিনেমা,’সপুত’, ‘ইনসাফ: দ্য ফাইনাল জাস্টিস’, ‘দাওয়া’, ‘তরাজু’। সেই খরা কাটিয়ে ১৯৯৯ সালে মুক্তি পায় সুনীল দর্শনের ‘জানোয়ার’। ছবিতে একসঙ্গে ছিলেন অক্ষয় ও শিল্পা।

এই ছবির সাফল্য নিয়ে পরিচালক জানান, “ততক্ষণে ‘জানোয়ার’ মুক্তি পায় এবং সুপারহিট হয়। সেটাই ছিল প্রথমবার, যখন অক্ষয় কুমারের সাফল্য আরও বাড়ে।”

ছবিটি হিট হতেই বদলে যায় দৃশ্যপট। সুনীল দর্শনের কথায়, “ওর আটকে থাকা সমস্ত ছবির প্রযোজকরা,যার মধ্যে ‘হেরা ফেরি’, ‘ধড়কন’ ইত্যাদি ছিল- সেগুলি মুক্তির জন্য তোড়জোড় শুরু করে দেন। পরবর্তী ২৫ বছর ওর কেরিয়ার শুধুই শিখরে উঠেছে এবং ওকে আর কখনও পেছন ফিরে তাকাতে হয়নি। ওর সঙ্গে আমি মোট ৭টি ছবি করেছি।”

সুনীল দর্শন আরও জানান, ‘জানোয়ার’ সফল হওয়ার পর গুঞ্জন ওঠে যে তিনি হৃতিক রোশনকে সই করাচ্ছেন। শুনেই সোজা পরিচালকের কাছে চলে আসেন অক্ষয়। জানতে চান, তিনি কোনও ভুল করেছেন কি না। পরিচালক জানান, হৃতিকের বাড়ি গেলেও তিনি কাউকে সই করাননি, পুরোটাই ছিল ভুল বোঝাবুঝি। এরপরই অক্ষয় নাকি তাঁর থেকে মিষ্টি প্রতিশ্রুতি চান, পরিচালক যেন শুধু তাঁর সঙ্গেই ১০০টি ছবি বানান! পরিচালকও হেসে সম্মতি জানান।

বর্তমানে অক্ষয় ব্যস্ত তাঁর নতুন ছবি ‘হায়ওয়ান’ নিয়ে। এটি ২০১৬ সালের জনপ্রিয় মালয়ালম ছবি ‘ওপ্পাম’-এর হিন্দি রূপান্তর। প্রিয়দর্শন পরিচালিত এই ছবির হাত ধরে দীর্ঘ ১৭ বছর পর ফের একসঙ্গে পর্দায় ফিরছেন অক্ষয় কুমার ও সইফ আলি খান। সঙ্গে রয়েছেন বোমান ইরানি ও শারিব হাশমির মতো অভিনেতারা।

Follow Us
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা