AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kalyan on Amit Shah: ‘বুদ্ধ ভট্টাচার্যও বলেছিলেন, আমাদের কিছু নেতাও বলেছিলেন…’, উদাহরণ দিয়ে বিজেপির ভবিষ্যত বললেন কল্যাণ

Amit Shah speech: রাহুলের উদ্দেশে অমিত শাহ বলেন, "আমি জানি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না। আপনি বিদেশে কোথাও বসে আছেন। কেন গিয়েছেন সেটাও বলেননি। সেটা অবশ্য আপনার ব্যক্তিগত জীবন। তবে দিল্লিতে ফিরেই আমার কথা শুনে নেবেন, আগামী ৩০ বছরে আপনারা ক্ষমতায় আসবেন না।"

Kalyan on Amit Shah: 'বুদ্ধ ভট্টাচার্যও বলেছিলেন, আমাদের কিছু নেতাও বলেছিলেন...', উদাহরণ দিয়ে বিজেপির ভবিষ্যত বললেন কল্যাণ
অমিত শাহ মুখ খুললেন কল্যাণকে নিয়েImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Oct 22, 2026 | 11:17 PM
Share

কলকাতা: আরও তিরিশ বছর শাসন করবে বিজেপি। কংগ্রেসকে চ্যালেঞ্জ ছুড়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী ৩০ বছরে কেন্দ্রে কংগ্রেসের ক্ষমতায় আসার কোনও সম্ভাবনা নেই, এমনই বার্তা দিলেন তিনি। সেই নিয়েই এবার পাল্টা বললেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। বললেন,”অহংকার থাকা ভাল। কিন্তু দেখানো ভালো নয়।”

এই প্রসঙ্গে বলতে গিয়ে সাংসদ পুরনো উদাহরণ দিয়েছেন। বলেন, “যখন ২০০৬ বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন আমরা ২৩৩, অহংকার দেখিয়েছিলেন। পরের বার পড়ে গিয়েছেন।” এখানেই শেষ নয়, নিজের দলের উদাহরণও টেনেছেন তিনি। বলেন, “তৃণমূলের তৃতীয়বারে আমাদের কিছু নেতা তারা সব সময় বলতেন পঞ্চাশ বছর আমরা থাকব। সেই অহংকারের পতন হয়েছে। এবার নিঃসন্দেহে বিজেপির পালা। অহংকারের পতন হবেই।”

শাহ কী বলেছেন?

সম্প্রতি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে উত্তাল হয় দিল্লি। পথে নেমে আন্দোলনে অংশ নেন রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী। পরপর আন্দোলন কর্মসূচির পর চারদিনের ভিয়েতনাম সফরে গিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা। এরই মধ্যে রাহুলকে কটাক্ষ করে বার্তা দিলেন শাহ। রাহুলের উদ্দেশে অমিত শাহ বলেন, “আমি জানি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না। আপনি বিদেশে কোথাও বসে আছেন। কেন গিয়েছেন সেটাও বলেননি। সেটা অবশ্য আপনার ব্যক্তিগত জীবন। তবে দিল্লিতে ফিরেই আমার কথা শুনে নেবেন, আগামী ৩০ বছরে আপনারা ক্ষমতায় আসবেন না।”

Follow Us