AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shakir Ali Case: ‘মাথায় অক্সিজেন যায় না’, জামিন চেয়ে অপরূপার স্বামীর দাবি, সেদিন শান্তিরক্ষা করতে গিয়েছিলেন

Aparupa Poddar Husband: তদন্তকারী অফিসার জানান, রাস্তা ও কিছু বাড়ির সিসিটিভি খতিয়ে দেখা হয়েছে। দেখা গিয়েছে শাকির আলি যে গাড়ি ব্যবহার করতেন, সেই গাড়ি বাদ দিয়ে অন্যান্য গাড়ি ভাঙচুর হয়েছে। ঘটনার পর ওই গাড়িতেই শাকির আলি বেরিয়ে যান।

Shakir Ali Case: 'মাথায় অক্সিজেন যায় না', জামিন চেয়ে অপরূপার স্বামীর দাবি, সেদিন শান্তিরক্ষা করতে গিয়েছিলেন
শাকির আলিImage Credit: Facebook
| Edited By: | Updated on: Jul 01, 2026 | 6:22 PM
Share

কলকাতা: তিন বছর আগের মামলায় গ্রেফতার করা হয়েছে শাকির আলিকে (Shakir Ali)। প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের (Aparupa Poddar) স্বামীকে রামনবমী সংক্রান্ত মামলার মূলচক্রী হিসেবে গ্রেফতার করেছে এনআইএ (NIA)। তাঁর বাড়ি থেকে একগুচ্ছ গুলিও উদ্ধার হয়েছে। অভিযোগ উঠেছে, স্ত্রী এমপি থাকায় প্রভাব খাটিয়েছিলেন কাউন্সিলর শাকির, হামলার পরিকল্পনাও করেন তিনি। আজ, বুধবার আদালতে তোলা হলে, সব অভিযোগ অস্বীকার করেন তিনি। যে কোনও শর্তে জামিনের আবেদন করেছেন তিনি।

‘কেন হেফাজতে নেওয়া দরকার?’, জানতে চাইলেন বিচারক

আদালতে এনআইএ উল্লেখ করে, রামনবমীতে অশান্তির ঘটনায় ৬টা এফআইআর হয়েছিল। দুই কমিউনিটির মধ্যে অশান্তি হয়। রামনবমীর মিছিলে যাঁরা ছিলেন, তাঁদের উপর হামলা হয় বলে অভিযোগ ওঠে। এনআইএ-র দাবি, তদন্তে উঠে এসেছে যে শাকির আলি মূলচক্রী যিনি, উস্কানি দিয়েছিলেন। এছাড়া তাঁর বাড়ি থেকে ৩৬ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে বলেও জানায় এনআইএ। এনআইএ হেফাজতের আবেদন জানানো হয়েছে।

তবে বিচারক জানতে চেয়েছেন, ২০২৩-এর মে মাসে যে মামলা শুরু হয়েছে, তাতে এতদিন পর গ্রেফতার করা হল কেন? কেন হেফাজতে নেওয়া দরকার?

এনআইএ উত্তরে জানায়, আগে গ্রেফতার করা সম্ভব হয়নি, কারণ সরকারের তরফে কোনও সহযোগিতা পাওয়া যায়নি। এখন সবদিক থেকে সমর্থন পাওয়া যাচ্ছে বলে দাবি করেছে কেন্দ্রীয় সংস্থা। তদন্তকারীদের বক্তব্য, “আগে এরকম কাউকে গ্রেফতার করা স্বপ্নের মতো ছিল।”

‘সাদা গাড়িটা ওঁর ছিল’

তদন্তকারী অফিসার আরও জানান, রাস্তা ও কিছু বাড়ির সিসিটিভি খতিয়ে দেখা হয়েছে। দেখা গিয়েছে শাকির আলি যে গাড়ি ব্যবহার করতেন, সেই গাড়ি বাদ দিয়ে অন্যান্য গাড়ি ভাঙচুর হয়েছে। ঘটনার পর ওই গাড়িতেই শাকির আলি বেরিয়ে যান। হাইকোর্টে মামলা চলাকালীন সাদা গাড়িটি বিক্রি করা হয় বলেও দাবি এনআইএ-র।

‘মাথায় অক্সিজেন যায় না’, জামিন চান শাকির আলি

আদালতে শাকির আলির আইনজীবী জানান, শাকির এই মামলায় দু’বার হাজিরা দিয়েছিলেন। একজন কাউন্সিলর হিসেবে শান্তিরক্ষা করতে গিয়েছিলেন বলে দাবি করা হয়। শাকিরের বক্তব্য, “যাঁরা মিছিল করে এল, তাঁদের ষড়যন্ত্র খুঁজে পেলেন না, যারা রক্ষা করতে গিয়েছে তাদের অ্যারেস্ট করছেন? বাকি অভিযুক্তরা সবাই জামিনে আছে।”

শাকির আরও জানান যে তাঁর কাছে লাইসেন্সড বন্দুক ছিল, সেটা তিনি বিক্রি করে দিয়েছিলেন। কিন্তু গুলি বিক্রি করা যায় না। শাকির আরও বলেন, “মাথায় অক্সিজেন যায় না, সাসপেক্টেড ক্যান্সার পেশেন্ট, যে কোনও শর্তে জামিনের আবেদন করছি।”

শাকির আলিকে দু’দিনের এনআইএ হেফাজতের আবেদন করা হয়েছে। বিচারবিভাগীয় হেফাজত হলেও জেলে গিয়ে জেরায় আপত্তি নেই এনআইএ-র।

Follow Us
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের