AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Live Update: ফের প্রাক্তন IPS হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ, সাত সকালে কাঁকুড়গাছিতে ইডির অভিযান

| Updated on: Sep 06, 2026 | 10:59 AM
Share

Breaking News Live Update in Bengali: ক্যামাক স্ট্রিট কাণ্ডে নোটিস দিতে এর আগে দুইবার প্রাক্তন বিধায়কের বাড়ি গিয়েছিল শেক্সপিয়র থানার পুলিশ। কিন্তু, নোটিস না দিয়েই ফিরতে হয়েছে পুলিশকে। আজ সকালে ফের হুমায়ুনের বাড়িতে পৌঁছয় পুলিশ। সকাল থেকেই অ্যাকশন শুরু করে দিয়েছে ইডি। কাঁকুড়গাছিতে এক বহুতলে অভিযান চালানো হচ্ছে।

West Bengal Live Update: ফের প্রাক্তন IPS হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ, সাত সকালে কাঁকুড়গাছিতে ইডির অভিযান
বাঁদিকে হুমায়ুন কবীর, ডানদিকে ব্যবসায়ীর ফ্ল্যাটে হানা Image Credit: Tv9 Bangla

LIVE NEWS & UPDATES

  • 06 Sep 2026 10:59 AM (IST)

    Shamik Bhattacharya: রবিবার সকালে সজলের বাড়িতে প্রাতঃরাশ শমীকের, মেনুতে কী কী ছিল?

    • বিধায়ক সজল ঘোষের বাড়িতে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সন্তোষ মিত্র স্কোয়ার পার্শ্বস্থ শতদল সংঘের খুঁটিপুজো রয়েছে। সেই উপলক্ষে বউবাজারে গিয়েছেন শমীক।
    • এদিকে, শতদল সংঘের পাশের পাড়ারই বাসিন্দা সজল ঘোষ। খুঁটিপুজোর আগে সজলের বাড়িতে পৌঁছন শমীক। সেখানে প্রাতঃরাশ সারেন।
    • মেনুতে ছিল লুচি, সাদা আলু তরকারি, পনির, ডিমের কারি। এদিকে, সজলের বাড়িতে পৌঁছেছেন বিধায়ক ও মন্ত্রী তাপস রায়ও।
  • 06 Sep 2026 10:53 AM (IST)

    ED Raid: কাঁকুড়গাছিতে ব্যবসায়ীর ফ্ল্যাটে হানা ED-র

    • সকাল থেকেই অ্যাকশনে ইডি।
    • কাঁকুড়গাছিতে এক বহুতলে অভিযান চালানো হচ্ছে।
    • কয়েক কোটি টাকা আর্থিক তছরূপের অভিযোগে ব্যবসায়ীর ফ্ল্যাটে হানা দিয়েছে তদন্তকারী সংস্থা।
  • 06 Sep 2026 10:47 AM (IST)

    Humayun Kabir: ফের হুমায়ুন কবীরের বাড়িতে হানা পুলিশের

    • আজ ফের প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরের বাড়িতে হানা পুলিশের।
    • ক্যামাক স্ট্রিট কাণ্ডে নোটিস দিতে এর আগে দুইবার প্রাক্তন বিধায়কের বাড়ি গিয়েছিল শেক্সপিয়র থানার পুলিশ।
    • রবিবার সকালে ফের হুমায়ুনের বাড়িতে পৌঁছয় পুলিশ। অবশেষে নোটিস গ্রহণ করেছেন প্রাক্তন আইপিএস।
    • আগামিকাল দুপুর দেড়টায় শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দেবেন তিনি।

আজ ফের প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরের বাড়িতে হানা পুলিশের। ক্যামাক স্ট্রিট কাণ্ডে নোটিস দিতে এর আগে দুইবার প্রাক্তন বিধায়কের বাড়ি গিয়েছিল শেক্সপিয়র থানার পুলিশ। কিন্তু, নোটিস না দিয়েই ফিরতে হয়েছে পুলিশকে। আজ সকালে ফের হুমায়ুনের বাড়িতে পৌঁছয় পুলিশ। অবশেষে নোটিস গ্রহণ করেছেন প্রাক্তন আইপিএস। আগামিকাল দুপুর দেড়টায় শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দেবেন তিনি। অন্যদিকে, আজ সকাল থেকেই অ্যাকশন শুরু করে দিয়েছে ইডি। কাঁকুড়গাছিতে এক বহুতলে অভিযান চালানো হচ্ছে। কয়েক কোটি টাকা আর্থিক তছরূপের অভিযোগে ব্যবসায়ীর ফ্ল্যাটে হানা তদন্তকারী সংস্থার। এদিকে, ফরাক্কায় ট্রায়াল রান সফল হলেও এখনও ট্রেন চলাচল শুরু হয়নি। দার্জিলিং মেল, শতাব্দী-সহ বেশ কয়েকটি ট্রেনকে ঘুরপথে চালানো হচ্ছে।

Published On - Sep 06,2026 10:44 AM

Follow Us
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা