AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Big Boss Bangla: ‘বিগ বস বাংলা’-র ঘরে বড় মোড়, সরাসরি নমিনেশনের মুখে ঝিলম-দীপেন্দু

Big Boss Bangla Jhilam Gupta and Dipendu Biswas: যেখানে দর্শকদের খাঁটি বিনোদন দিতে হলে প্রতিযোগীদের আরও অনেক বেশি ইন্টেনস বা আক্রমণাত্মক হতে হবে। এতদিন প্রতিযোগীরা নিজেদের মতো করে বিনোদন দিলেও দর্শকের মন কতটা জয় করতে পেরেছেন, তা নিয়ে প্রশ্ন তুলে দেয় বিগ বসের এই সরাসরি হুঁশিয়ারি।

Big Boss Bangla: 'বিগ বস বাংলা'-র ঘরে বড় মোড়, সরাসরি নমিনেশনের মুখে ঝিলম-দীপেন্দু
| Updated on: Oct 06, 2026 | 1:03 PM
Share

‘বিগ বস বাংলা’-র অন্দরে উত্তেজনার পারদ চড়ছে হু হু করে। শো-এর ষষ্ঠ সপ্তাহে পা দিতেই খেলার মোড় সম্পূর্ণ ঘুরে গেল। এতদিন যারা আড়ালে থেকে বা পিছন থেকে নিজেদের মতো করে গেম খেলছিলেন, তাঁদের জন্য কড়া বার্তা নিয়ে হাজির হলেন খোদ ‘বিগ বস’। জানিয়ে দেওয়া হলো, এবার আর লুকিয়ে খেলা নয়, সব লড়াই হবে একেবারে মুখোমুখি। কারণ শো-এর লেভেল ২ শুরু হয়ে গিয়েছে, যেখানে দর্শকদের খাঁটি বিনোদন দিতে হলে প্রতিযোগীদের আরও অনেক বেশি ইন্টেনস বা আক্রমণাত্মক হতে হবে। এতদিন প্রতিযোগীরা নিজেদের মতো করে বিনোদন দিলেও দর্শকের মন কতটা জয় করতে পেরেছেন, তা নিয়ে প্রশ্ন তুলে দেয় বিগ বসের এই সরাসরি হুঁশিয়ারি।

হুঁশিয়ারি দিয়েই ক্ষান্ত থাকেনি ‘বিগ বস’, এর পরেই শুরু হয় চলতি সপ্তাহের হাই-ভোল্টেজ নমিনেশন পর্ব। তবে প্রচলিত নিয়মের বাইরে গিয়ে এবার প্রতিযোগীরা একে অপরকে সরাসরি নমিনেট করার সুযোগ পাননি। গত শনিবার ‘দাদার দরবার’-এ সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সামনে দাঁড়িয়ে প্রতিযোগীরা কে ঘরের যোগ্য আর কে সবচেয়ে কম কাজ করেছেন, সেই নিয়ে যে মত প্রকাশ করেছিলেন—তারই ভিত্তিতে এবার বড় সিদ্ধান্ত নেন বিগ বস স্বয়ং। সোজা ভাষায় দুই প্রতিযোগীকে নমিনেশনের খাঁড়ায় ফেলেন তিনি।

এদিন বিগ বসের তরফ থেকে সরাসরি নমিনেট করা হয় ঝিলম গুপ্ত এবং দীপেন্দু বিশ্বাসকে। এই আকস্মিক ঘোষণায় মানসিকভাবে ভেঙে পড়েন ঝিলম। মন খারাপ করে আসন ছেড়ে উঠে গিয়ে ক্যামেরার সামনে মায়ের উদ্দেশে তিনি বলেই ফেলেন যে, তিনি খুব শীঘ্রই বাড়ি ফিরে আসছেন। তবে এর পরেই নিজের দুঃখ ভুলে নিজের স্টাইলে সহপ্রতিযোগীদের নিয়ে আস্ত একটা গান বানিয়ে ফেলেন ঝিলম। সেই গানে ভরপুর পুজোর আমেজ ফুটিয়ে তুলে তিনি যেমন সহবাসীদের মন জয় করেন, তেমনই সকলের মন ফের বিষণ্ণতায় ভরে ওঠে। এখন দেখার পালা, এই দুই প্রতিযোগীর মধ্যে কাউকেই শেষ পর্যন্ত বিদায় নিতে হয়, নাকি সমীকরণ বদলে যায় অন্য দিকে।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় শুরু হওয়া এই রিয়্যালিটি শো ক্রমশ নাটকীয় মোড় নিচ্ছে। দুর্নিবার সাহা, ভরত কল, নিরঞ্জন মণ্ডল, সোনামণি সাহা, তনুশ্রী রায় দাস, মনামী ঘোষ, সৃজলা গুহ, দীপেন্দু বিশ্বাসদের পাশাপাশি ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে রাজবীর দে ও জীতু কামালের সংযোজন খেলায় আনছে নতুন রোমাঞ্চ। ইতিমধ্যে জয়ের ওপরে সায়ক চক্রবর্তী ও অ্যালেক্সজান্দ্রা টেলরের মতো প্রতিযোগীরা বিদায় নিলেও, বুধবারের ক্যাপ্টেন্সি টাস্কে জয়ী হয়ে ঘরের নতুন ক্যাপ্টেন হয়েছেন তনুশ্রী রায় দাস। বটম ফাইভের ঝুঁকি কাটিয়ে অনেকেই সেফ হয়ে গেলেও, চলতি সপ্তাহের এই নতুন নমিনেশন ও বিগ বসের কড়া নির্দেশিকা ঘরের অন্দরের সমীকরণকে কোথায় গিয়ে দাঁড় করায়, সেদিকেই এখন নজর সকলের।

Follow Us