AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Anubrata Mondal Case: চাপ বাড়ছে অনুব্রতর, খারিজ আগাম জামিনের আবেদন

TMC Leader Anubrata Mondal: ঘটনার সূত্রপাত ২০২১ সালে বিধানসভা ভোটের ফলপ্রকাশের পর থেকে। অভিযোগ, সেই সময় বোলপুরের কঙ্কালীতলা পঞ্চায়েতের পাথরঘাটা গ্রামের একটি ইটভাটা থেকে প্রায় ৩০ লক্ষ টাকা মূল্যের ইট লুঠ হয়ে যায়। ১০০ ট্রাক্টর গিয়ে সেই ইট লুঠ করে নিয়ে আসে।

Anubrata Mondal Case: চাপ বাড়ছে অনুব্রতর, খারিজ আগাম জামিনের আবেদন
অনুব্রত মণ্ডল Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Jul 01, 2026 | 6:35 PM
Share

সিউড়ি: চাপ বাড়ছে অনুব্রত মণ্ডলের। জোর ধাক্কা আদালতে। ভোট-পরবর্তী হিংসা মামলায় অনুব্রতর আগাম জামিনের আবেদন খারিজ করল সিউড়ির জেলা আদালত। মঙ্গলবার মামলার শুনানি চলে। সওয়াল জবাবের পর শেষ পর্যন্ত বিচারক অনুব্রতর আবেদন নাকচ করে দেন। আইনজীবীদের বড় অংশের মত, আবেদন খারিজ হয়ে যাওয়ায় এই মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করতে পুলিশের সামনে আপাতত আর কোনও আইনি বাধা রইল না। 

তবে এই পরিস্থিতিতে অনুব্রতর আইনজীবীরা উচ্চ আদালতের দ্বারস্থ হন কি না সেদিকেও অবশ্যই নজর থাকছে। যদিও তার আগেই অনুব্রতর বিরুদ্ধে পুলিশ কোনও ব্যবস্থা নেয় কিনা সেদিকেও নজর রাজনৈতিক মহলের। চাপানউতোর চলছে পুরোদমে।

ঘটনার সূত্রপাত ২০২১ সালে বিধানসভা ভোটের ফলপ্রকাশের পর থেকে। অভিযোগ, সেই সময় বোলপুরের কঙ্কালীতলা পঞ্চায়েতের পাথরঘাটা গ্রামের একটি ইটভাটা থেকে প্রায় ৩০ লক্ষ টাকা মূল্যের ইট লুঠ হয়ে যায়। ১০০ ট্রাক্টর গিয়ে সেই ইট লুঠ করে নিয়ে আসে। সুর চড়ান ইটভাটার মালিক শুভেন্দু বিকাশ মণ্ডল। তাঁর অভিযোগ, কঙ্কালীতলা পঞ্চায়েতের তৎকালীন উপপ্রধান মামন শেখ ও তাঁর অনুগামীরাই এই কাণ্ড করেছেন। তখনই জড়িয়ে গিয়েছিল অনুব্রত মণ্ডলের নাম। মূল চক্রান্তকারী হিসাবে সামনে আসে অনুব্রত মণ্ডলের নাম। যদিও সেই সময় কড়া কোনও পদক্ষেপ করেনি পুলিশ। কিন্তু রাজ্যে পালাবদলের পরেই রাজনৈতিক আঙিনাতেও হাওয়া বদল। এখন দেখার জল কোনদিকে গড়ায়। চর্চা চলছে জেলার রাজনৈতিক আঙিনায়। 

Follow Us
অভিযুক্তের মাথায় ছিল অন্য ছক, ঘটনার পুনর্নির্মাণে নিয়ে যেতেই...
অভিযুক্তের মাথায় ছিল অন্য ছক, ঘটনার পুনর্নির্মাণে নিয়ে যেতেই...
'ক্রিমিনাল কমতে থাকবে', কেন বললেন তামান্নার মা?
'ক্রিমিনাল কমতে থাকবে', কেন বললেন তামান্নার মা?
বারুইপুরকাণ্ডে অন্যতম অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যুর পর ধরা পড়ল আরও ১
বারুইপুরকাণ্ডে অন্যতম অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যুর পর ধরা পড়ল আরও ১
'আমার একদম দুঃখ নেই', এনকাউন্টারে ছেলের মৃত্যুর খবর পেয়ে বললেন মা
'আমার একদম দুঃখ নেই', এনকাউন্টারে ছেলের মৃত্যুর খবর পেয়ে বললেন মা
'ভোটব্যাঙ্ক বাঁচাতে কামদুনিতে...', মমতাকে নিশানা করে কী বললেন টুম্পা?
'ভোটব্যাঙ্ক বাঁচাতে কামদুনিতে...', মমতাকে নিশানা করে কী বললেন টুম্পা?
বারুইপুরকাণ্ডে এনকাউন্টারে মৃত্যুর পর কী চাইছে গুড়াপের পরিবার?
বারুইপুরকাণ্ডে এনকাউন্টারে মৃত্যুর পর কী চাইছে গুড়াপের পরিবার?
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?