AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Highest-paid actor: এক ছবিতেই ৩০০ কোটি! খানদের পেছনে ফেলে দেশের সবচেয়ে দামি অভিনেতা এখন কে জানেন?

India's highest paid actor: বিগত তিন দশক ধরে ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া তারকাদের তালিকায় রাজত্ব করেছেন মূলত বলিউডের খানেরা। এখন পারিশ্রমিকের নিরিখে শাহরুখ খান ও রজনীকান্তকে টপকে ভারতীয় সিনেমার সবচেয়ে দামি অভিনেতা কে জানেন? একটা ছবির জন্য তিনি পেয়েছেন ৩০০ কোটি টাকা।

Highest-paid actor: এক ছবিতেই ৩০০ কোটি! খানদের পেছনে ফেলে দেশের সবচেয়ে দামি অভিনেতা এখন কে জানেন?
জানেন কে?Image Credit: Meta Ai
| Updated on: Jun 08, 2026 | 6:10 PM
Share

নব্বইয়ের দশকে তেলুগু মেগাস্টার চিরঞ্জীবী যখন প্রথম ভারতীয় অভিনেতা হিসেবে একটি সিনেমার জন্য ১ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন, তখন তা হইচই ফেলে দিয়েছিল। বিগত তিন দশক ধরে ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া তারকাদের তালিকায় রাজত্ব করেছেন মূলত বলিউডের খানেরা। কিন্তু সাম্প্রতিক সময়ে দক্ষিণী সিনেমার প্যান-ইন্ডিয়া জোয়ার পুরো খোলনলচে বদলে দিয়েছে। বলিউড-টলিউড নয়, এই মুহূর্তে পারিশ্রমিকের অঙ্কে দুনিয়ার সমস্ত ভারতীয় অভিনেতাকে পেছনে ফেলে এক নম্বরে জায়গা করে নিয়েছেন এক দক্ষিণী সুপারস্টার। তিনি আর কেউ নন, ‘পুষ্পা’ খ্যাত অল্লু অর্জুন (Allu Arjun)।

ট্রেড অ্যানালিস্ট ও বক্স অফিস সূত্রের খবর, ২০২৪ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার হিট ‘পুষ্পা ২: দ্য রুল’ (Pushpa 2: The Rule) সিনেমার জন্য ভারতীয় সিনেমার ইতিহাসে রেকর্ড পরিমাণ টাকা পকেটে পুরেছেন অল্লু। এই সিনেমার জন্য তিনি শুধু নির্দিষ্ট পারিশ্রমিকই নেননি, বরং সিনেমার লভ্যাংশের একটা বড় অংশ নিজের ঝুলিতে পুরেছেন। আর এই লভ্যাংশের অঙ্কটাই তাঁকে ভারতের অন্য সব সিনিয়র সুপারস্টারদের চেয়ে অনেক এগিয়ে দিয়েছে। বিশ্বজুড়ে ১৭০০ কোটি টাকার বেশি ব্যবসা করা ‘পুষ্পা ২’ থেকে অন্তত ৬০০ কোটি টাকা লাভ হয়েছে। যার একটি বিশাল অংশ পেয়েছেন আল্লু অর্জুন। হিসেব কষে দেখা গিয়েছে, সব মিলিয়ে এই একটি সিনেমা থেকে তাঁর মোট আয় ৩০০ কোটি টাকা বা তারও বেশি!

এই ৩০০ কোটি টাকার অঙ্কটা ঠিক কতটা বিশাল, তা বুঝতে একটি তুলনা টানাই যথেষ্ট। এস এস রাজামৌলির সিনেমা ‘বাহুবলী ২’, যা একটা সময় ভারতের সর্বোচ্চ উপার্জনকারী সিনেমা ছিল, সেটির মোট বাজেটই ছিল ২৫০ কোটি টাকার নিচে। অর্থাৎ, একটি আস্ত বিগ বাজেট সিনেমার চেয়েও বেশি টাকা একা অল্লু অর্জুন নিজের পারিশ্রমিক হিসেবে বাড়ি নিয়ে গিয়েছেন।

বিগত বছরগুলোতে ভারতীয় সিনেমার বক্স অফিসে রাজত্ব ছিল শাহরুখ খান (Shah Rukh Khan), সলমন খান ও আমির খানের। ২০২৩ সালে ‘পাঠান’ এবং ‘জওয়ান’ সিনেমার দুর্দান্ত সাফল্যের হাত ধরে কিং খান নিজের পারিশ্রমিক ২০০ কোটি টাকার বেশিতে নিয়ে যান। এর কিছুদিন পরই ২০২৪ সালে তামিল থালাইভা রজনীকান্ত তাঁর ‘জেলার’ সিনেমার জন্য ২৫০ কোটি টাকা পারিশ্রমিক পেয়ে এই রেকর্ড ভেঙেছিলেন। কিন্তু কয়েক মাসের মধ্যেই রজনীকান্ত ও শাহরুখ, দুজনকেই টপকে শীর্ষস্থান দখল করে নেন অল্লু অর্জুন। বিগত পাঁচ বছরে আল্লু অর্জুনকে কেবল ‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজিতেই দেখা গিয়েছে। তবে খুব শীঘ্রই তিনি পরিচালক অ্যাটলির নতুন অ্যাকশন-অ্যাডভেঞ্চার সিনেমা ‘রাকা’-তে দীপিকা পাড়ুকোনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন, যা ২০২৭ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Follow Us