AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mostafizur Rahman Rana: ‘নিজেদের বুথে আপনি CPIM, এটা মানুষ জানে তো?’, বিস্ফোরক পোস্ট মোস্তাফিজুর রানার, পরক্ষণেই ডিলিট, কেন? মুখ খুললেন বিধায়ক

Mostafizur Rahman Rana Social Media Post Controversy: সূত্রের খবর, একটি টেলিভিশন শো-তে যাওয়া ও প্রতিদ্বন্দ্বী নেতাদের সঙ্গে মঞ্চ ভাগ করে নেওয়ার পরই ট্রোলের শিকার হন মোস্তাফিজুর। বাম মনস্ক বহু মানুষ এই নিয়ে কটাক্ষ করেন বিধায়ককে। তার জবাব দিতেই রানা পোস্টটি করেছিলেন বলে সূত্রের খবর। কিন্তু কেনই বা ডিলিট করলেন?

Mostafizur Rahman Rana: 'নিজেদের বুথে আপনি CPIM, এটা মানুষ জানে তো?', বিস্ফোরক পোস্ট মোস্তাফিজুর রানার, পরক্ষণেই ডিলিট, কেন? মুখ খুললেন বিধায়ক
মোস্তাফিজুর রানাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Sep 06, 2026 | 10:17 AM
Share

কলকাতা: বিধানভায় বামেদের ‘শূন্য’-এর গেরো কেটেছে তাঁর দৌলতে। বামেদের একমাত্র বিধায়ক মোস্তাফিজুর রহমান রানা (Mostafizur Rahman Rana)। এবার সেই রানা-ই মুখ খুললেন সিপিএম (CPIM)-এর বিরুদ্ধে? সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন বাম বিধায়ক। যার ছত্রে ছত্রে সিপিএম বিরোধী সুর। যদিও পরে সেই পোস্ট (Mostafizur Rahman Rana Social Media Post) ডিলিটও করে দেন তিনি। এখন প্রশ্ন উঠছে, কাদের উদ্দেশে কেন-ই বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন, আবার ডিলিটও বা করলেন কেন?

পোস্টে কী লিখেছিলেন মোস্তাফিজুর রানা?

শুক্রবার রাতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন মোস্তাফিজুর । তাতে লেখা ছিল, “বেশি জ্ঞান না দিয়ে নিজের নিজের বুথগুলো দেখেন বিপ্লবী কমরেড-রা। নিজেদের বুথে যে আপনি cpim, এটা মানুষ জানে তো???? তার পর সমালোচনা করবেন। আর আমি এবার ভোটে আমার গ্রামে ৩৫০ ভোট লিড দিয়েছি। একদম স্বাভাবিক ভোট হয়েছে।” পোস্টে স্পষ্ট সিপিএম বিরোধী সুর। ভোটের রেজাল্টের পর বেসুরো হতে দেখা গিয়েছে বিভিন্ন তৃণমূল নেতাদের। দুই ভাগ হয়ে গিয়েছে দল। মমতার হাত ছেড়ে একে একে বেসুরো হয়েছেন ফিরহাদ, মদনের মতো মমতা ঘনিষ্ঠ নেতারা। এবার কি সিপিএম-এর মোস্তাফিজুর রানাও বেসুরো? কাদের উদ্দেশে এই পোস্ট করেছিলেন তিনি? আবার কেনই-বা ডিলিট করলেন?

টিভি৯ বাংলাকে কী জানালেন মোস্তাফিজুর রানা?

মোস্তাফিজুর রানা বলেন, “ফেসবুকে কিছু আমাদের বিপ্লবী রয়েছেন। যাঁদের জনগনের সঙ্গে কোনও যোগাযোগ থাকে না। সেটার জন্যই পোস্ট করেছিলাম। এটা ঠিক যে আমি দলের যে স্তরে রয়েছি ওইভাবে প্রকাশ্যে পোস্ট করা উচিত হয়নি। সেই কারণেই পোস্টটি আবার ডিলিট করে দিয়েছি।”

পোস্ট করার কারণ কী ছিল? 

সূত্রের খবর, একটি টেলিভিশন শো-তে যাওয়া ও প্রতিদ্বন্দ্বী নেতাদের সঙ্গে মঞ্চ ভাগ করে নেওয়ার পরই ট্রোলের শিকার হন মুস্তাফিজ়ুর। বাম মনস্ক বহু মানুষ এই নিয়ে কটাক্ষ করেন বিধায়ককে। তার জবাব দিতেই রানা পোস্টটি করেছিলেন বলে সূত্রের খবর।

কী বলছে সিপিএম? 

বিধায়ক রানা-র পোস্ট নিয়ে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছে বাম। এই বিষয়ে সুজন চক্রবর্তী বলেন, “কারও কোনও কথা থাকতেই পারে। সেই কথা কখন বলবেন, কোথায় বলবেন, কাকে বলবেন, সেটা নিশ্চয় তখন ভাবা যাবে।”

অন্যদিকে, বিজেপি বিধায়ক তথা মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, “সত্যি কথাটা বলেছেন। তাঁকে ধন্যবাদ জানাই। আজকে বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ সিপিএম-কে প্রায় নিশ্চিহ্ন করে দিয়েছে। তো সেখানে সমস্ত ভালো কাজকে আটকানোর চেষ্টা করা হচ্ছে।”

মোস্তাফিজুরের অভিমান শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় স্বঘোষিত বাম সমর্থকদের জন্য নাকি অন্দরের কোনও ক্ষোভ ঠিকরে বের হল? এই বিষয়ে স্পষ্ট বিধায়ক রানা কিছু না বললেও জল্পনা তো রয়েই গেল।

Follow Us
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা