AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বলিউডের ‘দ্বিমুখী’ আচরণ নিয়ে বিস্ফোরক অনুরাগ কাশ্যপ

অনুরাগের সাফ কথা, বলিউড আসলে সাফল্যের পূজারী। যতক্ষণ না কোনও ছবি বক্স অফিসে ঝড় তুলছে বা হিট তকমা পাচ্ছে, ততক্ষণ ইন্ডাস্ট্রির কেউ মুখ ফুটে প্রশংসা করতে চায় না। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, অনেকেই তাঁকে প্রশ্ন করেন— তিনি কেন সবার ছবির প্রশংসা করেন, যেখানে তাঁর ছবির বেলায় সবাই মুখে কুলুপ এঁটে বসে থাকে?

বলিউডের ‘দ্বিমুখী’ আচরণ নিয়ে বিস্ফোরক অনুরাগ কাশ্যপ
বলিউডের অন্দরমহলটা ঠিক কেমন?
| Updated on: Apr 12, 2026 | 12:47 PM
Share

বলিউডের অন্দরমহলটা ঠিক কেমন? বাইরে থেকে চাকচিক্য দেখা গেলেও ভেতরের পরিবেশটাও কী সেইরকমই? অনুরাগ কাশ্যপের মতে অন্দরমহলটা একেবারেই আলাদা। ইন্ডাস্ট্রির এই ‘অন্ধকার’ দিকটি নিয়ে বরাবরই ঠোঁটকাটা পরিচালক। এবারও তার ব্যতিক্রম হল না। রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ থেকে শুরু করে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিমেল’— অন্যের ভালো কাজের প্রশংসা করতে কখনও কার্পণ্য করেন না অনুরাগ। কিন্তু বিনিময়ে তিনি কী পান? সাম্প্রতিক এক সাক্ষাৎকারে টিনসেল টাউনের তারকাদের মুখোশ খুলে দিলেন ‘গ্যাংস অফ ওয়াসিপুর’-এর পরিচালক।

অনুরাগের সাফ কথা, বলিউড আসলে সাফল্যের পূজারী। যতক্ষণ না কোনও ছবি বক্স অফিসে ঝড় তুলছে বা হিট তকমা পাচ্ছে, ততক্ষণ ইন্ডাস্ট্রির কেউ মুখ ফুটে প্রশংসা করতে চায় না। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, অনেকেই তাঁকে প্রশ্ন করেন— তিনি কেন সবার ছবির প্রশংসা করেন, যেখানে তাঁর ছবির বেলায় সবাই মুখে কুলুপ এঁটে বসে থাকে? অনুরাগের সহজ উত্তর, “আমি সিনেমা ভালোবাসি। তাই কোনও কাজ ভালো লাগলে সেটা মন থেকে বলি। এখন অন্য কেউ যদি না বলে, আমি কী করতে পারি? বন্দুক ঠেকিয়ে তো আর প্রশংসা আদায় করা যায় না!”

সম্প্রতি রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ নিয়ে নিজের ব্লগে দীর্ঘ রিভিউ লিখেছিলেন অনুরাগ। সেখানে ছবির মেকিং এবং অভিনয়ের প্রশংসা করলেও, কিছু সংলাপে ‘প্রোপাগান্ডা’র গন্ধ পেয়েছেন তিনি। বিশেষ করে রণবীর সিংয়ের সেই বিখ্যাত সংলাপ— “ইয়ে নয়া হিন্দুস্তান হ্যায়”, অনুরাগের মতে এটি ছবির গল্পের চেয়েও বেশি প্রচারমূলক। তবে এই ছোটখাটো খুত বাদ দিলে ছবিটি যে নির্মাণশৈলীর দিক থেকে দুর্দান্ত, তা স্বীকার করতে ভোলেননি তিনি। একইভাবে সুরেশ ত্রিবেণীর ‘সুবেদার’ ছবিতে অনিল কাপুর বা রাধিকা মদনের অভিনয়ের প্রশংসাতেও পঞ্চমুখ ছিলেন অনুরাগ।

পরিচালনার পাশাপাশি ইদানীং অভিনয়ের ময়দানেও বেশ সক্রিয় অনুরাগ কশ্যপ। সম্প্রতি অডিভি শেষ এবং ম্রুণাল ঠাকুরের সঙ্গে ‘ডাকাত: এক প্রেম কথা’ ছবিতে অভিনয় করেছেন তিনি। এক জেল পালানো সাজাপ্রাপ্ত আসামির প্রতিশোধের গল্প নিয়ে তৈরি এই ছবিতে অনুরাগের উপস্থিতি দর্শকদের নজর কেড়েছে। মজার ব্যাপার হল, ছবির নায়ক অডিভি শেষ জানিয়েছেন, অভিনয়ের পাশাপাশি সেটে মেন্টর হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন অনুরাগ।

Follow Us