AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রয়াত সিরিয়াল পাড়ার পুরোহিতমশাই, স্রোত-সার্থকের বিয়ে দিয়েছিলেন তিনিই

তিনি যে টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা সেটা বলা যায় না। তবে বহু বহু সিরিয়ালের দৃশ্য আছে তাঁকে ছাড়া যেন পূরণই হত না। তিনি হলেন বাসুদেব চক্রবর্তী। বেশির ভাগ বাংলা সিরিয়ালে তাঁকে পুরোহিতের চরিত্রে দেখে অভ্যস্ত দর্শক। তাঁর ঝুলিতে একগুচ্ছ হিট সিরিয়াল।

প্রয়াত সিরিয়াল পাড়ার পুরোহিতমশাই, স্রোত-সার্থকের বিয়ে দিয়েছিলেন তিনিই
| Edited By: | Updated on: Dec 17, 2024 | 4:13 PM
Share

তিনি যে টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা সেটা বলা যায় না। তবে বহু বহু সিরিয়ালের দৃশ্য আছে তাঁকে ছাড়া যেন পূরণই হত না। তিনি হলেন বাসুদেব চক্রবর্তী। বেশির ভাগ বাংলা সিরিয়ালে তাঁকে পুরোহিতের চরিত্রে দেখে অভ্যস্ত দর্শক। তাঁর ঝুলিতে একগুচ্ছ হিট সিরিয়াল। ‘মোহর’ থেকে ‘এক্কা দোক্কা’, লীনা গঙ্গোপাধ্যায়ের প্রায় সব সিরিয়ালেই পুরোহিতের চরিত্রে দেখা যেত তাঁকে। ১৬ ডিসেম্বর আর্টিস্ট ফোরামের তরফে একটি বিবৃতির মাধ্যমে জানানো হয় অভিনেতার প্রয়াণের খবর। বিবৃতিতে লেখা হয়েছে, “বর্ষীয়ান অভিনেতা ও আমাদের সদস্য বাসুদেব চক্রবর্তী আমাদের ছেড়ে চিরতরে চলে গেলেন। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তাঁর আত্মার শান্তি কামান করছি।”

অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেতা। পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার ভোর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। অভিনেতার প্রয়াণের খবর ফেসবুকে জানিয়েছেন তাঁর পুত্র অতনু চক্রবর্তী। প্রয়াত বাসুদেবের ছেলে সমাজমাধ্যমের পাতায় লেখেন, “বাবা বলে ডাকলে আর কেউ সাড়া দেবে না।” শেষ ‘মিঠিঝোরা’ সিরিয়ালে তাঁকে দেখেছেন দর্শক। সিরিয়ালে স্রোত-সার্থকের বিয়েও তিনি দিয়েছেন। সিরিয়াল পাড়ার চরিত্রাভিনেতাকে হারিয়ে শোকস্তব্ধ গোটা সিরিয়াল পাড়া। তাঁর ছেলের কথাই, এভাবে আচমকা সব শেষ হয়ে যাবে কেউ কল্পনা করতে পারেননি।

Follow Us
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
এসআইআর মামলায় মোড় ঘোরানো নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, কী জানেন?
এসআইআর মামলায় মোড় ঘোরানো নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, কী জানেন?
পুরীতে ছিল লুকিয়ে, সেখান থেকেই গ্রেফতার তৃণমূলের দিলীপ
পুরীতে ছিল লুকিয়ে, সেখান থেকেই গ্রেফতার তৃণমূলের দিলীপ