AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Cricket: কেন এত ঘনঘন চোট? CoE-র কাজে অখুশি ভারতীয় বোর্ডের নির্বাচক মহল!

VVS Laxman vs Ajit Agarkar: নিতীন প্যাটেল চলে যাওয়ার পর আর বোর্ডে কোনও স্পোর্টস ডিরেক্টর নেই। বর্তমানে অন্তর্বর্তীকালীন স্পোর্টস ডিরেক্টর হিসেবে রয়েছেন ধনঞ্জয় কৌশিক। রিহ্যাব প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠছে।

Indian Cricket: কেন এত ঘনঘন চোট? CoE-র কাজে অখুশি ভারতীয় বোর্ডের নির্বাচক মহল!
প্রকাশ্যে আগরকর বনাম লক্ষণImage Credit: Getty Images
| Edited By: | Updated on: Aug 04, 2026 | 12:44 PM
Share

নয়াদিল্লি: দিন কয়েক আগেই শোনা গিয়েছিল, চোট থেকে সুস্থ হয়ে মাঠে নামবেন জসপ্রীত বুমরা। কিন্তু শ্রীলঙ্কা সিরিজের প্রাক্কালে ছিটকে গিয়েছেন তিনি। ফলে, জাতীয় দলে সুযোগ পেয়েছেন আকিব নবি। এই ঘটনার পরেই একপ্রকার বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সের (CoE) সঙ্গে সংঘাত লেগেছে জাতীয় নির্বাচকদের। কেন বুমরা সুস্থ হলেন না, এই প্রশ্ন তুলছেন অজিত আগরকররা।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সময়ে একাধিক ক্রিকেটারের চোটের বিষয়টি এই দুই সংস্থার দ্বন্দ্বের মূল কারণ হিসেবে দেখা হচ্ছে। তবে বুমরা আবার চোট পাওয়ার পরেই এই বিষয়টি খুব গুরুতর হয়ে ওঠে। সূত্রের খবর, কড়া নজরদারিতে থাকা সত্ত্বেও বুমরাকে শেষ মুহূর্তে বাদ পড়তে হয়েছে। এই বিষয়টি একদমই ভাল চোখে নেয়নি বিসিসিআই। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গতকাল একটি ভার্চুয়াল বৈঠক করা হয়। বৈঠকে ছিলেন CoE প্রধান ভিভিএস লক্ষ্মণ ও প্রধান নির্বাচক অজিত আগরকর। তবে শুধু চোট নয়, ক্রিকেটারদের শারীরিক ফিটনেস বজায় রাখা নিয়েও এঁদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রতিবেদনে বলা হচ্ছে, পরপর এত চোট, আঘাত হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতীয় ক্রিকেট। বুমরার পাশাপাশি কেন হর্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর, নীতিশ রেড্ডিরা চোট পাচ্ছেন বারংবার এই বিষয়েও ক্ষুব্ধ নির্বাচক কমিটি। এমনকি রিহ্যাব প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠছে। খেলোয়াড়দের চোট সারিয়ে মাঠে ফেরার নির্ধারিত নিয়মাবলী সঠিকভাবে মানা হচ্ছে কি না, তা এখন বড়সড় প্রশ্নচিহ্নের মুখে।

নিতীন প্যাটেল চলে যাওয়ার পর আর বোর্ডে কোনও স্পোর্টস ডিরেক্টর নেই। বর্তমানে অন্তর্বর্তীকালীন স্পোর্টস ডিরেক্টর হিসেবে রয়েছেন ধনঞ্জয় কৌশিক। তবে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের শোচনীয় পারফরম্যান্স নিয়ে বিসিসিআই যে বৈঠক ডাকার পরিকল্পনা করেছে, সেখানে ধনঞ্জয় কৌশিকের ভূমিকা ও চোট থেকে সারানোর পুরো প্রক্রিয়াটি আতসকাঁচের নিচে রাখা হবে বলে মনে করছে ক্রিকেটমহল।

Follow Us