AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India vs Sri Lanka 2nd Test: সোনালের সেঞ্চুরিতেও ফলো অন এড়াতে ব্যর্থ শ্রীলঙ্কা, ২য় টেস্টেও জয়ের দোড়গোড়ায় ভারত!

Sonal Dinusha: এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ফলো অন করতে নেমে ২য় ইনিংসে শ্রীলঙ্কার স্কোর ৬৮/২। ওপেনার লাহিরু উদারা (৩) ও কামিল মিশারা (৩২) ইতিমধ্যেই ড্রেসিংরুমে ফিরে গিয়েছেন। এই মুহুর্তে ক্রিজে রয়েছেন কামিন্দু মেন্ডিস (৩) ও পাসিন্দু সুরিয়াবন্দরা (৩০)। ১টি করে উইকেট পেয়েছেন সিরাজ ও জাদেজা।

India vs Sri Lanka 2nd Test: সোনালের সেঞ্চুরিতেও ফলো অন এড়াতে ব্যর্থ শ্রীলঙ্কা, ২য় টেস্টেও জয়ের দোড়গোড়ায় ভারত!
সোনাল দিনুশাImage Credit: Getty Images
| Edited By: | Updated on: Aug 26, 2026 | 12:21 PM
Share

কলম্বো: ফলো অন বাঁচাতে গেলে প্রয়োজন ছিল ৩৯ রান। তার ১৩ রান আগেই থামল শ্রীলঙ্কার ইনিংস। ভারতের ৫০৩ রানের জবাবে শ্রীলঙ্কা অল আউট ২৯০ রানে। ১০৩ রান করলেন সোনাল দিনুশা। এর ফলে আবার ২য় ইনিংসে ব্যাটিং করতে নেমেছে শ্রীলঙ্কার ব্যাটাররা। এর ফলে কলম্বো টেস্টে ভারতের জয়ের আশা অনেকটাই বেড়ে গিয়েছে।

এই সিরিজে প্রথম থেকেই ভারতকে ভোগাচ্ছে বৃষ্টি। ক্রমাগত বৃষ্টি পড়ায় বিঘ্নিত হচ্ছে ম্যাচের ফ্লো। আজ, বুধবার শুরুতেও বৃষ্টি পড়েছে কিন্তু সোনাল একা কুম্ভের মতো শ্রীলঙ্কান দুর্গ রক্ষা করছিলেন। আজ শুরুতেই লাহিরু কুমারাকে (১২) ফেরালেন সারাংশ জৈন। টেস্টের প্রথম দিকে কোনও উইকেট না পেলেও আজ দুই নাইটওয়াচম্যানকেই আউট করলেন তিনি। সোনাল দিনুশাও তাঁর বলেই রাহুলের তালুবন্দি হয়ে ফিরলেন ড্রেসিংরুমে। ২ উইকেট পেলেন তিনি। ৩টি করে উইকেট মানব সুতার ও প্রসিদ্ধের। ১টি করে উইকেট পেলেন সিরাজ ও জাদেজা। প্রথম ইনিংসে ভারত করেছিল ৫০৩ রান। দেবদত্ত পাদিক্কাল (১১৭) ও ধ্রুব জুরেল (১১৫) সেঞ্চুরি করেন। রান পেয়েছেন অধিনায়ক গিল (৫০), ঋষভ পন্থ (৬৩), যশস্বী (৪৫)-ও। ৪ উইকেট পেয়েছিলেন আসিথা ফার্নান্দো।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ফলো অন করতে নেমে ২য় ইনিংসে শ্রীলঙ্কার স্কোর ৮৩/২। ওপেনার লাহিরু উদারা (৩) ও কামিল মিশারা (৩২) ইতিমধ্যেই ড্রেসিংরুমে ফিরে গিয়েছেন। এই মুহুর্তে ক্রিজে রয়েছেন কামিন্দু মেন্ডিস (১০) ও পাসিন্দু সুরিয়াবন্দরা (৩৫)। ১টি করে উইকেট পেয়েছেন সিরাজ ও জাদেজা। ইতিমধ্যেই শ্রীলঙ্কার বিরুদ্ধে গলে প্রথম টেস্টে জয় পেয়েছে ভারত। এবার যদি কলোম্বোতেও ভারতের জয় আসে, তাহলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালের দৌড়ে এখনও টিকে থাকবেন গিলরা। নাহলে এই টেস্টের পরেই যাবতীয় আশা শেষ হয়ে যেত ভারতের।

Follow Us