AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Anushka Sharma: কেন বিরাটকে বিয়ে করেছেন অনুষ্কা? অবশেষে বলেই ফেললেন

Anushka Sharma on Virat Kohli: ইতালির তুসকানিতে রূপকথার মতো বিয়ে থেকে শুরু করে বর্তমানে দুই সন্তানের মা-বাবা হওয়া পর্যন্ত, তাঁদের যাত্রাপথ যেন এক নিখুঁত রূপকথা। একে অপরের কেরিয়ারের কঠিন সময়ে পাশে থাকা হোক বা সাফল্যের দিনে উল্লাস— এই দম্পতি সব সময়ই একে অপরের বড় সমর্থক। ১ মে, অনুষ্কার জন্মদিনে নতুন করে আলোচনায় উঠে এল বিরাটের প্রতি তাঁর ভালো লাগার সেই বিশেষ কারণ।

Anushka Sharma: কেন বিরাটকে বিয়ে করেছেন অনুষ্কা? অবশেষে বলেই ফেললেন
| Updated on: May 01, 2026 | 4:38 PM
Share

অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি তাঁদের রসায়ন আর মাটির কাছাকাছি ব্যক্তিত্ব সব সময়ই জয় করে নেয় অনুরাগীদের মন। ইতালির তুসকানিতে রূপকথার মতো বিয়ে থেকে শুরু করে বর্তমানে দুই সন্তানের মা-বাবা হওয়া পর্যন্ত, তাঁদের যাত্রাপথ যেন এক নিখুঁত রূপকথা। একে অপরের কেরিয়ারের কঠিন সময়ে পাশে থাকা হোক বা সাফল্যের দিনে উল্লাস— এই দম্পতি সব সময়ই একে অপরের বড় সমর্থক। ১ মে, অনুষ্কার জন্মদিনে নতুন করে আলোচনায় উঠে এল বিরাটের প্রতি তাঁর ভালো লাগার সেই বিশেষ কারণ।

২০১৭ সালে বিয়ের পিঁড়িতে বসার আগে বেশ কিছুদিন একে অপরের সঙ্গে প্রেম করেছিলেন তাঁরা। এক পুরনো সাক্ষাৎকারে অনুষ্কা জানিয়েছিলেন, ডেটিং শুরু করার আগে বিরাটের প্রখর স্মৃতিশক্তি তাঁকে দারুণভাবে মুগ্ধ করেছিল। অভিনেত্রী হাসিমুখে বলেছিলেন, “বিরাটের স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর, আর আমি এতেই খুব ইমপ্রেসড হয়েছিলাম। আমি জানতাম এটা ভবিষ্যতে আমার খুব কাজে আসবে”।

এর জবাবে বিরাট কোহলি রসিকতা করে জানিয়েছিলেন, তিনি ছোটখাটো জিনিস ভুলে গেলেও গুরুত্বপূর্ণ বিষয়গুলো ভোলেন না। বিরাটের কথায়, “আমার স্মৃতিশক্তি কিছুটা ভালো, তাই অনুষ্কা আমাকে অনেক গুরুত্বপূর্ণ তারিখ মনে রাখার দায়িত্ব দেয়। ও আগে থেকেই আমাকে সেই দিনগুলো মনে করিয়ে দেয় যাতে আমি ভুলে না যাই”।

বিরাট ও অনুষ্কা দুজনেই জানিয়েছেন যে তাঁরা খুব একটা পার্টি প্রেমী মানুষ নন। বিশেষ করে ২০২১ সালে মেয়ে ভামিকার জন্মের পর তাঁদের জীবন অনেকটাই বদলে গিয়েছে। অনুষ্কার মতে, “সন্তান হওয়ার পর খুব বেশি সামাজিক হওয়া সম্ভব হয় না। আমরাও ঘরোয়াভাবে সময় কাটাতে পছন্দ করি। যেহেতু আমরা একে অপরের সঙ্গে খুব বেশি সময় কাটানোর সুযোগ পাই না, তাই সেই সময়টুকু পরিবারের সঙ্গেই থাকতে চাই”। ২০২১ সালে কন্যাসন্তান ভামিকার পর ২০২৪ সালে পুত্র সন্তান অকায়ের আগমন ঘটেছে তাঁদের জীবনে।

Follow Us