AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

এখনও নেশার জিনিস ছুঁয়ে দেখেননি খুরানা ভাইয়েরা! নেপথ্যে কী রহস্য?

বিলাসবহুল জীবন আর অনিয়মিত রুটিনই যেখানে ইন্ডাস্ট্রির অনেকেরই রোজকারের পথচলা, সেখানে আয়ুষ্মান ও অপারশক্তি যেন এক ব্যতিক্রমী উদাহরণ। দুই ভাইয়ের দাবি, কেরিয়ারের মধ্যগগনে থেকেও তাঁরা কোনওদিন মদ্যপানের প্রয়োজন বোধ করেননি। তবে এই অভ্যেস একদিনে তৈরি হয়নি; এর বীজ বোনা হয়েছিল অনেক আগে, তাঁদের ছোটবেলার সেই চণ্ডীগড়ের মধ্যবিত্ত বাড়ি থেকে।

এখনও নেশার জিনিস ছুঁয়ে দেখেননি খুরানা ভাইয়েরা! নেপথ্যে কী রহস্য?
Image Credit: facebook
| Updated on: Mar 19, 2026 | 6:56 PM
Share

বলিউডের পার্টি মানেই চোখের সামনে ভেসে ওঠে রঙিন পানীয় আর ধোঁয়াটে আড্ডা। কিন্তু এই চেনা ছবির একদম উল্টো পথে হাঁটেন খুরানা ভাইয়েরা। রুপোলি পর্দার প্রথম সারির তারকা হয়েও আয়ুষ্মান খুরানা এবং অপারশক্তি খুরানা আজ পর্যন্ত কোনও দিন মদ্যপান বা কোনও প্রকার নেশার দ্রব্য ছুঁয়ে দেখেননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেদের এই ‘ক্লিন’ লাইফস্টাইল আর তার পেছনের কড়া অনুশাসন নিয়ে মন খুলে কথা বলেছেন তাঁরা।

বিলাসবহুল জীবন আর অনিয়মিত রুটিনই যেখানে ইন্ডাস্ট্রির অনেকেরই রোজকারের পথচলা, সেখানে আয়ুষ্মান ও অপারশক্তি যেন এক ব্যতিক্রমী উদাহরণ। দুই ভাইয়ের দাবি, কেরিয়ারের মধ্যগগনে থেকেও তাঁরা কোনওদিন মদ্যপানের প্রয়োজন বোধ করেননি। তবে এই অভ্যেস একদিনে তৈরি হয়নি; এর বীজ বোনা হয়েছিল অনেক আগে, তাঁদের ছোটবেলার সেই চণ্ডীগড়ের মধ্যবিত্ত বাড়ি থেকে।

অপারশক্তি খুরানা পুরনো দিনের কথা মনে করে জানান, তাঁদের ছোটবেলাটা আর পাঁচটা সাধারণ শিশুর মতোই ছিল, যেখানে ভুল করলে জুটত কড়া শাসন। এমনকি হোমওয়ার্ক না করলে বা অবাধ্য হলে বাড়ির বড়দের কাছে ডাস্টার দিয়ে মার খেতেও হয়েছে তাঁদের। তবে এই শাসনকে তাঁরা ‘অত্যাচার’ নয়, বরং জীবনের সাফল্যের পথে এগিয়ে যাওয়ার ধাপ হিসেবেই দেখেন। আয়ুষ্মানের কথায়, তাঁর মা ছোটবেলায় একটি মন্ত্র শিখিয়েছিলেন— “যারা ঘুমিয়ে থাকে, তাদের ভাগ্যও ঘুমিয়ে থাকে।” সেই থেকেই ভোরে ওঠার অভ্যেস আর ডিসিপ্লিন তাঁদের রক্তে মিশে গিয়েছে।

আয়ুষ্মান স্পষ্ট জানিয়েছেন, তাঁদের বাড়িতে কেরিয়ার নিয়ে কোনওদিন জোর করা হয়নি। রেডিও জকি থেকে গায়ক বা অভিনেতা হওয়া— সব সিদ্ধান্তই ছিল তাঁদের নিজেদের। কিন্তু কিছু নৈতিক বিধিনিষেধের ব্যাপারে তাঁদের বাবা অনড় ছিলেন। অভিনেতা বলেন, “আমরা কখনও মদ্যপান করার চেষ্টা পর্যন্ত করিনি। এটা কোনও প্রেশার ছিল না, বরং ছিল একটা যুক্তিযুক্ত বিধিনিষেধ বা রেশনাল রেস্ট্রিকশন।” পারিবারিক মূল্যবোধের প্রতি সেই শ্রদ্ধাবোধ থেকেই আজও তাঁরা যে কোনও ক্ষতিকারক অভ্যাস থেকে কয়েক হাত দূরে থাকেন।

জব খুলি কিতাব’-এর মতো প্রজেক্টে কাজ করে বেশ প্রশংসা কুড়িয়েছেন অপারশক্তি। তিনি মনে করেন, আজকের এই সৃজনশীলতা আর পেশাদারিত্ব— সবটাই ছোটবেলার সেই শাসনের ফসল। বলিউডের ইঁদুর দৌড়ে শামিল হয়েও নিজেদের শিকড় আর আদর্শকে যে তাঁরা বিসর্জন দেননি, খুরানা ভাইদের এই স্বীকারোক্তিতে অবাক হয়েছেন অনেকেই।

Follow Us