AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

গলায়-গলায় দুই বন্ধুর সম্পর্কে ছেদ? অঙ্কুশকে ‘হিংসে’ বিক্রমের!

Ankush-Vikram: চুপ করে থাকার পাত্র নন অঙ্কুশও। তিনিও লেখেন, "আমি ছবি ছাড়লেই দেখি পোড়া পোড়া গন্ধ ছাড়ে। আমার বাড়ির পাশেই থাকিস তো। গন্ধটা বেশি আসে।" দুই বন্ধুর এই কপট ঝগড়ায় বেশ মজাই পেয়েছেন নেটিজেনরা।

গলায়-গলায় দুই বন্ধুর সম্পর্কে ছেদ? অঙ্কুশকে 'হিংসে' বিক্রমের!
অঙ্কুশকে 'হিংসে' বিক্রমের!
| Edited By: | Updated on: Feb 29, 2024 | 7:31 PM
Share

তাঁরা ভীষণ ভাল বন্ধু। কথা হচ্ছে অঙ্কুশ হাজরা ও বিক্রম চট্টোপাধ্যায়ের। এ হেন বন্ধুদের মধ্যে কী হল হঠাৎ? সম্পর্কে ছেন্দ? অঙ্কুশের কারণে হিংসেয় জ্বলে-পুড়ে খাঁক বিক্রম? কী হয়েছে শুনলে হাসি কিছুতেই চাপতেই পারবেন না। একটি ছবি পোস্ট করেছিলেন অঙ্কুশ। নিজের একটি সেলফি। লিখেছিলেন, “ক্যাপশন মাথায় আসছে না, অত বুদ্ধি থাকলে কবি হয়ে যেতাম। ১০০০ বার তোলার পর যে আমাকে সুন্দর লাগছে এটাই অনেক।” অঙ্কুশের ছবি, বিক্রম তা নিয়ে মজা করবেন না তা কী করে হয়? পাল্টা তিনিও লেখেন, “সুন্দর যে লাগছে সেটা কে নির্ধারণ করল?”

চুপ করে থাকার পাত্র নন অঙ্কুশও। তিনিও লেখেন, “আমি ছবি ছাড়লেই দেখি পোড়া পোড়া গন্ধ ছাড়ে। আমার বাড়ির পাশেই থাকিস তো। গন্ধটা বেশি আসে।” দুই বন্ধুর এই কপট ঝগড়ায় বেশ মজাই পেয়েছেন নেটিজেনরা। একজন লিখেছেন, “সে কী এত ভাল বন্ধু! তারা কি না ঝগড়া করছে”? আর একজনের বক্তব্য, “আগে অঙ্কুশদা ফ্যান ছিলাম, এখন বিক্রমদারও হয়ে গেলাম।” অঙ্কুশ ও ঐন্দ্রিলা ও বিক্রমের বন্ধুত্বের কথা কারও অজানা নয়। এর আগেও বিভিন্ন সময়ে নিজেরাই নিজেদেরকে নিয়ে মজা করেছেন। তবে যাই বলুন না কেন, সম্পর্ক যে নিবিড় সে প্রমাণও মিলেছেন বারংবার।

View this post on Instagram

A post shared by Ankush (@ankush.official)

এ বছরটা বেশ ভালই যাচ্ছে অঙ্কুশের। সামনেই মুক্তি পাবে তাঁর প্রথম প্রযোজিত ছবি ‘মির্জা’। এই ছবির জন্য অস্ত্রোপচার করতে হয়েছে অঙ্কুশকে। পেয়েছিলেন পায়ে চোটও। যদিও আগের থেকে ভাল আছেন তিনি।

Follow Us