AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bigg Boss: ‘বিগ বস’ সঞ্চালনায় আকাশছোঁয়া পারিশ্রমিক সলমন-সৌরভদের, কে, কত টাকা পাচ্ছেন?

Big Boss Remuneration: তামিল, তেলুগু, কন্নড়, মলয়ালম কিংবা মরাঠি—দেশের বিভিন্ন ভাষায় সমান জনপ্রিয়তার সঙ্গে চলছে এই শো। প্রতিটি ভাষার আঞ্চলিক সংস্করণে সঞ্চালকের ভূমিকা সামলাচ্ছেন বিনোদন ও ক্রীড়া জগতের সব মহাতারকারা। আর এই শো-কে জমজমাট করে তুলতে তাঁদের পারিশ্রমিকের অঙ্কও আকাশছোঁয়া!

Bigg Boss: ‘বিগ বস’ সঞ্চালনায় আকাশছোঁয়া পারিশ্রমিক সলমন-সৌরভদের, কে, কত টাকা পাচ্ছেন?
| Updated on: Sep 08, 2026 | 7:08 PM
Share

ছোটপর্দার সবচেয়ে জনপ্রিয় ও আলোচিত রিয়্যালিটি শো ‘বিগ বস’ ঘিরে ভক্তদের কৌতূহল সব সময়ই তুঙ্গে। হিন্দি থেকে শুরু করে বাংলা, তামিল, তেলুগু, কন্নড়, মলয়ালম কিংবা মরাঠি—দেশের বিভিন্ন ভাষায় সমান জনপ্রিয়তার সঙ্গে চলছে এই শো। প্রতিটি ভাষার আঞ্চলিক সংস্করণে সঞ্চালকের ভূমিকা সামলাচ্ছেন বিনোদন ও ক্রীড়া জগতের সব মহাতারকারা। আর এই শো-কে জমজমাট করে তুলতে তাঁদের পারিশ্রমিকের অঙ্কও আকাশছোঁয়া!

বলিউডের ‘ভাইজান’ সলমন খান থেকে শুরু করে ভারতীয় ক্রিকেটের ‘মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায় কিংবা দক্ষিণী মেগাস্টার বিজয় সেতুপতী—বিগ বসের মঞ্চে সঞ্চালনা করে কে কত টাকা পারিশ্রমিক পান? চোখ রাখা যাক তারকা সঞ্চালকদের পারিশ্রমিকের খতিয়ানে। তবে এই তথ্য পুরোটা জল্পনা থেকে পাওয়া। কেননা, কোনও সঞ্চালকেরই পারিশ্রমিক ফাঁস করতে চায়নি বিগ বস টিম।

সলমন খান (বিগ বস হিন্দি): হিন্দি ‘বিগ বস’-এর সঙ্গে সলমন খানের নাম যেন সমার্থক হয়ে গিয়েছে। প্রতিটি সপ্তাহান্তে এসে প্রতিযোগীদের ক্লাস নেওয়া কিংবা সঠিক পথ দেখানো—তাঁর উপস্থিতিতেই জমে ওঠে পুরো শো। বর্তমানে শো-এর ২০তম সিজন চলছে। পুরো একটি সিজনের জন্য বলিউডের এই মেগাস্টার প্রায় ১২০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন বলে জানা গিয়েছে।

কমল হাসন (বিগ বস তামিল): পারিশ্রমিকের দিক থেকে চমকপ্রদ তালিকার শীর্ষে ছিলেন দক্ষিণের বিশ্বনায়ক কমল হাসন। বেশ কয়েকটি সিজন সাফল্যের সঙ্গে সঞ্চালনার পর তিনি সরে দাঁড়ান। শোনা যায়, ‘বিগ বস তামিল’-এর সপ্তম সিজনের জন্য তিনি প্রায় ১৩০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন।

সৌরভ গঙ্গোপাধ্যায় (বিগ বস বাংলা): ‘বিগ বস বাংলা ৩’-এর মাধ্যমে এই প্রথমবার সঞ্চালকের ভূমিকা সামলাচ্ছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। পূর্বে মিঠুন চক্রবর্তী এবং জিতের মতো তারকারা এই দায়িত্ব সামলালেও, সৌরভের আগমনে উন্মাদনা এখন চরমে। তবে শোনা যাচ্ছে, সংশ্লিষ্ট টিভি চ্যানেলের সঙ্গে ৪ বছরের জন্য প্রায় ১২৫ কোটি টাকার এক মেগা চুক্তি করেছেন মহারাজ।

রিতেশ দেশমুখ (বিগ বস মরাঠি): মহেশ মঞ্জরেকরের পর ২০২৪ সালে ‘বিগ বস মরাঠি’ সঞ্চালনার দায়িত্ব নেন অভিনেতা রিতেশ দেশমুখ। প্রতি সপ্তাহান্তের পর্বে পারফর্ম করার জন্য তিনি প্রায় ৫০ লক্ষ টাকা করে পারিশ্রমিক পান।

বিজয় সেতুপতী (বিগ বস তামিল): কমল হাসন সরে দাঁড়ানোর পর ‘বিগ বস তামিল’-এর অষ্টম সিজনের ব্যাটন ওঠে অভিনেতা বিজয় সেতুপতীর হাতে। তিনি প্রতিটি সপ্তাহান্তের পর্বের জন্য প্রায় ৩ থেকে ৪ কোটি টাকা পারিশ্রমিক নেন। পুরো সিজন মিলিয়ে তাঁর ঝুলিতে আসে প্রায় ৭৫ থেকে ৮০ কোটি টাকা।

নাগার্জুন (বিগ বস তেলুগু):

‘বিগ বস তেলুগু’র সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত দক্ষিণী সুপারস্টার নাগার্জুন। এ পর্যন্ত সাতটি সিজন সঞ্চালনা করেছেন তিনি। ২০২৫ সালের একটি পুরো সিজনের জন্য তাঁর পারিশ্রমিক পৌঁছেছিল প্রায় ৩৫ কোটি টাকায়।

মোহনলাল (বিগ বস মলয়ালম): ২০১৮ সালে ‘বিগ বস মলয়ালম’ শুরু হওয়ার পর থেকেই এই রিয়্যালিটি শোয়ের প্রধান মুখ মালয়ালম ছবির সুপারস্টার মোহনলাল। একটি পুরো সিজনের জন্য তিনি প্রায় ৩০ কোটি টাকা পারিশ্রমিক পান।

কিচ্চা সুদীপ (বিগ বস কন্নড়): কন্নড় ভাষার বিগ বস মানেই কিচ্চা সুদীপের উপস্থিতি। বেশ কয়েক বছর ধরে নিজের সঞ্চালনা দিয়ে দর্শকদের মন জয় করে আসছেন তিনি। একটি সিজনের জন্য তাঁর দর প্রায় ২০ কোটি টাকা।

(These figures are based on Speculation and industry estimates, as official remuneration is rarely disclosed by broadcasters or production houses)

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ