AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

হাঁটুতে চোট অনিল কাপুরের, ক্যামেরা অন হতেই কী হল?

'সুবেদার' ছবির ট্রেলার মুক্তির সঙ্গে-সঙ্গে স্যোশাল মিডিয়ায় অনিল কাপুরের প্রশংসা শুরু হয়েছে। ট্রেলার প্রকাশের অনুষ্ঠানে অনিল কাপুর ছিলেন নিজের ছন্দে। তিনি সাংবাদিকদের বলেন, "এই ছবিতে আমার অভিনীত চরিত্র আমার কেরিয়ারের সবথেকে বেশি চ্যালেঞ্জিং চরিত্র। আমি আমার হৃদয় থেকে অভিনয় করেছি। পরিশ্রম করেছি , যেটা দর্শকদের দেখে ভালো লাগলে আমার পরিশ্রম সার্থক হবে।''

হাঁটুতে চোট অনিল কাপুরের, ক্যামেরা অন হতেই কী হল?
| Edited By: | Updated on: Feb 24, 2026 | 4:18 PM
Share

‘সুবেদার’ ছবির ট্রেলার মুক্তির সঙ্গে-সঙ্গে স্যোশাল মিডিয়ায় অনিল কাপুরের প্রশংসা শুরু হয়েছে। ট্রেলার প্রকাশের অনুষ্ঠানে অনিল কাপুর ছিলেন নিজের ছন্দে। তিনি সাংবাদিকদের বলেন, “এই ছবিতে আমার অভিনীত চরিত্র আমার কেরিয়ারের সবথেকে বেশি চ্যালেঞ্জিং চরিত্র। আমি আমার হৃদয় থেকে অভিনয় করেছি। পরিশ্রম করেছি , যেটা দর্শকদের দেখে ভালো লাগলে আমার পরিশ্রম সার্থক হবে।”

এই ছবিতে বহু বছর পর আবার অ্যাকশন দৃশ্যে দেখা গিয়েছে অনিল কাপুরকে। তিনি আরও বলেন, “‘সুবেদার’ ছবির চিত্রনাট্য শুনে আমি একটু ভয়ে ছিলাম। বিশেষ করে অ্যাকশন দৃশ্য করতে গিয়েই চিন্তিত ছিলাম। আমার হাঁটুতে ব্যথা ছিল, কীভাবে শুট করব সেই চিন্তা ভাবাচ্ছিল। তবে ক্যামেরা অন হলে আমার যে কী হয় , বুঝতেই পারি না। অ্যাকশন দৃশ্য থেকে ঘোড়দৌড় সব করে ফেলি। কীভাবে করেছি বুঝতেই পারিনি। ছবির পরিচালক সুরেশ ত্রিবেদী আমাকে ঘন্টার পর ঘন্টা কাজ করিয়েছেন, বুঝতেই পারিনি। আশা করি পর্দায় দর্শকদের ভালো লাগবে। চরিত্রটি খুব ইমোশনাল ছিল, তবে মজা করেই কাজ করেছি, খাওয়াদাওয়া থেকে শুরু করে দীপাবলি সব উদযাপন করেছি সেটে। অনেক দিন পর এই চরিত্রতে অভিনয় করে মজা পেয়েছি। ‘

পরিচালক সুরেশ ত্রিবেদীর এই ছবি খুব শীঘ্রই ওটিটিতে মুক্তি পাচ্ছে। এই ছবিতে অনিল কাপুরের সঙ্গে দেখা যাবে রাধিকা মদন, সৌরভ শুক্লা, মোনা সিং, আদিত্য রাওয়াল, ফাইজল মালিক, খুশবু সুন্দরের মতো নামী অভিনেতা-অভিনেত্রীদের। অনিলের অনুরাগীরা অপেক্ষা করে আছেন, এই কাজ দেখার জন্য।

Follow Us
বাম-BJP প্রার্থী তালিকা ঘোষণা করেছে; মঙ্গলে TMC কী চমক দেবে?
বাম-BJP প্রার্থী তালিকা ঘোষণা করেছে; মঙ্গলে TMC কী চমক দেবে?
বদলির পর এখনও নতুন পদে যোগ না দেওয়া আধিকারিকদের নিয়ে বড় ঘোষণা কমিশনের
বদলির পর এখনও নতুন পদে যোগ না দেওয়া আধিকারিকদের নিয়ে বড় ঘোষণা কমিশনের
মধ্যরাতে নন্দিনী চক্রবর্তীকে মুখ্যসচিবের পদ থেকে সরাল কমিশন, তোপ TMC-র
মধ্যরাতে নন্দিনী চক্রবর্তীকে মুখ্যসচিবের পদ থেকে সরাল কমিশন, তোপ TMC-র
আগের ভোটে হিংসা কবলিত এলাকার পুলিশ অফিসারদের তালিকা চাইল কমিশন, কেন?
আগের ভোটে হিংসা কবলিত এলাকার পুলিশ অফিসারদের তালিকা চাইল কমিশন, কেন?
তৃণমূল বয়কট করলেও প্রাতঃরাশ আমন্ত্রণে কেন রাষ্ট্রপতি ভবনে সৌগত?
তৃণমূল বয়কট করলেও প্রাতঃরাশ আমন্ত্রণে কেন রাষ্ট্রপতি ভবনে সৌগত?
ইরান আত্মসমর্পণ করতে পারবে না! কেন দাবি ট্রাম্পের?
ইরান আত্মসমর্পণ করতে পারবে না! কেন দাবি ট্রাম্পের?
কীভাবে এত নিখুঁত হামলা চালাচ্ছে ইরান? সাহায্য করছে কে?
কীভাবে এত নিখুঁত হামলা চালাচ্ছে ইরান? সাহায্য করছে কে?
সরকারি ত্রিপল নিয়ে দে ছুট! দেখুন কাণ্ড
সরকারি ত্রিপল নিয়ে দে ছুট! দেখুন কাণ্ড
কুণাল বলছেন ২৭, শমীক বলছেন 'লজ্জা', ভোটের দফা নিয়ে রাজনৈতিক তরজা
কুণাল বলছেন ২৭, শমীক বলছেন 'লজ্জা', ভোটের দফা নিয়ে রাজনৈতিক তরজা
রাতারাতি বদলে গেল প্রশাসনের খোলনলচে
রাতারাতি বদলে গেল প্রশাসনের খোলনলচে