AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bigg Boss Bangla: পার্সোনাল শ্মশান রয়েছে জয়িতার! ‘বিগ বস’-এর ঘরে কোন গল্প ফাঁস?

joyita chatterjee Bigg Boss: 'বিগ বস বাংলা সিজন ৩'-এর দৌলতে এই মুহূর্তে লাইমলাইটে অভিনেত্রী জয়িতা চট্টোপাধ্যায়। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় শুরু হওয়া এই শোর শুরু থেকেই ঘরের পরিবেশ উত্তপ্ত রাখতে জয়িতার জুড়ি মেলা ভার। প্রথম সপ্তাহে ভরত কল ক্যাপ্টেন নির্বাচিত হওয়ার পর থেকেই একের পর এক খটকা ও বিতর্কে জড়িয়ে শিরোনামে উঠে এসেছেন তিনি।

Bigg Boss Bangla: পার্সোনাল শ্মশান রয়েছে জয়িতার! 'বিগ বস'-এর ঘরে কোন গল্প ফাঁস?
| Updated on: Sep 05, 2026 | 2:56 PM
Share

ছোটপর্দার বিতর্কিত ও জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস বাংলা সিজন ৩’-এর দৌলতে এই মুহূর্তে লাইমলাইটে অভিনেত্রী জয়িতা চট্টোপাধ্যায়। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় শুরু হওয়া এই শোর শুরু থেকেই ঘরের পরিবেশ উত্তপ্ত রাখতে জয়িতার জুড়ি মেলা ভার। প্রথম সপ্তাহে ভরত কল ক্যাপ্টেন নির্বাচিত হওয়ার পর থেকেই একের পর এক খটকা ও বিতর্কে জড়িয়ে শিরোনামে উঠে এসেছেন তিনি।

শোয়ের প্রথম দিক থেকেই সহ-প্রতিযোগীদের সঙ্গে ঘন ঘন বাকবিতণ্ডায় জড়াচ্ছেন জয়িতা। রান্নাঘরে সাধারণ তরমুজ ধোয়াকে কেন্দ্র করে ‘লাফটারসেন’ নিরঞ্জন মণ্ডলের সঙ্গে তাঁর ঝগড়া চরম আকার নেয়, যা সামলাতে পরে নিরঞ্জনকে পিছন থেকে জড়িয়ে ধরে ক্ষমা চাইতে দেখা যায়। এরপর ‘মন ফাগুন’ খ্যাত অভিনেত্রী সৃজলা গুহর নাম ভুলভাবে উচ্চারণ করে তাঁর রোষানলে পড়েন জয়িতা। এমনকি অন্য প্রতিযোগীদের প্রতি তাঁর মন্তব্য নিয়ে সতর্ক করতে হয় মনামী ঘোষকেও।

তবে এসব বিতর্কের মাঝেই বিগ বসের ঘরের আড্ডায় এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন জয়িতা, যা শুনে রীতিমতো চোখ ছানাবড়া মনামী ঘোষ, নন্দিনী ও ক্যাপ্টেন ভরত কলের!

বিগ বসের টাস্কের বিরতিতে আড্ডায় বসেছিলেন জয়িতা, মনামী ও নন্দিনীরা। কথায় কথায় উঠে আসে জয়িতার গ্রামের বাড়ির প্রসঙ্গ। জয়িতা জানান, গ্রামে তাঁদের চট্টোপাধ্যায় পরিবারের বিরাট নামডাক রয়েছে এবং তাঁদের বাড়ির দুর্গাপুজোও বেশ ঐতিহ্যবাহী। তবে এর পরেই বোমাটি ফাটান অভিনেত্রী! তিনি দাবি করেন, তাঁদের পরিবারের নাকি একটি ‘ব্যক্তিগত শ্মশান’ রয়েছে! পরিবারের কারও মৃত্যু হলে সেখানেই শেষকৃত্য সম্পন্ন হয়। এখানেই শেষ নয়, গ্রামে গেলে নাকি নিয়ম করে সেই শ্মশানে ঘুরতে যান তিনি, আর এটি নাকি তাঁর কাছে এক ধরণের ‘এন্টারটেইনমেন্ট’! জয়িতার মুখে এই ব্যক্তিগত শ্মশানের গল্প শুনে এখন তাজ্জব নেটপাড়ার বাসিন্দারাও।

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা