AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bigg Boss Bangla: জীতুকে নিয়ে রাজবীরের কান ভাঙাচ্ছেন নন্দিনী! কী চলছে বিগ বসের ঘরে?

Big Boss Bangla Wild Card Jeetu Kamal: সম্প্রতি ‘দাদার দরবার’ পর্বে জয়িতার বিদায়ের পর ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে ঘরে পা রেখেছেন জনপ্রিয় অভিনেতা জীতু কমল। তাঁর আগমন মুহূর্তের মধ্যেই বদলে দিয়েছে ঘরের ভেতরের পরিবেশ। তবে জীতুর পা রাখার পর থেকেই তাঁকে ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্কের ঝড়, যার মূলে রয়েছেন সহ-প্রতিযোগী নন্দিনী।

Bigg Boss Bangla: জীতুকে নিয়ে রাজবীরের কান ভাঙাচ্ছেন নন্দিনী! কী চলছে বিগ বসের ঘরে?
| Updated on: Sep 14, 2026 | 5:39 PM
Share

রিয়েলিটি শো ‘বিগ বস বাংলা ৩’-এর ঘরের তাপমাত্রা এখন পারদ ছুঁয়েছে। প্রতিযোগীদের মধ্যকার দ্বন্দ ও বন্ধুত্বের টানাপোড়েনের মাঝেই আচমকা হাজির নতুন চমক। সম্প্রতি ‘দাদার দরবার’ পর্বে জয়িতার বিদায়ের পর ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে ঘরে পা রেখেছেন জনপ্রিয় অভিনেতা জীতু কমল। তাঁর আগমন মুহূর্তের মধ্যেই বদলে দিয়েছে ঘরের ভেতরের পরিবেশ। তবে জীতুর পা রাখার পর থেকেই তাঁকে ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্কের ঝড়, যার মূলে রয়েছেন সহ-প্রতিযোগী নন্দিনী।

জীতুর এন্ট্রি একেবারেই ভালোভাবে মেনে নিতে পারেননি নন্দিনী। অভিনেতা ঘরে আসতেই তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে এক মারাত্মক অভিযোগ তুলে বসেন তিনি। নন্দিনীর দাবি, জীতু যে ধারাবাহিক বা প্রজেক্টেই অভিনয় করেন না কেন, সেটার সেটে কোনও না কোনও সহ-অভিনেত্রী বা নায়িকার সঙ্গে তাঁর কোন্দল বাঁধবেই! কাজের জায়গায় সহকর্মীদের সঙ্গে জীতুর সম্পর্ক নিয়ে নন্দিনীর এই চাঁচাছোলা মন্তব্য ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে। রিয়েলিটি শোয়ের এই কাদা ছোড়াছুড়ির মাঝে নন্দিনীর তোলা দাবির সত্যতা যাচাই না হলেও, বিগ বসের ঘরে যে এটি নতুন কোন্দলের আগুন জ্বালালো, তা স্পষ্ট।

বাংলা টেলিভিশনের অতি পরিচিত মুখ জীতু কমল এতদিন পর্দায় নিজের অভিনয়ের জাদু দেখালেও, এবার রিয়েলিটি শোয়ের কঠিন মঞ্চে তিনি নিজেকে কীভাবে সামলান, সেটাই দেখার। সহ-প্রতিযোগীর এই বিস্ফোরক আক্রমণের মুখে জীতু কী রণকৌশল নেন—সোজা জবাব দেবেন, নাকি বিতর্ক এড়িয়ে ঠান্ডা মাথায় নিজের গেম প্ল্যানে নজর দেবেন—তা নিয়ে দর্শকদের কৌতূহল তুঙ্গে।

একদিকে জয়িতার বিদায়ের শূন্যতা, অন্যদিকে ওয়াইল্ড কার্ড সদস্য হিসেবে জীতুর উপস্থিতিতে পুরনো ও নতুনদের মধ্যেকার রসায়ন নিয়ে বিগ বসের ঘর এখন রীতিমতো উত্তপ্ত। নন্দিনী-জীতুর এই নতুন কোন্দল আগামী দিনগুলোতে ‘বিগ বস বাংলা ৩’-এর ড্রামাকে কোন দিকে নিয়ে যায়, তা দেখতেই মুখিয়ে আছেন দর্শকরা।

Follow Us