AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nepal Flash Flood: নেপালের হড়পা বানে নিখোঁজ ১০৫ ভারতীয় সহ ৩০০ পর্যটক, পড়শি রাজ্যেও জারি হল সতর্কতা

Nepal Flash Flood Update: আজ, বুধবার (২৬ অগস্ট) সকালে আচমকাই হড়পা বান আসে ভোতে কোশী নদীতে। নেপালের নুয়াকোট ও ধান্দিং জেলা কার্যত ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে এই হড়পা বানে। জানা গিয়েছে, তিব্বতের দিক থেকে হড়পা বানের জল আসে। একাধিক গ্রাম নিমেষে ভেসে যায়।    

Nepal Flash Flood: নেপালের হড়পা বানে নিখোঁজ ১০৫ ভারতীয় সহ ৩০০ পর্যটক, পড়শি রাজ্যেও জারি হল সতর্কতা
নেপালে হড়পা বানে ভেসে যাচ্ছে সেতু।Image Credit: PTI
| Updated on: Aug 26, 2026 | 4:39 PM
Share

কাঠমাণ্ডু: নেপালে (Nepal) ভয়াবহ বিপর্যয়।  আচমকা হড়পা বানে (Flash Flood) ভেসে গেল একের পর এক জেলা। এই হড়পা বানের ছবি ও ভিডিয়ো সামনে আসতেই আশঙ্কা করা হয়েছিল যে ভয়াবহতা কতটা হতে পারে। এবার তার একটা ধারণা স্পষ্ট হল। নেপালের হড়পা বানে এখনও পর্যন্ত আটজনের মৃত্যুর আশঙ্কা। নিখোঁজ শতাধিক মানুষ। এর মধ্যে অন্তত ১০৫ জন ভারতীয় রয়েছেন বলেই খবর মিলেছে।

আজ, বুধবার (২৬ অগস্ট) সকালে আচমকাই হড়পা বান আসে ভোতে কোশী নদীতে। নেপালের নুয়াকোট ও ধান্দিং জেলা কার্যত ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে এই হড়পা বানে। জানা গিয়েছে, তিব্বতের দিক থেকে হড়পা বানের জল আসে। একাধিক গ্রাম নিমেষে ভেসে যায়।

নেপাল ট্যুরিজম বোর্ডের তথ্য অনুযায়ী, অন্তত ৩৮৪ জন পর্যটক, যার মধ্যে ২৯১ জন বিদেশি পর্যটক ও ৯৩ জন নেপালি নাগরিক নিখোঁজ হয়ে গিয়েছেন। বিদেশি পর্যটকদের মধ্যে ১০৫ জন ভারতীয় নাগরিক রয়েছেন। পাশাপাশি ২৬ জন নেপাল পুলিশের আধিকারিকও নিখোঁজ হয়ে গিয়েছে। আর্মড পুলিশ ফোর্সের সাতজন নিখোঁজ।

উদ্ধারকাজে ইতিমধ্যেই নেমেছে নেপাল সেনা। হেলিকপ্টারে উদ্ধারকাজ চালানো হচ্ছে। বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও উদ্ধারকাজ চালাচ্ছে। হড়পা বানে নেপালের উত্তরের জেলাগুলিতে সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা। বহু রাস্তা ক্ষতিগ্রস্থ, ভেসে গিয়েছে হাইড্রোপাওয়ার প্রজেক্টও। নেপাল ইলেকট্রিসিটি অথারিটি জানিয়েছে, অন্তত ছয়টি বড় বড় হাইড্রোপাওয়ার ও ট্রান্সমিশন ফেসিলিটি ক্ষতিগ্রস্ত হয়েছে। নেপাল জুড়েই বিদ্যুৎ সরবরাহে বিপর্যস্ত হয়েছে এই কারণে।

প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন ও ম্যানেজমেন্ট অথারিটিকে নিয়ে জরুরি বৈঠকে বসেছেন।  তিনি মেডিক্যাল টিম, স্কাউট ও রেড ক্রস-কেও বলা হয়েছে উদ্ধারকাজের জন্য।

জানা গিয়েছে, লেক-ফাটা বিপর্যয়ের কারণেই ভয়াল হড়পা বান এসেছে নেপালে।  বানের তোড়ে ধ্বংস জলবিদ্যুৎ কেন্দ্র-সেতু-রাস্তা। বিধ্বস্ত নেপালের রাসুয়া জেলা। ভোতে কোশী নদীর পাড় থেকে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। নেপালের তিব্বত লাগোয়া ৫ জেলায় সতর্কবার্তা জারি করা হয়েছে।

নেপালে হড়পা বানের কারণে বিহার ও উত্তর প্রদেশেও সতর্কতা জারি। সেন্ট্রাল ওয়াটার কমিশন নেপালের ত্রিশূলী নদীতে জলস্তর বাড়ায়, নেপাল-চিন সীমান্তবর্তী এলাকায় জলস্তর বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। বিশেষ করে গণ্ডক নদীতে জল বাড়লে বিহার ও উত্তর প্রদেশের কিছু অংশ প্রভাবিত হতে পারে।

Follow Us