AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অজয় নন, স্বামীর বন্ধুর প্রেমে হাবুডুবু ছিলেন কাজল! জানেন তিনি কে?

গোপনেই বিয়ে সেরেছিলেন কাজল এবং অজয় দেবগণ। মিডিয়ার কাছ থেকে পুরো বিষয়টাই আড়ালে রেখেছিলেন তাঁরা। কিন্তু কাজল পরবর্তীকালে তাঁর সাংসারিক জীবন নিয়ে অনেক কথা শেয়ার করেছেন। তিনি জানান, অজয় এবং তার সন্তানদের নিয়ে তাঁর অর্ধেকটা সময় কেটে যায়।

অজয় নন, স্বামীর বন্ধুর প্রেমে হাবুডুবু ছিলেন কাজল! জানেন তিনি কে?
| Edited By: | Updated on: Feb 04, 2025 | 9:23 PM
Share

গোপনেই বিয়ে সেরেছিলেন কাজল এবং অজয় দেবগণ। মিডিয়ার কাছ থেকে পুরো বিষয়টাই আড়ালে রেখেছিলেন তাঁরা। কিন্তু কাজল পরবর্তীকালে তাঁর সাংসারিক জীবন নিয়ে অনেক কথা শেয়ার করেছেন। তিনি জানান, অজয় এবং তার সন্তানদের নিয়ে তাঁর অর্ধেকটা সময় কেটে যায়। তবে একটি মজার ঘটনা হল, বিয়ের আগে কাজল অজয়ের এক বন্ধুর প্রেমে পড়েছিলেন। অজয়কে সেই বন্ধুর প্রতি তাঁর অনুভূতির কথা বলতেন এবং তাঁকে ইমপ্রেস করার জন্য নানা টিপস নিতেন। জানেন, কে ছিলেন অজয়ের সেই সুপারস্টার বন্ধু?

অজয় সেই বন্ধু আর কেউ নন অভিনেতা অক্ষয় কুমার। হিন্দি ফিল্ম দুনিয়ায় অজয় এবং অক্ষয়ের বন্ধুত্বের নানা কাহিনি শোনা গিয়েছে। বহু ছবিতে একসঙ্গে কাজও করেছেন তাঁরা। অক্ষয় যখন ইন্ডাস্ট্রিতে নতুন মুখ, তখন থেকেই কাজলের তাঁকে ভাল লাগত। সোজা কথায়, অক্ষয়ের উপর বিশাল ক্রাশ খেয়েছিলেন কাজল। অজয় নাকি ছিলেন কাজলের বেস্ট ফ্রেন্ড। তাঁকে এসেই সব কথা শেয়ার করতেন কাজল। কোনও ছেলেকে ভাল লাগলে, পছন্দ হলে সবার আগে অজয়কেই জানাতেন কাজল। বান্ধবীর সমস্ত কথা কান পেতে শুনতেন অজয়। তারপর একদিন কাজল-অজয়ের মন দেওয়া-নেওয়া হয়। সত্যিই তাঁদের প্রেম হয়। প্রেম গড়ায় বিয়েতে। আর অক্ষয়? নাহ্, কাজলের সঙ্গে অক্ষয়ের বিষয়টা অধরাই। অক্ষয় বিয়ে করেন রাজেশ খান্না এবং ডিম্পল কাপাডিয়ার কন্যা অভিনেত্রী (এখন তিনি আর অভিনয় করেন না) টুইঙ্কেল খান্নাকে। তাঁরাও সুখের সংসার করছেন বহু বছর।

ফের অগ্নিমিত্রাকে গোব্যাক স্লোগান, বিজেপি কর্মীদের ওপর হামলা
ফের অগ্নিমিত্রাকে গোব্যাক স্লোগান, বিজেপি কর্মীদের ওপর হামলা
রাতে বিজেপির পতাকা টেনে নামিয়ে পোড়াচ্ছে কারা?
রাতে বিজেপির পতাকা টেনে নামিয়ে পোড়াচ্ছে কারা?
ওপার বাংলায় ভোট, এপার বাংলায় চরমে সতর্কতা
ওপার বাংলায় ভোট, এপার বাংলায় চরমে সতর্কতা
বিধানসভা ভোটের আগেই হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ শুরু
বিধানসভা ভোটের আগেই হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ শুরু
TMC নেতাকে বাইকে ধাক্কা মারার পর প্রায় ১ কিলোমিটার টানল ট্রাক
TMC নেতাকে বাইকে ধাক্কা মারার পর প্রায় ১ কিলোমিটার টানল ট্রাক
মুখ ঢেকে কী করছে যুবক, CCTV-তে ধরা পড়ল সব
মুখ ঢেকে কী করছে যুবক, CCTV-তে ধরা পড়ল সব
পান-গুটখার খরচ দিচ্ছে সরকার, ময়নাগুড়ির তৃণমূল নেতার মন্তব্য ভাইরাল
পান-গুটখার খরচ দিচ্ছে সরকার, ময়নাগুড়ির তৃণমূল নেতার মন্তব্য ভাইরাল
জলপাইগুড়ির রেশন ডিলারদের নয়া ফরমান, রেশনের সঙ্গে উন্নয়নের পাঁচালি
জলপাইগুড়ির রেশন ডিলারদের নয়া ফরমান, রেশনের সঙ্গে উন্নয়নের পাঁচালি
বেলডাঙা হিংসা মামলায় বহাল NIA তদন্ত, সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের
বেলডাঙা হিংসা মামলায় বহাল NIA তদন্ত, সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের
অভিযোগ জানাতে বলেছিলেন পুলিশ সুপার, কাটমানি চাওয়ায় অভিযুক্ত TMC নেতা
অভিযোগ জানাতে বলেছিলেন পুলিশ সুপার, কাটমানি চাওয়ায় অভিযুক্ত TMC নেতা