AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ankita Lokhande: আবু ধাবিতে হিজাব পরে ছবি পোস্ট, তীব্র ক্ষোভের মুখে অভিনেত্রী অঙ্কিতা

Ankita Lokhande hijab controversy: এবার তাঁর মাথায় হিজাব দেখে চটে লাল সোশাল মিডিয়ার একাংশ। বড়পর্দায় বা ওটিটিতে ইদানীং খুব একটা দেখা না গেলেও, স্বামী ভিকি জৈনের সঙ্গে বিভিন্ন রিয়ালিটি শো-এর সুবাদে অঙ্কিতা সবসময়ই থাকেন চর্চার কেন্দ্রে। স্বাভাবিকভাবেই এই তারকাদম্পতির প্রতিটি পদক্ষেপের ওপর কড়া নজর থাকে অনুরাগীদের। আর এবার আবু ধাবিতে গিয়েই বিপাকে পড়লেন অভিনেত্রী।

Ankita Lokhande: আবু ধাবিতে হিজাব পরে ছবি পোস্ট, তীব্র ক্ষোভের মুখে অভিনেত্রী অঙ্কিতা
| Updated on: May 30, 2026 | 1:21 PM
Share

দিন কয়েক আগেই নিষ্ঠাভরে গো-সেবা করে নেটিজনদের থেকে ‘সংস্কারি’ তকমা পেয়েছিলেন। কিন্তু সেই রেশ কাটতে না কাটতেই নতুন বিতর্কে জড়ালেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা লোখাণ্ডে। এবার তাঁর মাথায় হিজাব দেখে চটে লাল সোশাল মিডিয়ার একাংশ। বড়পর্দায় বা ওটিটিতে ইদানীং খুব একটা দেখা না গেলেও, স্বামী ভিকি জৈনের সঙ্গে বিভিন্ন রিয়ালিটি শো-এর সুবাদে অঙ্কিতা সবসময়ই থাকেন চর্চার কেন্দ্রে। স্বাভাবিকভাবেই এই তারকাদম্পতির প্রতিটি পদক্ষেপের ওপর কড়া নজর থাকে অনুরাগীদের। আর এবার আবু ধাবিতে গিয়েই বিপাকে পড়লেন অভিনেত্রী।

কী ঘটেছে অঙ্কিতার সঙ্গে?

সম্প্রতি স্বামী ভিকির সঙ্গে আবু ধাবিতে ছুটি কাটাতে গিয়েছেন অঙ্কিতা। সেখান থেকেই একগুচ্ছ রোমান্টিক ছবি ও ভিডিও শেয়ার করে তিনি লিখেছিলেন, ‘আমার গ্যালারি থেকে আবু ধাবির প্রতি একটুকরো ভালোবাসা। ঘুরে দেখা, হাসাহাসি আর অনেক স্মৃতি।’ ছবিতে অঙ্কিতার মাথায় জড়ানো ছিল হিজাব। আর তা দেখেই ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনদের একাংশ। প্রশ্ন উঠেছে, ‘হিন্দু হয়েও কেন তিনি হিজাব পরলেন?’

অনেকে তাঁর এই পোস্টে সর্বধর্ম সমন্বয়ের বার্তা খুঁজে পেলেও, নিন্দুকেরা ছাড়ার পাত্র নন। অঙ্কিতার মন্তব্যবাক্সে আছড়ে পড়েছে একের পর এক কটাক্ষ। কেউ লিখেছেন, ‘আপনি তো নিজের জনপ্রিয় ধারাবাহিক ‘পবিত্র রিশতা’র সংস্কারের কথাই ভুলে গেছেন, লজ্জাজনক!’ আবার কারও প্রশ্ন, ‘এই তো দু’দিন আগে গোশালায় গেলেন, এবার কি তবে কুরবানি দেবেন?’ ক্ষুব্ধ হয়ে এক অনুরাগী তো সরাসরি তাঁকে আনফলো করার কথাও জানিয়ে দিয়েছেন। তবে এই বিপুল ট্রোলিং নিয়ে অঙ্কিতা নিজে এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি।

বর্তমানে ভিকি ও অঙ্কিতাকে জনপ্রিয় রিয়ালিটি শো ‘লাফটার শেফ’-এ একসঙ্গে দেখা যাচ্ছে। পর্দায় তাঁদের মিষ্টি রসায়ন দর্শকদের বেশ পছন্দ। এই কাজের ফাঁকেই দিন দুয়েক আগে বেঙ্গালুরুর শ্রী শ্রী শঙ্কর গোশালায় পৌঁছে গিয়েছিলেন এই দম্পতি। সেখানে অঙ্কিতাকে পরম যত্নে গোবর পরিষ্কার করতে এবং গোমাতাকে খাওয়াতে দেখা গিয়েছিল।

সেই ভক্তিপূর্ণ ভিডিও দেখে যাঁরা দুদিন আগে অঙ্কিতাকে ‘আদর্শ ভারতীয় নারী’ বা ‘সংস্কারি’ বলে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন, আজ মাথায় হিজাব তোলার কারণে তারাই অভিনেত্রীকে তুলোধোনা করতে ব্যস্ত। সমাজমাধ্যমের এই ক্ষোভ ও বিতর্ক যে সহজে থামার নয়, তা স্পষ্ট।

Follow Us
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.