AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ঐশ্বর্য অতীত! নিমরতের জন্য বিশেষ উপহার পাঠালেন অমিতাভ?

Bollywood Gossip: শীঘ্রই নাকি বিবাহবিচ্ছেদ হতে চলেছে তাঁদের। অনেক দিন ধরেই ফাটল ধরেছে তারকা দম্পতির সংসারে। আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চন। তাঁদের সম্পর্কে নাকি ভাঙন ধরেছে। যদিও মুখে কুলুপ তারকা দম্পতির। এখনও পর্যন্ত তাঁদের মধ্যে কেউ কোনও মন্তব্য করেননি। ডিভোর্স জল্পনার মাঝেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে আরও একটা নাম। তিনি হলেন নিমরত কৌর।

ঐশ্বর্য অতীত! নিমরতের জন্য বিশেষ উপহার পাঠালেন অমিতাভ?
| Edited By: | Updated on: Oct 23, 2024 | 11:16 AM
Share

শীঘ্রই নাকি বিবাহবিচ্ছেদ হতে চলেছে তাঁদের। অনেক দিন ধরেই ফাটল ধরেছে তারকা দম্পতির সংসারে। আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চন। তাঁদের সম্পর্কে নাকি ভাঙন ধরেছে। যদিও মুখে কুলুপ তারকা দম্পতির। এখনও পর্যন্ত তাঁদের মধ্যে কেউ কোনও মন্তব্য করেননি। ডিভোর্স জল্পনার মাঝেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে আরও একটা নাম। তিনি হলেন নিমরত কৌর। অভিষেকে ‘দশভি’ ছবির সহ-অভিনেত্রী।

তাঁর সঙ্গেই নাম জড়িয়েছে জুনিয়র বচ্চনের। শোনা যাচ্ছে, অনেক দিন হল নিমরত এবং অভিষেক সম্পর্কে জড়িয়েছেন। তাঁদের গোপন সম্পর্কের কথা নাকি ঐশ্বর্যর কানে যেতেই অভিনেত্রী বাড়ি ছেড়েছেন মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে। এই বিতর্কে এবার নাম জড়াল বিগ বি অর্থাত্‍ অমিতাভ বচ্চনেরও। শোনা যাচ্ছে, ছেলে অভিষেকের এই বিবাহবহির্ভূত সম্পর্ককে মেনে নিয়েছেন বিগবি। অন্তত বিগ বি’র কথা শুনে নাকি এমনটাই আন্দাজ করেছেন অনেকে। কিন্তু আচমকা কেন এমনটা মনে হল সবার? শোনা যাচ্ছে, নিমরতকে নাকি উপহার পাঠিয়েছিলেন অমিতাভ। সত্যিই কি তাই?

নিমরতকে উপহার পাঠানোর কথা একেবারেই সত্যি। তবে এটা পুরনো ঘটনা। ‘দশভি’ ছবিতে নিমরতের অভিনয় দেখে মুগ্ধ হন অমিতাভ। তাই সৌজন্যের খাতিরে তাঁর অভিনয়ের প্রশংসা স্বরূপ ফুল পাঠান বিগবি। আসলে এই মুহূর্তে যেহেতু অভিষেক এবং ঐশ্বর্যর বিবাহবিচ্ছেদের আলোচনা তুঙ্গে। তাই বচ্চন পরিবার সম্পর্কিত নানা খবর বার বার ঘুরে ফিরে আসছে টলিপাড়ায়। এই যেমন সম্প্রতি ভাইরাল হয়েছে ঐশ্বর্যর একটি পুরনো সাক্ষাত্‍কার। যেখানে তিনি জানিয়ে ছিলেন তাঁর বাড়িতে এসেছে একগুচ্ছ উকিলের চিঠি। ডিভোর্স বিতর্কের আবহে নায়িকার এই সাক্ষাত্‍কার প্রকাশ্য়ে আসলে তা নিয়েও আলোচনা কম হয়নি। তবে সেই সাক্ষাত্‍কারও ছিল অনেক দিনের পুরনো। তবে ঐশ্বর্য এবং অভিষেকের সম্পর্ক ঠিক কোন দিকে গড়াচ্ছে তা সময়ই বলবে।

Follow Us