AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bigg Boss 20: বিগ বসের ঘরে অরিজিতকে নিয়ে কোন অজানা ফাঁস করলেন কাজি?

Arijit Singh: দীর্ঘ ২১ বছরের বন্ধুত্ব তাঁদের। ক্যামেরার সামনে হঠাৎ প্রিয় বন্ধু অরিজিৎ সিংকে নিয়ে এমন কী বলে বসলেন কাজি তৌকির, যা শুনে হতবাক দর্শকরা? অরিজিৎকে কেন আস্ত একটা 'ম্যাড সায়েন্টিস্ট' বলে ডাকলেন তিনি? পর্দার বাইরের অরিজিৎ আসলে ঠিক কেমন মানুষ? গায়কের সাদামাটা জীবনযাপন থেকে শুরু করে তাঁদের বন্ধুত্বের রসায়ন, বিগ বসের অন্দরে ঠিক কী কী অজানা গল্প ফাঁস করলেন কাজি?

Bigg Boss 20: বিগ বসের ঘরে অরিজিতকে নিয়ে কোন অজানা ফাঁস করলেন কাজি?
অরিজিতকে নিয়ে কী বলেছেন কাজি?
| Updated on: Sep 14, 2026 | 3:57 PM
Share

বন্ধুত্বের বয়স এক-আধ দিন নয়, পাক্কা ২১ বছর! একজন দেশজুড়ে কোটি কোটি হৃদয়ের সুরের জাদুকর। আর অন্যজন এই মুহূর্তে ‘বিগ বস ২০’-এর সবচেয়ে চর্চিত আর বর্ণময় প্রতিযোগী। কথা হচ্ছে অরিজিৎ সিং আর কাজি তৌকিরকে নিয়ে। ২০০৫ সাল। ‘ফেম গুরুকুল’-এর সেই মঞ্চ থেকে শুরু হয়েছিল তাঁদের পথচলা। সময়ের সঙ্গে সঙ্গে দুজনের কেরিয়ার দুই মেরুতে গেলেও, বন্ধুত্বের সেই পুরনো কড়িকাঠে এতটুকু মরচে ধরেনি। আর এবার বিগ বসের ঘরে বসেই প্রিয় বন্ধু অরিজিৎকে নিয়ে গল্পের ঝাঁপি খুললেন কাজি। শোনালেন এমন কিছু কথা, যা শুনে রীতিমতো তাজ্জব দর্শকরা।

সম্প্রতি বিগ বসের ঘরে সহ-প্রতিযোগী আমন গান্ধীর সঙ্গে আড্ডায় মেতেছিলেন কাজি। আর সেখানেই উঠে আসে অরিজিতের প্রসঙ্গ। পর্দার বাইরের অরিজিৎ আসলে ঠিক কেমন মানুষ? স্বভাবসিদ্ধ মজার ছলে কাজির সোজা সাপটা জবাব, “আমি যদি উন্মাদ হই, তবে ও আমার থেকেও বেশি উন্মাদ! ভবিষ্যতে যদি আমরা কখনও একসঙ্গে কাজ করি, তাহলে যে কী ফাটাফাটি একটা ব্যাপার হবে, ভাবলেই মজা লাগে।” আমন তখন একটু সাবধান করে বলেন, ন্যাশনাল টেলিভিশনে এসব কথা সম্প্রচার হচ্ছে, অরিজিৎও নিশ্চয়ই দেখছেন! কিন্তু কাজি তো কাজিই! বিন্দাস মেজাজে তিনি উত্তর দেন, “কে কী বলছে, তাতে ওর কিচ্ছু যায় আসে না। এসব নিয়ে ওর কোনও মাথাব্যথাই নেই।”

মজার ছলে কথা শুরু হলেও, অরিজিতের প্রসঙ্গ আসতেই আবেগে ভাসেন কাজি। বন্ধুর প্রশংসায় রীতিমতো পঞ্চমুখ হয়ে ওঠেন তিনি। তাঁর কথায়, “ও একেবারে অন্য গ্রহের মানুষ। ও হল ‘ম্যাড সায়েন্টিস্ট’! আমার তো মনে হয় ও স্পেসশিপে থাকে। আস্ত একটা জিনিয়াস ভাই ও।” এরপরই ক্যামেরার দিকে ফ্লাইং কিস ছুঁড়ে অরিজিৎকে ভালোবাসাও জানান তিনি। শুধু তাই নয়, বন্ধুর প্রতি নিজের সম্মান জানাতে ‘আশিকি ২’-এর ব্লকবাস্টার হিট ‘তুম হি হো’ গানটিও গেয়ে শোনান কাজি। আবেগ ধরে রাখতে না পেরে বলেন, “আমি ওকে এত সম্মান করি যে, বোঝানোর জন্য শব্দ কম পড়ে গিয়েছে। আই লাভ ইউ অরিজিৎ।”

কাজি ছাড়াও এদিন বিগ বসের অন্যান্য প্রতিযোগীরাও অরিজিতের সারল্য নিয়ে কথা বলেন। পুণের ব়্যাপার ইয়ং জানান, এত বড় তারকা হয়েও অরিজিৎ কতটা মাটির কাছাকাছি থাকতে ভালোবাসেন। বড় কোনও অ্যাওয়ার্ড শো হোক বা স্টেজ পারফরম্যান্স, সর্বত্রই তাঁর পায়ে থাকে সেই পরিচিত হাওয়াই চপ্পল। এই সাদামাটা জীবনযাপনই তাঁকে বাকিদের থেকে আলাদা করে তুলেছে। কয়েক মাস আগেই অরিজিতের নিজের শহর মুর্শিদাবাদের জিয়াগঞ্জে গিয়েছিলেন কাজি। সেখানে দুই বন্ধু মিলে স্কুটিতে ঘুরেছেন, অরিজিতের ক্রিকেট অ্যাকাডেমিতেও দীর্ঘ সময় কাটিয়েছেন একসঙ্গে। সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছিল।

অন্যদিকে, বন্ধুত্বের টান যে কতটা গভীর, তা প্রমাণ করেছেন অরিজিৎ নিজেও। বরাবরই গ্ল্যামারের আলো থেকে শত যোজন দূরে থাকা এই গায়ক সম্প্রতি এক্স (টুইটার) হ্যান্ডেলে জানিয়েছেন, তিনি জীবনে প্রথমবার বিগ বস দেখছেন। আর এর একমাত্র কারণ হলেন কাজি। অরিজিৎ লেখেন, “জীবনে প্রথমবার বিগ বস দেখতে হবে, কারণ ওখানে আমাদের রকস্টার কাজি আছে।” গ্ল্যামার দুনিয়ার ইঁদুরদৌড়েও একটা সম্পর্ক যে কতটা খাঁটি থাকতে পারে, কাজি আর অরিজিতের এই রসায়নই তার সবচেয়ে বড় প্রমাণ।

Follow Us