AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Amitabh Bachchan: রবিবার চেনা মেজাজ, অথচ বুলেটপ্রুফ কাঁচের ওপারে অমিতাভ! আতঙ্কে ‘জলসা’

Jalsa bomb threat: বোমাতঙ্কের জেরে মুম্বইয়ের 'জলসা' এখন কার্যত দুর্ভেদ্য দুর্গ। তবে চরম বিপদের মাঝেও রবিবার ফ্যানদের নিরাশ করলেন না অমিতাভ। কড়া পাহারায়, বুলেটপ্রুফ কাঁচের ওপার থেকেই হাত নাড়লেন বিগ বি। কী কী ঘটল রবিবার?

Amitabh Bachchan: রবিবার চেনা মেজাজ, অথচ বুলেটপ্রুফ কাঁচের ওপারে অমিতাভ! আতঙ্কে ‘জলসা’
বিস্তারিত জানতে পড়ুনImage Credit: ANI
| Updated on: Nov 02, 2026 | 9:46 AM
Share

রবিবার সকাল আর অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)—এই দুটো নাম যেন গত কয়েক দশক ধরে একে অপরের সঙ্গে জুড়ে আছে। ছুটির দিন সকালে মুম্বইয়ের ‘জলসা’-র বাইরে উপচে পড়া ভিড় একটি অতি পরিচিত ছবি। কিন্তু সদ্য পার হওয়া রবিবারের দৃশ্যটি ছিল একদম অন্যরকম। ফ্যানেরা আছেন, বিগ বি-ও আছেন। শুধু মাঝখানে চলে এল একটা আস্ত বুলেটপ্রুফ কাঁচের দেওয়াল! নিজের বাড়ির ব্যালকনিতেই কড়া ঘেরাটোপে দেখা দিলেন বলিউডের শাহেনশা।

হঠাৎ করে কেন এমন দুর্গ হয়ে উঠল অমিতাভের সাধের বাড়ি?

উড়ো চিঠিতে ঘুম উড়েছে পুলিশের

ঘটনাটা দিন কয়েক আগের। আচমকাই একটা বেনামি ইমেল আসে। আর সেই ইমেলেই লুকিয়ে ছিল মারাত্মক হুমকি। সেখানে পরিষ্কার লেখা ছিল, অমিতাভের বাংলো ‘জলসা’-য় বোমা মারা হবে! শুধু তাই নয়, নিশানা থেকে বাদ যায়নি গায়ক দিলজিৎ দোসাঁঝের কনসার্ট এবং মুম্বইয়ের মেয়রের অফিসও।

চিঠিতে সাফ বলা হয়, ৩১ অক্টোবর থেকে ২৭ নভেম্বরের মধ্যে এই হামলা হতে পারে। এমন মারাত্মক হুমকির পর আর বিন্দুমাত্র ঝুঁকি নেয়নি মুম্বই পুলিশ। জলসার চারপাশে এখন যেন মাছি গলার জো নেই। রীতিমতো হাই অ্যালার্ট জারি করে কড়া পাহারায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা।

বাবার ছায়াসঙ্গী হয়ে পাহারায় অভিষেক

এত বড় বিপদের খবর, প্রশাসনও রীতিমতো চিন্তায়। অনেকেই ভেবেছিলেন, নিরাপত্তার কারণে এই রবিবার হয়তো আর প্রিয় অভিনেতার দেখা মিলবে না। কিন্তু ফ্যানদের নিরাশ করা তাঁর ধাতে নেই। তাই বিপদের তোয়াক্কা না করেই চেনা নিয়মে ঠিক বাইরে এলেন তিনি। গতকালই শুধু না এই হুমকির পর গত রবিবারও ভক্তদের সঙ্গে দেকা করেছিলেন বিগ বি। তবে ই রবিবারের ছবি একটু আলাদা।

এবার আর খোলা ব্যালকনি নয়। নিরাপত্তার খাতিরে তাঁর জন্য বিশেষ ভাবে তৈরি করা হয়েছিল ওই বুলেটপ্রুফ কাঁচের ঘেরাটোপ। সেখান থেকেই হাসিমুখে হাত নাড়লেন তিনি। আর এই গোটা সময়টা ঠিক তাঁর পিছনেই ছায়ার মতো দাঁড়িয়ে থাকতে দেখা গেল ছেলে অভিষেক বচ্চনকেও। বাবার সুরক্ষার দিকে কড়া নজর রাখছিলেন তিনিও।

বাইরে তখন পুলিশের কড়া ব্যারিকেড। চারদিকে একটা থমথমে পরিবেশ। চরম বিপদের মুখেও নিজের চেনা নিয়ম ভাঙলেন না বিগ বি। আর প্রিয় তারকার এই ফ্যান-ভক্তি দেখেই আরও একবার মুগ্ধ তাঁর অগণিত অনুরাগীরা।

Follow Us