AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

লিফ্টে মাত্র ছয় বছরের অক্ষয়, সুযোগ বুঝে যা করেছিলেন লিফ্টম্যান শুনলে শিউরে উঠবেন

Akshay Kumar: শুধু যে নারীরাই নির্যাতনের শিকার হন এ কথা কে বলেছে? অনেক সময় এমনটাও হয় যে ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হয় বহু বহু পুরুষদেরও। খালি এমন উত্তপ্ত পরিস্থিতিতে কেউ কেউ চুপ থাকেন। কেউ জোর গলায় প্রতিবাদ করেন।

লিফ্টে মাত্র ছয় বছরের অক্ষয়, সুযোগ বুঝে যা করেছিলেন লিফ্টম্যান শুনলে শিউরে উঠবেন
| Edited By: | Updated on: Jan 14, 2025 | 12:08 PM
Share

শুধু যে নারীরাই নির্যাতনের শিকার হন এ কথা কে বলেছে? অনেক সময় এমনটাও হয় যে ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হয় বহু বহু পুরুষদেরও। খালি এমন উত্তপ্ত পরিস্থিতিতে কেউ কেউ চুপ থাকেন। কেউ জোর গলায় প্রতিবাদ করেন। এমনই এক পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল বলি নায়ক অক্ষয় কুমারকে। নোংরা মানসিকতার হাত থেকে নিস্তার পাননি নায়কও। নায়ক তখন খুবই ছোট। একরত্তি অক্ষয়ের সঙ্গে যা ঘটেছিল শুনলে গা শিউরে উঠবে। যাতে আগামী দিনে মা-বাবারা নিজেদের সন্তানদের নিয়ে সচেতন হন তাই নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন নায়ক। কী বলেন অক্ষয়?

মাত্র ছয় বছর বয়সে যা ঘটেছিল তা শুনলে রীতিমতো চমকে যাবেন। প্রতিবেশির ফ্ল্যাটে যাচ্ছিলেন তিনি। লিফ্টে একাই উঠেছিলেন। সঙ্গে ছিলেন লিফ্টম্যান। কিন্তু রক্ষকই যে ভক্ষক তা বুঝতে পারেননি অক্ষয়। অভিনেতা জানান, আচমকাই তাঁকে ছুঁতে শুরু করে সেই ব্যক্তি। এক পর্যায়ে অশ্লীল ভাবে ছুঁতে থাকে তাঁর পশ্চাৎদেশ। অক্ষয় তখন ছোট তবে যা হচ্ছে তা যে ঠিক হচ্ছে না সে আঁচ পেয়েছিলেন তিনি। সেখান থেকে কোনওমতে বেরিয়ে সবটা এসে বাবা-মাকে জানান তিনি। বাবা-মা তাঁর অভিযোগকে গুরুত্ব দিয়েছিলেন। ওই ব্যক্তির বিরুদ্ধে পুলিশের কাছেও অভিযোগ জানানো হয়। ধরা পড়ে সেই ব্যক্তি।

উল্লেখ্য, অক্ষয় বিচার পেয়েছিলেন। তবে ‘চাইল্ড মোলেস্টেশন’ বা শিশুদের উপর নির্যাতনের ঘটনা সামনে আসে প্রতিনিয়ত। এই মুহূর্তে গোটা দেশ উত্তাল আরও এক নির্যাতনের ঘটনায়। আরজি করে চিকিৎসকে খুন ও ধর্ষণের ঘটনায় হচ্ছে একের পর এক প্রতিবাদ। জনরোষ বাড়ছে ক্রমশ। এই মুহূর্তে তদন্তভার রয়েছে সিবিআইয়ের হাতে। অপরাধীরা যথার্থ শাস্তি পান কিনা এখন সেটাই দেখার।

Follow Us
গোসাবায় চলল গুলি, তৃণমূল কর্মীকে খুনের চেষ্টা?
গোসাবায় চলল গুলি, তৃণমূল কর্মীকে খুনের চেষ্টা?
'...গুলি চালাব', ভোটের মুখে বাংলায় এসে এ কী বললেন অসমের মুখ্যমন্ত্রী?
'...গুলি চালাব', ভোটের মুখে বাংলায় এসে এ কী বললেন অসমের মুখ্যমন্ত্রী?
কোটি কোটি লেনদেন, সোনা পাপ্পুর সঙ্গে কী সম্পর্ক ব্যবসায়ী জয় কামদারের?
কোটি কোটি লেনদেন, সোনা পাপ্পুর সঙ্গে কী সম্পর্ক ব্যবসায়ী জয় কামদারের?
৫০০ টাকার বান্ডিল হাতে অর্থ বিলি তৃণমূল নেতার, ভিডিয়ো ভাইরাল
৫০০ টাকার বান্ডিল হাতে অর্থ বিলি তৃণমূল নেতার, ভিডিয়ো ভাইরাল
'আমরা সত্যিই অবাক হয়ে গিয়েছি', কলকাতায় এসে কেন বললেন স্মৃতি
'আমরা সত্যিই অবাক হয়ে গিয়েছি', কলকাতায় এসে কেন বললেন স্মৃতি
ভোটবঙ্গে কার্পেট বম্বিংয়ে যোগী
ভোটবঙ্গে কার্পেট বম্বিংয়ে যোগী
ইডি দফতরে ডাক I-PAC -র ডিরেক্টরকে, হাজিরা দিলেন?
ইডি দফতরে ডাক I-PAC -র ডিরেক্টরকে, হাজিরা দিলেন?
প্রতি মাসে মোটা টাকার লেনদেন, কলকাতা পুলিশের ডিসির ছেলেকেও তলব ED-র
প্রতি মাসে মোটা টাকার লেনদেন, কলকাতা পুলিশের ডিসির ছেলেকেও তলব ED-র
মিটিং সেরে বাড়ি ফেরার পথে তৃণমূল কর্মীকে গুলি, কে হামলা করল?
মিটিং সেরে বাড়ি ফেরার পথে তৃণমূল কর্মীকে গুলি, কে হামলা করল?
ইরানের জাহাজে গাইডেড মিসাইল দিয়ে হামলা, ভিতরে ঢুকে কী করল মার্কিন সেনা
ইরানের জাহাজে গাইডেড মিসাইল দিয়ে হামলা, ভিতরে ঢুকে কী করল মার্কিন সেনা