AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bigg Boss Bangla: ‘খেলার জন্য অন্য কারও সঙ্গে বিছানা ভাগ করব না!’ নন্দিনীকে ঝেড়ে কাপড় পরালেন সৃজলা, কী ঘটল বিগ বসে?

Bigg Boss Bangla Update: তা দেখে ক্ষোভ ফেটে পড়েছে নেটিজেনদের একাংশ। অভিনেতা ভরত কল ও জীতু কমলের পরামর্শে ঘরে একটি ‘প্রি-প্ল্যানড প্রাঙ্ক’ বা সাজানো ঝগড়ার নাটক শুরু করেছিলেন প্রতিযোগী নন্দিনী। কিন্তু সেই মজার ছলে অনাবিল নাটক তৈরি করতে গিয়ে সীমার চরম লঙ্ঘন ঘটল! অন্য এক নারী প্রতিযোগীর চরিত্রহনন এবং কুরুচিকর মন্তব্যে পুরো পরিবেশ বিষিয়ে তুললেন তিনি।

Bigg Boss Bangla: 'খেলার জন্য অন্য কারও সঙ্গে বিছানা ভাগ করব না!' নন্দিনীকে ঝেড়ে কাপড় পরালেন সৃজলা, কী ঘটল বিগ বসে?
| Updated on: Sep 19, 2026 | 1:16 PM
Share

‘বিগ বস বাংলা’-র অন্দরে কন্টেন্ট তৈরি কিংবা ফুটেজ পাওয়ার রাজনীতি নতুন কিছু নয়, কিন্তু মজার ছলে একটি রিয়্যালিটি শো-এর পরিবেশ কতটা বিষাক্ত করে তোলা যায়, তা দেখে ক্ষোভ ফেটে পড়েছে নেটিজেনদের একাংশ। অভিনেতা ভরত কল ও জীতু কমলের পরামর্শে ঘরে একটি ‘প্রি-প্ল্যানড প্রাঙ্ক’ বা সাজানো ঝগড়ার নাটক শুরু করেছিলেন প্রতিযোগী নন্দিনী। কিন্তু সেই মজার ছলে অনাবিল নাটক তৈরি করতে গিয়ে সীমার চরম লঙ্ঘন ঘটল! অন্য এক নারী প্রতিযোগীর চরিত্রহনন এবং কুরুচিকর মন্তব্যে পুরো পরিবেশ বিষিয়ে তুললেন তিনি।

তবে এই অসভ্যতার মুখে বিন্দুমাত্র মাথা নোয়াননি সৃজলা। নন্দিনীর কুরুচিকর আক্রমণের সপাট জবাব দিয়ে কাল যে ব্যক্তিত্বের পরিচয় দিয়েছেন সৃজলা, তাতে তাঁর প্রশংসায় এখন পঞ্চমুখ পুরো নেটপাড়া।

ঘরের বাকি সদস্যরা যখন আসল ঘটনা সম্পর্কে একেবারেই অন্ধ ছিলেন, তখন ভরত কল ও জীতুর উসকানিতে সবাইকে—বিশেষ করে সৃজলাকে ‘হাইপার’ করার নেশায় মাতেন নন্দিনী। সস্তার জনপ্রিয়তা ও সোশ্যাল মিডিয়ায় রিলস ট্রেন্ড করানোর তাগিদে নাটক শুরু করে একপর্যায়ে সৃজলাকে চরম অবমাননাকর ভাষায় আক্রমণ করেন তিনি।

সবার সামনে সৃজলাকে উদ্দেশ্য করে ‘ডেসপারেট’ শব্দটি ব্যবহার করেন নন্দিনী। প্রাঙ্কের কথা জানা না থাকায়, নিজের চরিত্র টেনে এই কুরুচিকর মন্তব্য মেনে নিতে পারেননি সৃজলা। বিন্দুমাত্র নাটক না করে সোজাসুজি নন্দিনীর চোখে চোখ রেখে তিনি সপাট জবাব দেন, “গেমের জন্য এক রাতে আমি কারও সঙ্গে বেড শেয়ার করতে পারব না! আমার কাজের জায়গা কাজের জায়গায়, আর পার্সোনাল জিনিস পার্সোনাল জায়গায়!” সৃজলার এই যোগ্য ও মেজাজি জবাবে মুহূর্তে মুখে লিউকোপ্লাস্ট পড়ে যায় প্রাঙ্ক-মাস্টার নন্দিনীর!

ঝামেলার রেশ ধরে উসকে ওঠে প্রতিযোগী রাজবীরের পুরোনো অভ্যাসও। সৃজলা আগেই রাজবীরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন যে তিনি তাঁর প্রতি বিন্দুমাত্র আগ্রহী নন। তবুও সুযোগ বুঝে রাজবীর মেজাজ দেখিয়ে মন্তব্য করেন, “শুধু মুখে বললে হয় না, অ্যাকশনেও করে দেখাতে হয়!” অর্থাৎ, সৃজলার হাবভাবে নাকি তাঁর আগ্রহ প্রকাশ পায়!

রাজবীরের এই অযাচিত মন্তব্য দেখে ক্ষোভে ফেটে পড়েছেন দর্শকরা। তাঁকে ‘জোকার’ আখ্যা দিয়ে নেটিজেনরা মনে করিয়ে দিচ্ছেন—বিগ বসের ঘরের বাইরে সৃজলার নিজস্ব একটি গোছানো জীবন রয়েছে এবং রাজবীরের চেয়ে বহুগুণ সুন্দর ও যোগ্য সঙ্গী তাঁর জীবনে রয়েছে। উল্লেখ্য, জনপ্রিয় অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৃজলার সম্পর্কের চর্চা দীর্ঘদিনের, যদিও দুজনেই বিষয়টিকে গোপন রেখেছেন। শনের মতে, সৃজলা তাঁর জীবনের অত্যন্ত ‘স্পেশ্যাল’ মানুষ। প্রসঙ্গত, বিগ বসের ঘরে শনেরও পা রাখার কথা ছিল, কিন্তু পায়ে চোট পাওয়ার কারণে আপাতত পিছিয়েছে সেই পরিকল্পনা। ভবিষ্যতে শন বিগ বসের ঘরে প্রবেশ করলে সৃজলা ও শনের কেমিস্ট্রি কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।

Follow Us