AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bigg Boss Bangla: ‘ভালোবাসার পরীক্ষা দিতে টায়ার্ড লাগে’ নন্দিনীর, অন্যদিকে জিতুর কাণ্ডে অপরাধবোধে ভুগছেন সৃজলা!

Bigg Boss Bangla update: বিগ বসের ঘরে এখন শুধুই টানাপোড়েন। একদিকে রাজবীর ও নন্দিনীর মধ্যে চরম মনোমালিন্য, অন্যদিকে জিতুর কাণ্ডে চিন্তায় সৃজলা। শনিবার দাদার দরবারে কী ঘটল? কী ঘটিয়েছেন জীতু?

Bigg Boss Bangla: 'ভালোবাসার পরীক্ষা দিতে টায়ার্ড লাগে' নন্দিনীর, অন্যদিকে জিতুর কাণ্ডে অপরাধবোধে ভুগছেন সৃজলা!
কী ঘটেছে বিগ বসের ঘরে?
| Updated on: Nov 01, 2026 | 12:05 PM
Share

বিগ বস বাংলা (Bigg Boss) মানেই টানটান উত্তেজনা আর রিয়েলিটি শো-এর পরতে পরতে চমক। এবারের সিজনেও তার ব্যতিক্রম হল না। এই ঘরে কোনও ঘটনাই বেশিদিন চাপা থাকে না। একদিকে রাজবীর ও নন্দিনীর মধ্যে ক্রমশ মনোমালিন্য বাড়ছে। অন্যদিকে জিতুর এক কাণ্ডে চিন্তায় পড়ে গিয়েছেন সৃজলা। এই সব নিয়েই এখন নেটদুনিয়ায় জোর চর্চা চলছে।

রাজবীর ও নন্দিনীর মনোমালিন্য

শনিবার ‘দাদার দরবার’-এ একটি টাস্ক চলাকালীন রাজবীর ও নন্দিনীর সম্পর্কের টানাপোড়েন একেবারে প্রকাশ্যে চলে আসে। রাজবীর একদিন অভিযোগ করেন যে, নন্দিনী অনেক সময়ই তাঁকে খারাপ দেখানোর চেষ্টা করেন। তিনি নাকি বেশিরভাগ সময় রাজবীরের বিপক্ষেই থাকেন। রাজবীরের দাবি, নন্দিনী তাঁকে ভালোবাসেন না এবং প্রতিযোগিতার খাতিরে তাঁর আসল রূপ সবার সামনে বেরিয়ে আসছে।

এই অভিযোগ শুনে চুপ থাকেননি নন্দিনী। তিনি দাদার দরবারে নিজের অবস্থান স্পষ্ট করে বলেন, “আমি রাজবীরকে ভালোবাসি। আমি জানি না কারা কী ফিল করে, আমি ফিল করি। তবে ভালোবাসার পরীক্ষা যদি প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট দিতে হয়, তখন টায়ার্ড লাগে।” নন্দিনীর মতে, রাজবীর পদে পদে কঠিন পরীক্ষা নিচ্ছেন। সেই মানসিক চাপে তিনি ভেঙে পড়ছেন। তাঁর কথায়, বিশ্বাস না থাকলে খেলা খুব কঠিন হয়ে পড়ে।

দাদার পরামর্শ

এই পরিস্থিতিতে আসরে নামেন সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। দাদা স্পষ্ট জানান, আসল এবং নকল মানুষ বিচার করে তবেই যেন রাজবীর তাঁর গেম প্ল্যান সাজান। আবেগ সরিয়ে মাথা ঠান্ডা রেখে চলাই হল দাদার আসল টোটকা।

সৃজলার অপরাধবোধ

এরই মধ্যে বিগ বসের ঘরে আরও একটি ঘটনা দর্শকদের নজর কেড়েছে। ওই এপিসোড চলাকালীন দেখা যায় সৃজলা নিজের মনে বেশ চিন্তিত মুখে কথা বলছেন। তাঁকে বলতে শোনা গিয়েছে, “কাকে ভালোবেসে ফেললে জিতু? কেন ভালোবেসে ফেললে? অপরাধ বোধে ভুগছি আমি। আমি এখন কী করব?” এই কথাগুলোই এখন সোশাল মিডিয়ায় চর্চার মূল কেন্দ্রবিন্দু। জিতু ঠিক কী করেছেন যার জন্য সৃজলা এমন কথা বলছেন, তা নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। সব মিলিয়ে বিগ বসের ঘরে এখন খেলা বেশ জমে উঠেছে। আগামী দিনে এই সমীকরণগুলো কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়।

Follow Us