AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘রেস্তরাঁয় গেলে কেউ ফিরেও…’, কোন সত্যি প্রকাশ্যে আনলেন অমিতাভ?

Amitabh Bachchan: তিনি নায়ক। তিনি সুপারস্টার। বলিউডের অ্যাংরি ইয়ং ম্যান নামেই তাঁর পরিচয়। তিনি অমিতাভ বচ্চন। সর্বদা হাসিমুখে নায়ক। ক্যামেরার সামনে তাঁকে এমন ভাবেই দেখে অভ্যস্ত সবাই। কিন্তু তাঁরও যে মন খারাপ হয়। তাঁরও খারাপ লাগে?

'রেস্তরাঁয় গেলে কেউ ফিরেও...', কোন সত্যি প্রকাশ্যে আনলেন অমিতাভ?
| Edited By: | Updated on: Jan 14, 2025 | 8:20 PM
Share

তিনি নায়ক। তিনি সুপারস্টার। বলিউডের অ্যাংরি ইয়ং ম্যান নামেই তাঁর পরিচয়। তিনি অমিতাভ বচ্চন। সর্বদা হাসিমুখে নায়ক। ক্যামেরার সামনে তাঁকে এমন ভাবেই দেখে অভ্যস্ত সবাই। কিন্তু তাঁরও যে মন খারাপ হয়। তাঁরও খারাপ লাগে? গলায় ঝরে পড়ে আক্ষেপ? কয়েক দিন আগে ভাইরাল হয়েছে অমিতাভ বচ্চনের এক ভিডিয়ো।

যে ভিডিয়োতে নিজের মনের ঝাঁপি মেলে ধরেছেন নায়ক। রেস্তরাঁয় গেলে আর কেউ এখন ফিরেও তাকায় না তাঁর দিকে— তা নিয়ে বলতেও আর দ্বিধা বোধ করেন না। কোথায় যেন এই চরম সত্যিকেই আপন করে নিয়েছেন অমিতাভ। ঠিক কী বলেছেন তিনি? তাঁকে প্রশ্ন করা হয়েছিল নিজের ব্যর্থতাকে কীভাবে সামাল দেন তিনি? তাঁর কথায়, “আমি তো দিই না। এগিয়ে যাই। আশা রাখি, কোনও না কোনওদিন কেউ একজন আমার সঙ্গে ছবি বানাতে আসবে।”

তিনি যোগ করেন, “৭০-৮০র দশকে কোনও রেস্তরাঁয় গেলে মানুষজন তাকিয়ে থাকত, কিন্তু এখন আর কেউ ফিরেও তাকায় না। যদি সেই জায়গাতেই দুই সেকেন্ড পর আমির বা শাহরুখ বা সলমন হাজির হয় মানুষজন পাগল হয়ে যায়।” সব সময় কারও সমান যায় না– এই চরম সত্যিটিকেই মেনে নিয়েছেন সুপারস্টার। মেনে নিয়েছেন সবটাই।অমিতাভ এমনটা মনে করলেও ৮০ বছর বয়সে এসেও তাঁর জনপ্রিয়তা কিন্তু এতটুকু কমেনি। আজও তিনি সকলের কাছে একইরকম ভাবে জনপ্রিয়। তাঁর ভক্তসংখ্যা আকাশছোঁয়া। এখনও তাঁকে এক ঝলক দেখার জন্য রবিবার জলসার সামনে ভিড় জমান ভক্তরা।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন