AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bigg Boss Bangla: ‘সবচেয়ে বেশি মাইন্ড গেম খেলছে…’! বিগ বসের ঘর থেকে বেরিয়ে কার দিকে আঙুল তুললেন অনিন্দ্য?

Bigg Boss Bangla Anindya Sengupta: বিগ বস বাংলার ঘর থেকে প্রথম সপ্তাহেই বিদায় নিয়েছেন অনিন্দ্য। তবে বাইরে পা রাখতেই দুর্নিবার, সৃজলা ও তনুশ্রীকে নিয়ে মুখ খুললেন তিনি। কে খেলছেন আসল গেম? কোনও আক্ষেপ রয়েছে তাঁর?

Bigg Boss Bangla: 'সবচেয়ে বেশি মাইন্ড গেম খেলছে...'! বিগ বসের ঘর থেকে বেরিয়ে কার দিকে আঙুল তুললেন অনিন্দ্য?
কী বলেছেন তিনি?
| Updated on: Oct 06, 2026 | 10:11 AM
Share

বিগ বস বাংলার (Bigg Boss Bangla) ঘর থেকে প্রথম সপ্তাহেই বিদায় নিয়েছেন অনিন্দ্য সেনগুপ্ত (Anindya Sengupta)। প্রতিযোগিতায় এসে তিনি দর্শকদের মনে সেভাবে দাগ কাটতে পারেননি। তিনি নিজেও অবশ্য বারবার স্পষ্ট করে জানিয়েছিলেন যে, শুধুমাত্র টাকার জন্যই এই শোতে এসেছেন। প্রতিযোগীদের সঙ্গে তিনি ঠিক মানিয়ে নিতে পারছিলেন না, আর তাই নিজেই বেরিয়ে আসতে চেয়েছিলেন। অবশেষে প্রথম সপ্তাহেই তাঁর সফর শেষ হয়েছে। কিন্তু বিগ বসের ঘর থেকে বেরিয়ে আসার পর অন্য প্রতিযোগীদের নিয়ে কী ভাবছেন তিনি? স্টার জলসার তরফ থেকে সামনে আনা হয়েছে তাঁর সেই অভিজ্ঞতার কথা।

কে সবচেয়ে শক্তিশালী প্রতিযোগী?

বাড়ি থেকে বেরিয়ে অনিন্দ্য জানিয়েছেন, তাঁর চোখে এই শোয়ের অন্যতম শক্তিশালী প্রতিযোগী হলেন দুর্নিবার সাহা। তাঁর স্পষ্ট মত, দুর্নিবারই নাকি বিগ বসের বাড়িতে বসে সবচেয়ে বেশি বুদ্ধির খেলা বা ‘মাইন্ড গেম’ খেলছেন। তবে শুধু দুর্নিবার একা নন, সৃজলা গুহ এবং নন্দিনী দত্তকেও বেশ কড়া টক্কর দেওয়ার মতো মজবুত প্রতিযোগী বলে মনে হয়েছে তাঁর। এই প্রতিযোগীরা যে আগামী দিনে শোয়ের মোড় ঘুরিয়ে দিতে পারেন, সেই ইঙ্গিতই দিয়েছেন অভিনেতা।

খেলোয়াড়দের পাশাপাশি বাড়ির অন্য সদস্যদের নিয়েও নিজের ভুল ভেঙেছে অনিন্দ্যর। তনুশ্রীকে নিয়ে শুরুতে তাঁর ধারণা ছিল সম্পূর্ণ অন্যরকম। প্রথমদিকে মনে হয়েছিল, তনুশ্রী হয়তো বড্ড বেশি চিৎকার করেন। কিন্তু পরে তিনি বুঝতে পারেন, মানুষটার স্বভাবই ওরকম জোরে কথা বলা। বাইরের দিক থেকে তাঁকে রুক্ষ মনে হলেও, তনুশ্রী মনের দিক থেকে ভীষণ নরম।

অন্যদিকে, হিসেব উল্টে গিয়েছে দীপেন্দু বিশ্বাসকে নিয়েও। মাত্র সাত দিনের এই ছোট সফরে দীপেন্দুর সঙ্গে অনিন্দ্যর বেশ সুন্দর একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছিল। দীপেন্দু ভীষণ সাদামাটা মানুষ। অনিন্দ্য ভেবেছিলেন, তাঁর ঠিক পরেই হয়তো দীপেন্দু ঘর থেকে বাদ পড়বেন। কিন্তু বাস্তবের অঙ্কটা একেবারেই অন্যরকম দাঁড়িয়েছে। জয়িতা, সায়ক বা সোহিনীর মতো প্রতিযোগীরা বিদায় নিলেও, দীপেন্দু কিন্তু এখনও বেশ দাপটের সঙ্গে নিজের লড়াই চালিয়ে যাচ্ছেন।

সব মিলিয়ে এত তাড়াতাড়ি শো থেকে বেরিয়ে যাওয়া নিয়ে অনিন্দ্যর মনে বিন্দুমাত্র আক্ষেপ বা ক্ষোভ নেই। এই বাড়িতে তিনি খুব সামান্য সময় কাটিয়েছেন। তাই কারও ওপর তাঁর কোনও রাগ বা অভিমান জন্মায়নি। আর সেই কারণেই কারও ফোন নম্বর ব্লক করে দেওয়ার মতো কোনও ইচ্ছাও তাঁর নেই। নিজের এই ছোট্ট সফর নিয়ে তিনি বেশ খুশি, কারও প্রতি তাঁর কোনও অভিযোগ নেই।

Follow Us