AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সৃজিত-অনির্বাণ জুটি ফিরছে, কোন ছবির জন্য জুটি বাঁধছেন দু’ জনে?

'কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ' ছবিতে এবার জুটি বাঁধছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় আর অনির্বাণ ভট্টাচার্য। সৃজিত পরিচালিত এই ছবিতে সঙ্গীত পরিচালক হিসাবেও কাজ করছেন পরিচালক নিজে। ছবির জন্য টাইটেল ট্র্যাকটি তৈরি করেছেন সৃজিত। সেই গান অনির্বাণ রেকর্ডিং করবেন ৫ অগাস্ট, তেমনই জানা গেল।

সৃজিত-অনির্বাণ জুটি ফিরছে, কোন ছবির জন্য জুটি বাঁধছেন দু' জনে?
| Updated on: Aug 04, 2026 | 12:46 PM
Share

‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’ ছবিতে এবার জুটি বাঁধছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় আর অনির্বাণ ভট্টাচার্য। সৃজিত পরিচালিত এই ছবিতে সঙ্গীত পরিচালক হিসাবেও কাজ করছেন পরিচালক নিজে। ছবির জন্য টাইটেল ট্র্যাকটি তৈরি করেছেন সৃজিত। সেই গান অনির্বাণ রেকর্ডিং করবেন ৫ অগাস্ট, তেমনই জানা গেল।

সৃজিত পরিচালিত একাধিক ছবিতে এর আগে অভিনয় করেছেন অনির্বাণ। আবার সৃজিতের ছবির জন্য অনির্বাণের গাওয়া ‘কিচ্ছু চাইনি আমি’ সিনেমাপ্রেমীদের মুখে-মুখে ফেরে। সৃজিত পরিচালিত ওয়েব সিরিজে অনির্বাণ ব্যোমকেশ হওয়ার পাশাপাশি গান গেয়েছিলেন। তবে সেসব গানের সুরকার হিসাবে সৃজিত ছিলেন না। নতুন ছবিটিতে সৃজিতের সুর করা গানেই অনির্বাণের গলা শুনতে পাওয়া যাবে। ‘ক্যামেলিয়া প্রোডাকশনস’ প্রযোজিত এই ছবিতে অনির্বাণ কিন্তু অভিনয় করছেন না। যিশু সেনগুপ্ত থাকছেন গোয়েন্দা কানাইচরণ-এর ভূমিকায়। সঙ্গে দেখা যাবে টোটা রায়চৌধুরী, ইধিকা পাল, শঙ্কর চক্রবর্তী, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়ের মতো অভিনেতা-অভিনেত্রীদের।

‘অভিমান’ ছবির জন্য ‘আদর’ গানটি তৈরি করেছেন সৃজিত মুখোপাধ্যায়। পরিচালক হিসাবে সৃজিত যেসব ছবি তৈরি করেছেন, তার গান বা গীতিকার হিসাবে যেসব গান করেছেন, সেরকম অনেক গানই বাঙালির বিভিন্ন আবেগের সঙ্গী, জীবনযাপনের সঙ্গী। তবে এবার পরিধি বাড়াচ্ছেন সৃজিত। শুধু গান লেখার কলমে শান না দিয়ে এখন পুরোদস্তুর সঙ্গীত পরিচালক তিনি।

সৃজিত-অনির্বাণ জুটির থেকে গান উপহার পাওয়া গেলেও, কবে সৃজিতের পরিচালনায় বড়পর্দায় অনির্বাণকে আবার দেখা যাবে তা নিয়ে প্রশ্ন ঘুরছে অনুরাগীদের মনে। মাঝে কিছু মাস টলিপাড়ায় অনির্বাণ কাজ করতে পারেননি, এর আগের রাজ্য সরকারের আমলে ব্যান কালচারের কারণে। তবে এবার প্রবীর-পোদ্দার জুটির হাত ধরে পরিচালকের ছবিতে প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায় আর অনির্বাণ ভট্টাচার্য ফিরে আসবেন, সেরকম আশা।

Follow Us