AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Alia Bhatt: রাষ্ট্রপতির নাম কি? ফের আলিয়াকে প্রশ্ন, এবারটি কী ঠিক উত্তর দিলেন?

Alia Bhatt President Controversy: সম্প্রতি ছবির প্রচারে সহ-অভিনেত্রী শর্বরী ওয়াঘকে সঙ্গে নিয়ে জয়পুরে গিয়েছিলেন আলিয়া। সেখানে উপস্থিত অনুরাগী ও দর্শকদের সঙ্গে খোলামেলা আড্ডায় মেতেছিলেন দুই তারকা। ঠিক তখনই দর্শকাসন থেকে আচমকা এক ব্যক্তি আলিয়াকে লক্ষ্য করে ‘ভারতের রাষ্ট্রপতি’ বলে চিৎকার করতে শুরু করেন।

Alia Bhatt: রাষ্ট্রপতির নাম কি? ফের আলিয়াকে প্রশ্ন, এবারটি কী ঠিক উত্তর দিলেন?
| Updated on: Jul 01, 2026 | 7:04 PM
Share

কেরিয়ারের শুরুতেই দেশের রাষ্ট্রপতির নাম ভুল বলে একসময় তীব্র বিতর্কে জড়িয়েছিলেন করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ আলিয়া ভাট। ‘কফি উইথ করণ’ শো-এর সেই পর্বে তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বদলে পৃথ্বীরাজ চৌহানের নাম বলে ট্রোল আর মিমের ঝড়ে রীতিমতো নাস্তানাবুদ হতে হয়েছিল তাঁকে। এক দশক পেরিয়ে আলিয়া আজ ‘গ্লোবাল স্টার’, আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করছেন। তা সত্ত্বেও তাঁর সাধারণ জ্ঞান (General Knowledge) নিয়ে নেটপাড়ার খোঁচাখুঁচি থামেনি। এবার নিজের আগামী ছবি ‘আলফা’ (Alpha)-র প্রচারে গিয়েও সেই পুরোনো অতীত নিয়ে কটাক্ষের মুখে পড়তে হল আলিয়াকে । তবে এবার আর দমে যাননি কাপুরবধূ, বরং ঠান্ডা মাথায় চাবুক উত্তরে নিন্দুককে যোগ্য জবাব দিলেন তিনি।

সম্প্রতি ছবির প্রচারে সহ-অভিনেত্রী শর্বরী ওয়াঘকে সঙ্গে নিয়ে জয়পুরে গিয়েছিলেন আলিয়া। সেখানে উপস্থিত অনুরাগী ও দর্শকদের সঙ্গে খোলামেলা আড্ডায় মেতেছিলেন দুই তারকা। ঠিক তখনই দর্শকাসন থেকে আচমকা এক ব্যক্তি আলিয়াকে লক্ষ্য করে ‘ভারতের রাষ্ট্রপতি’ বলে চিৎকার করতে শুরু করেন। অতীত ঘাটলে দেখা যাবে, এই ধরণের মন্তব্যে এর আগে বহুবার মেজাজ হারিয়েছেন আলিয়া। কিন্তু এবার তিনি ছিলেন একেবারেই শান্ত। পাশে বসা শর্বরী পরিস্থিতি সামাল দিতে মাইক হাতে নিয়ে ওই দর্শককে বলেন, “আগে আলিয়াকে বলতে তো দিন!”

ঠিক তখনই আলিয়া অত্যন্ত চটজলদি ওই ব্যক্তিকে পাল্টা প্রশ্ন করেন, “আপনি কি ‘ল্যাটেন্ট’-এর সাম্প্রতিক পর্বটা দেখেননি?” এরপরই দেশের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নাম উচ্চারণ করে উপস্থিত দর্শকদের করতালিতে ভেসে যান অভিনেত্রী। আসলে কয়েকদিন আগেই সময় রায়নার জনপ্রিয় শো ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’-এ অতিথি হিসেবে এসেছিলেন আলিয়া। সেখানে গায়িকাকে তাঁর প্রিয় রাজ্যের নাম জিজ্ঞেস করা হলে তিনি একটু সময় নেন। তখনই শো-এর সঞ্চালক মজা করে বলেন, “আরে আমি তো রাজ্যের নাম জানতে চেয়েছি, রাষ্ট্রপতির নাম নয়!” জয়পুরের মঞ্চে দাঁড়িয়ে সেই রসিকতার প্রসঙ্গ টেনেই নিন্দুককে পুরোপুরি স্তব্ধ করে দিলেন আলিয়া।

Follow Us
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের