AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Azmeri Haque Badhon: ভেনিসের রাস্তায় আজমেরি হক বাঁধনের গায়ে ছোড়া হল ডিম, জল! হেনস্থার মুখে পড়ে কী অভিযোগ আনলেন অভিনেত্রী?

Venice Film Festival: ইটালির মেস্ত্রে শহরে সোমবার রাতে ভাইয়ের পরিবারের সঙ্গে বেরোলে একদল দুর্বৃত্ত তাঁর ওপর চড়াও হয়। বাংলাদেশি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, অভিনেত্রীকে লক্ষ্য করে জল ও ডিম ছুড়ে মারা হয়, এমনকী, তাঁর হাতের মোবাইল ফোনটিও কেড়ে নিয়ে ফেলে দেওয়া হয়।

Azmeri Haque Badhon: ভেনিসের রাস্তায় আজমেরি হক বাঁধনের গায়ে ছোড়া হল ডিম, জল! হেনস্থার মুখে পড়ে কী অভিযোগ আনলেন অভিনেত্রী?
| Updated on: Sep 08, 2026 | 1:36 PM
Share

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইটালিতে গিয়ে চরম হেনস্থা ও অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়লেন বাংলাদেশের নামজাদা অভিনেত্রী আজমেরী হক বাঁধন। যাকে দেখা গিয়েছিল সৃজিত মুখোপাধ্য়ায়ের জনপ্রিয় সিরিজ রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ সিরিজেও। ইটালির মেস্ত্রে শহরে সোমবার রাতে ভাইয়ের পরিবারের সঙ্গে বেরোলে একদল দুর্বৃত্ত তাঁর ওপর চড়াও হয়। বাংলাদেশি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, অভিনেত্রীকে লক্ষ্য করে জল ও ডিম ছুড়ে মারা হয়, এমনকী, তাঁর হাতের মোবাইল ফোনটিও কেড়ে নিয়ে ফেলে দেওয়া হয়। হামলার সময় বাঁধনের সঙ্গে তাঁর ভাইয়ের সন্তান উপস্থিত ছিল। আকস্মিক এই হামলার ঘটনায় ইতিমধ্যেই স্থানীয় ইটালির থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী।

বাঁধনের স্পষ্ট দাবি, ২০২৪ সালের জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তাঁর সক্রিয় এবং প্রকাশ্য সমর্থনের কারণেই তাঁকে বিদেশের মাটিতে পরিকল্পিতভাবে ‘টার্গেট’ করা হয়েছে। অভিনেত্রীর অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা নিজেদের আওয়ামি লিগ ও ছাত্রলীগের কর্মী এবং ‘বঙ্গবন্ধুর সৈনিক’ হিসেবে পরিচয় দেয়। হেনস্থার একপর্যায়ে বাঁধনকে জোরপূর্বক ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বাধ্য করার চেষ্টা করা হয়। একই সঙ্গে তাঁর এই বিপর্যস্ত অবস্থার ভিডিও সোশাল মিডিয়ায় প্রচার ও ‘লাইভ’ করার অপচেষ্টাও চালায় আক্রমণকারীরা।

পুরো ঘটনাটির নেপথ্যে তাঁর রাজনৈতিক অবস্থান ও জুলাই আন্দোলনের ভূমিকা মুখ্য বলে মনে করছেন অভিনেত্রী নিজে, যদিও হামলাকারীদের চূড়ান্ত পরিচয় ও মূল উদ্দেশ্য সম্পর্কে স্থানীয় প্রশাসন তদন্ত চালাচ্ছে।

উল্লেখ্য, পরিচালক রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন বাঁধন। সেই ছবির প্রদর্শনী উপলক্ষেই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আন্তর্জাতিক মঞ্চে উপস্থিত ছিলেন তিনি।

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ