Bipasha Basu: সত্যিই কি বিপাশাকে চুমু খেয়েছিলেন রোনাল্ডো?
Bipasha Basu Cristiano Ronaldo kiss,: র্তুগালের লিসবনে একটি আন্তর্জাতিক অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসেবে হাজির হয়েছিলেন অভিনেত্রী। কিন্তু সেই অনুষ্ঠানের পরই আচমকা একটি খবর ও কিছু ছবি দাবানলের মতো ছড়িয়ে পড়ে চারদিকে— দাবি করা হয়, রোনাল্ডো এবং বিপাশা নাকি একে অপরের ঠোঁটে ঠোঁট ডুবিয়েছিলেন!

সালটা ছিল ২০০৭। ভারতীয় সিনেমা জগতের অন্যতম ‘হট অ্যান্ড হ্যাপেনিং’ জুটি তখন জন আব্রাহাম ও বিপাশা বসু। ঠিক সেই সময়েই ইউরোপের এক জমকালো মঞ্চে বিশ্ব ফুটবলের যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পাশে দেখা যায় ‘বলিউড ডিভা’ বিপাশাকে। পর্তুগালের লিসবনে একটি আন্তর্জাতিক অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসেবে হাজির হয়েছিলেন অভিনেত্রী। কিন্তু সেই অনুষ্ঠানের পরই আচমকা একটি খবর ও কিছু ছবি দাবানলের মতো ছড়িয়ে পড়ে চারদিকে— দাবি করা হয়, রোনাল্ডো এবং বিপাশা নাকি একে অপরের ঠোঁটে ঠোঁট ডুবিয়েছিলেন! প্রায় দুই দশক ধরে চলতে থাকা এই রহস্যের আসল সত্যিটা ঠিক কী? অবশেষে তা খোলসা করলেন স্বয়ং বিপাশা।
একটি পুরনো সাক্ষাৎকারে সেই রাতের পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়ে জল্পনার অবসান ঘটিয়েছেন বাঙালি অভিনেত্রী। বিপাশা জানান, মূল অনুষ্ঠানটি শেষ হওয়ার পর তাঁরা সবাই মিলে একটি নাইটক্লাবে গিয়েছিলেন। সেই রাতের পরিবেশ কেমন ছিল, তা স্পষ্ট করে বিপাশা বলেন, “ক্লাবের ভেতর প্রচণ্ড জোরে গান বাজছিল। কান ফাটানো আওয়াজের কারণে কেউ কারও কথা স্বাভাবিকভাবে শুনতে পাচ্ছিলাম না।”
এর সঙ্গেই বিপাশা মনে করিয়ে দেন রোনাল্ডোর দীর্ঘ চেহারার কথা। গায়কের উচ্চতা বিপাশার চেয়ে অনেকটাই বেশি। ফলে কোলাহলের মাঝে ক্লাবের ভেতর বিপাশা কী বলছেন তা শোনার জন্য এবং নিজের কথা বোঝানোর জন্য রোনাল্ডো বারবার নিচু হচ্ছিলেন। বিপাশার কানের কাছে মুখ নামিয়ে কথা বলছিলেন সিআরসেভেন (CR7)। অভিনেত্রীর দাবি, সেই মুহূর্তের ছবি বা ভিডিওকেই সংবাদমাধ্যমের একাংশ বিকৃতভাবে ও চটকদার করে উপস্থাপন করেছিল।
চুমুর ছবি কোথায়?
বিতর্ককারীদের একহাত নিয়ে ‘জিসম’ অভিনেত্রী পাল্টা প্রশ্ন তোলেন, “যদি ক্রিশ্চিয়ানো সত্যিই আমাকে চুমু খেয়েই থাকত, তবে সেই স্পষ্ট ছবিটা কোথায়? বাজারে যে কটা ছবি ঘুরে বেড়াচ্ছে, তার একটাও তো চুম্বনের নয়। সব অন্য মুহূর্তের ছবি।”
উল্লেখ্য, এই হাই-প্রোফাইল বিতর্ক নিয়ে খোদ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কোনওদিন প্রকাশ্যে মুখ খোলেননি। তবে গুঞ্জন বলছে, এই ঘটনার পর থেকেই নাকি জন আব্রাহামের সঙ্গে বিপাশার দীর্ঘদিনের সম্পর্কে চিড় ধরতে শুরু করে।
