AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Adhir Chowdhury: ‘অপরাধীদের সঙ্গে কন্টাক্ট করে আমাকে খুনের চেষ্টা করেছিল’, বিস্ফোরক অভিযোগ অধীরের

Humayun Kabir: বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে অধীর দাবি করেন, ডেবরার বিদায়ী বিধায়ক হুমায়ুন কবীর একসময় তাঁকে খুনের চেষ্টা করেছিলেন। জেলার পুলিশ সুপার থাকাকালীন জেলে হুমায়ুন কবীর জেলে গিয়ে খুনিদের সঙ্গে আলোচনা করতেন বলেও দাবি করেন তিনি।

Adhir Chowdhury: 'অপরাধীদের সঙ্গে কন্টাক্ট করে আমাকে খুনের চেষ্টা করেছিল', বিস্ফোরক অভিযোগ অধীরের
অধীর চৌধুরী, কংগ্রেসImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Mar 19, 2026 | 6:54 PM
Share

মুর্শিদাবাদ: ৩০ বছর পর বিধানসভা ভোটে ফের একবার লড়তে পারেন অধীর চৌধুরী। বহরমপুর থেকে তাঁকে টিকিট দিতে পারে কংগ্রেস। তার আগেই বিস্ফোরক অভিযোগ তুললেন অধীর। প্রাক্তন সাংসদের দাবি, তাঁকে খুনের চেষ্টা করেছিলেন আইপিএস তথা তৃণমূলের বিদায়ী সাংসদ হুমায়ুন কবীর।

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে অধীর দাবি করেন, ডেবরার বিদায়ী বিধায়ক হুমায়ুন কবীর একসময় তাঁকে খুনের চেষ্টা করেছিলেন। জেলার পুলিশ সুপার থাকাকালীন জেলে হুমায়ুন কবীর জেলে গিয়ে খুনিদের সঙ্গে আলোচনা করতেন বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, “এই জেলার তৃণমূলের প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। সুপারি নিয়ে এসে এই জেলায় তৃণমূলের প্রতিষ্ঠা করেছেন পুলিশ সুপার থাকাকালীন। ভয় দেখিয়ে কংগ্রেসকে ভাঙিয়েছিলেন। বহু লোকের জীবন ধ্বংস করেছেন।” অধীরের আরও দাবি, জেলখানায় গিয়ে খুনিদের সঙ্গে কথা বলতেন হুমায়ুন। বলা হত, অধীর চৌধুরী খুন করতে পারলে জেল থেকে বের করে দেওয়া হবে!

অধীরের এই অভিযোগ শুনে হুমায়ুন কবীর বলেন, “আমি খুন করে হাত গন্ধ করি না। আমি এসপি ছিলাম। আইন অনুসারে কাজ করাই ছিল আমার দায়িত্ব। আমি কারও খুনের পরিকল্পনা করিনি।”

৩০ বছর পর ফের বিধানসভা ভোটে লড়ার সম্ভাবনা তৈরি হয়েছে অধীর চৌধুরীর। বহরমপুর থেকে তাঁকে টিকিট দিতে পারে কংগ্রেস। তৃণমূলের দাবি, ৩০ বছর আগের মাটি আর নেই। এখন বহরমপুর বদলে গিয়েছে।

Follow Us