Ananya Panday: দুই বছরেই প্রেমের সম্পর্ক শেষ! বিচ্ছেদ অনন্যা পান্ডে ও মডেল ওয়াকার ব্ল্যাঙ্কোর
Ananya Panday breakup: প্রায় দুই বছর ধরে গোপনে প্রেম করার পর অবশেষে নাকি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন এই যুগল। যদিও নিজেদের সম্পর্ক নিয়ে কখনওই প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি দু'জনের কেউই, তবুও একাধিক অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিতি এবং সোশাল মিডিয়ায় প্রেমের প্রকাশ তাঁদের সম্পর্কের গুঞ্জনকে উসকে দিয়েছিল।

বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে ও তাঁর চর্চিত প্রেমিক ওয়াকার ব্ল্যাঙ্কোর প্রেমকাহিনিতে ইতি ঘটল। প্রায় দুই বছর ধরে গোপনে প্রেম করার পর অবশেষে নাকি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন এই যুগল। যদিও নিজেদের সম্পর্ক নিয়ে কখনওই প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি দু’জনের কেউই, তবুও একাধিক অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিতি এবং সোশাল মিডিয়ায় প্রেমের প্রকাশ তাঁদের সম্পর্কের গুঞ্জনকে উসকে দিয়েছিল।
তথ্য অনুযায়ী, অনন্যা এবং ওয়াকার পারস্পরিক সমঝোতার মাধ্যমেই নিজেদের আলাদা পথে হেঁটে যাওয়ার পথ বেছে নিয়েছেন। এক ঘনিষ্ঠ সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, “গত সপ্তাহে অনন্যাই মূলত এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন। তবে বিচ্ছেদটি সম্পূর্ণ পারস্পরিক সম্মতিতেই হয়েছে এবং তাঁদের মধ্যে কোনও তিক্ততা তৈরি হয়নি।”
জানা যায়, ২০২৪ সালের মাঝামাঝি সময়ে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠানে প্রথম সাক্ষাৎ হয়েছিল অনন্যা ও ওয়াকারের। সেখান থেকেই দু’জনের বন্ধুত্ব ও পরবর্তীতে প্রেমের সূচনা। আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও তাঁদের সোশাল মিডিয়ার বার্তালাপ ও নানা অনুষ্ঠানে ঘনিষ্ঠ উপস্থিতি ভক্তদের কৌতূহল বাড়াত।
এমনকী, অনন্যাকে একবার ওয়াকারের নামের প্রথম অক্ষরের পেনডেন্ট পরতেও দেখা গিয়েছিল। পরে অনন্যার জন্মদিনে ওয়াকার ইনস্টাগ্রামে অভিনেত্রীর ছবি পোস্ট করে লিখেছিলেন, “শুভ জন্মদিন সুন্দরী। তুমি অত্যন্ত বিশেষ একজন মানুষ। তোমায় ভালোবাসি অ্যানি!” সেই পোস্টটিকেই তাঁদের প্রেমের সবচেয়ে বড় প্রমাণ হিসেবে ধরে নিয়েছিলেন অনুরাগী ও বিনোদন জগৎ। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবার আনুষ্ঠানিকভাবে ভেঙেই গেল সেই চর্চিত প্রেম।
