AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Konkona Sen Sharma Interview on Women Roles in Cinema: বড় বাজেটের ছবিতে নারীদের গুরুত্ব আজও কম! বিস্ফোরক কঙ্কণা

Konkona Sen Sharma on gender bias in big-budget Bollywood films and the rise of OTT roles for women: বড় বাজেটের ছবিতে কি আজও ব্রাত্য নারীরা? ২৫ বছরের অভিজ্ঞতায় ইন্ডাস্ট্রির ভেতরের কঠিন সত্য ফাঁস করলেন কঙ্কণা সেন শর্মা। ওটিটি বনাম বড় পর্দা- পাল্টে যাওয়া সমীকরণ নিয়ে কী বলছেন অভিনেত্রী? জানুন বিস্তারিত।

Konkona Sen Sharma Interview on Women Roles in Cinema: বড় বাজেটের ছবিতে নারীদের গুরুত্ব আজও কম! বিস্ফোরক কঙ্কণা
পাল্টে যাওয়া সমীকরণ নিয়ে কী বলছেন অভিনেত্রী?Image Credit: wikipedia
| Updated on: May 03, 2026 | 2:41 PM
Share

বলিউডের তথাকথিত ‘মশালা’ ছবির ভিড়ে তিনি সবসময়ই একটু আলাদা। গত ২৫ বছর ধরে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শককে মুগ্ধ করেছেন কঙ্কণা সেন শর্মা (Konkona Sen Sharma)। সম্প্রতি অনুরাগ বসুর ‘মেট্রো… ইন দিনো’ ছবিতে তাঁর পারফরম্যান্স আবারও চর্চায় উঠে এসেছে। কিন্তু টিনসেল টাউনে আড়াই দশক কাটানোর পর ইন্ডাস্ট্রির সমীকরণ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেত্রী। তাঁর সাফ কথা, ভালো চরিত্র পাওয়ার লড়াইটা আজও সমান কঠিন, বিশেষ করে যদি সেটা বড় বাজেটের ছবি হয়।

কঙ্কণা মনে করেন, বিগত কয়েক বছরে অভিনয়ের জগৎ অনেকটাই বদলেছে, কিন্তু মূল কাঠামোটা আজও সেই আগের মতোই রয়ে গিয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, ছোট বাজেটের ছবি বা ওটিটি (OTT) প্ল্যাটফর্মে এখন মেয়েদের জন্য অত্যন্ত শক্তিশালী এবং জটিল চরিত্র লেখা হচ্ছে। সেখানে চিত্রনাট্যই মুখ্য। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। কঙ্কণার কথায়, “আপনি যদি টাকার দিকে তাকান, তবেই আসল সত্যিটা বুঝতে পারবেন। যে ছবিগুলো অনেক বড় বাজেটে তৈরি হয়, সেখানে আজও পুরুষ হিরোদের ‘লার্জার দ্যান লাইফ’ হিসেবে দেখানো হয়।” অর্থাৎ, বড় বিনিয়োগের ছবিগুলো আজও পুরুষতান্ত্রিক মানসিকতা থেকে বেরোতে পারেনি বলেই মনে করছেন তিনি।

বর্তমানে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর রমরমা কঙ্কণার মতো অভিনেত্রীদের জন্য নতুন দিগন্ত খুলে দিয়েছে। তিনি উল্লেখ করেছেন যে ওটিটির দৌলতে এখন নারী পুলিশ অফিসার বা খলনায়িকার চরিত্রে অভিনেত্রীদের দেখা যাচ্ছে। তবে এখানেও একটি বিশেষ দিক তুলে ধরেছেন তিনি। তাঁর পর্যবেক্ষণ অনুযায়ী, এই ধরণের জটিল চরিত্রে মূলত বয়সে বড় অভিনেত্রীদেরই বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। যদিও গতানুগতিক ধারার বাইরে গিয়ে কিছু ভালো কাজ প্রতি বছরই হয়, তবে তার সংখ্যা হাতেগোনা বলে মনে করছেন তিনি।

খুব শীঘ্রই কঙ্কণাকে দেখা যাবে ‘ওয়েলকাম টু খোয়া মহল’ (Welcome to Khoya Mahal) সিরিজে। এই প্রজেক্টের শুধু অভিনেত্রীই নন, তিনি এর অন্যতম নির্মাতা। জয়দীপ সরকারের সঙ্গে জুটি বেঁধে তিনি নিয়ে আসছেন এক রাজকীয় রহস্যের গল্প। যেখানে উত্তরাধিকার আর পারিবারিক হোটেলের গোপন সত্য নিয়ে দুই ভাই-বোনের টানাপোড়েন উঠে আসবে। অদিতি রাও হায়দারি এবং বরুণ সোবতির মতো তারকাদের উপস্থিতিতে এই সিরিজটি ঘিরে এখন থেকেই উত্তেজনা তুঙ্গে। বড় পর্দার ‘লিঙ্গ বৈষম্য’ নিয়ে প্রশ্ন তুললেও, কঙ্কণা নিজে কিন্তু বারবার প্রমাণ করে দিচ্ছেন যে ভালো কাজের জন্য বড় বাজেটের চেয়ে বড় ভাবনার প্রয়োজন অনেক বেশি।

Follow Us